Thursday, October 29Welcome khabarica24 Online

বিশেষখবর

নাশকতাকারীদের ধরিয়ে দিলেই লাখ টাকা

নাশকতাকারীদের ধরিয়ে দিলেই লাখ টাকা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  নাশকতাকারীকে ধরিয়ে দিলে একলাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এ কথা জানান তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার সচিবালয়ে বিএনপির অবরোধ সহিংসতার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, নাশকতাকারীকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে। তবে কত টাকা পুরস্কার দেওয়া হবে তা জানাননি। শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভাল আছে। রাস্তায় দূরপাল্লার গাড়ি চলাচল করছে ৩০ থেকে ৫০ হাজার। গত কয়েকদিনে নাশকতার আশঙ্কায় সারাদেশ...
বাংলাদেশ থেকে শ্রমিক নেবে সৌদি

বাংলাদেশ থেকে শ্রমিক নেবে সৌদি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার।শ্রমমন্ত্রী আবদেল ফকিহকে উদ্ধৃত করে আরব নিউজ আজ বুধবার এ খবর প্রকাশ করে।পত্রিকাটি লিখেছে, রবিবার রিয়াদে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন সৌদি মন্ত্রী। ওই বৈঠকের পর দুই দেশের সম্পর্কের উন্নতির কথা তুলে ধরে আবদেল ফকিহ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।...
স্কুলছাত্র হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

স্কুলছাত্র হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  জামালপুরে স্কুলছাত্র স্বাধীন হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ আদেশ দেন।  মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-সাদ্দাম (১৮), সেতু (১৯), ফজলে রাব্বি (১৮), জাকির হোসেন (১৯) ও মিরান হোসেন (১৮)।জানা যায়, ২০১০ সালের ২৩ মার্চ মঙ্গলবার  বিদ্যুত না থাকায় রাত ১১টার দিকে স্বাধীন দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশে গল্প করছিল। ওই সময় কয়েকজন সন্ত্রাসী তাদের ওপর ছুরিকাঘাত করে। আহতদের জামালপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বাধীনের বাবা ব্যবসায়ী সাইফুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।...
কোর্টের বিচার আর দরকার নেই

কোর্টের বিচার আর দরকার নেই

জাতীয়, বিশেষখবর
  সহিংসতা-কারীদের পাড়ায় পাড়ায় চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। তিনি বলেন, আমরা এখন সিদ্ধান্ত নিতে যাচ্ছি শ্যুট এট সাইট। যেভাবে যুদ্ধ হয় যুদ্ধক্ষেত্রে, সেভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছি। মন্ত্রী গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হরতাল-অবরোধের সহিংসতায় আহতদের দেখতে যান। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, এ বার্ন ইউনিটে এসে আপনারা নিজেরাও অবলোকন করেছেন আমার সঙ্গে। কতোটুকু পেইনফুল। কতোটুক বেদনাদায়ক। কতোটুক দুঃখজনক। মানবতার বিরুদ্ধে আমরা সবাই কথা বলি। কিন্তু যখন এই মানবতা একেবারে চরমভাবে লুণ্ঠিত হয়, মানুষ যখন কাতরাচ্ছে মৃত্যুশয্যায়, তখন আমরা আইছি দেখতে। এই দেখাটা সবাই সহ্য করতে পারে না। সরকার হিসেবে আমরা কি করে সহ্য করবো। আমরা নিরাপত্তা দিতে যেভাবে ব্যর্থ হচ্ছি। এটা আমাদের জ...
আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারা বর্বরোচিত: ড. কামাল

আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারা বর্বরোচিত: ড. কামাল

জাতীয়, বিশেষখবর
  আন্দোলনের নামে পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনাকে নৃশংস ও বর্বরোচিত বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে আগুনে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।তিনি রোগীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটান ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আন্দোলনের নামে পেট্রোলবোমা দিয়ে সাধারণ মানুষ পুড়িয়ে মারার কঠোর সমালোচনা করেন গণফোরাম সভাপতি।এসময় তার সঙ্গে ছিলেন গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সগীর আনোয়ার, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম প্রমুখ।...
বাজারে থাকছে ১ ও ২ টাকা

বাজারে থাকছে ১ ও ২ টাকা

জাতীয়, বিশেষখবর
  বাজার থেকে এক ও দুই টাকা মূল্যমানের মুদ্রা তুলে নেওয়া হবে অর্থমন্ত্রীর এমন বক্তব্যের পর ব্যাংলাদেশ ব্যাক জানিয়েছে, যতদিন  চাহিদা থাকবে ততদিন বাজারে থাকবে এসব এসব নোট ও মুদ্রা।রবিবার সচিবালয়ে এক বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, “ধীরে ধীরে এক-দুই টাকার মুদ্রা তুলে নেওয়া হবে। পাঁচ টাকাই হবে তখন সর্বনিম্ন মুদ্রা।”মন্ত্রী বলেন, ‘অপ্রয়োজনীয় টাকা নিয়ে মানুষকে ঘুরতে হয়। এতে সরকারের চেয়ে বেশি লাভ হবে সাধারণ মানুষের। বর্তমানে এক ‍ও দুই টাকার মুদ্রার সংখ্যা খুবই কমেছে। পুরনো এক ও দুই টাকার নোটগুলো বাজার থেকে তুলে নিয়ে ধ্বংস করা হবে। এগুলো ধ্বংস করতে ৩০০ কোটি টাকার মতো ব্যয় হবে।’ এর কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মুদ্রার বাজারে এক ‍ও দুই টাকার মুদ্রার সংখ্যা খুবই কমে এসেছে। এর আবেদন ধীরে ধীরে আরও ফুরিয়ে যাবে।...
দেশের প্রকৃত মালিক জনগণ আজ জিম্মি হয়ে পড়েছে : ড. কামাল

দেশের প্রকৃত মালিক জনগণ আজ জিম্মি হয়ে পড়েছে : ড. কামাল

জাতীয়, বিশেষখবর
  গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতি বর্তমানে এক চরম অনিশ্চয়তা ও গভীর রাজনৈতিক সংকটে পড়েছে। ৯০ সালে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর ক্ষমতাসীন সরকারগুলোর স্বেচ্ছাচারী শাসন এবং প্রধান বিরোধী দলগুলোর ইতিবাচক ভূমিকার পরিবর্তে লাগাতার সংসদ বর্জন ও নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় জাতি আজ এ অবস্থায় পড়েছে। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।ড. কামাল বলেন, ২০০১ সালে নির্বাচিত সরকারের সীমাহীন দুর্নীতি ও দুঃশাসন দেশকে এক অরাজকতাপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়। পরবর্তীতে জন আন্দোলনের পরিপ্রেক্ষিতে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, ২০০৮ সালে নির্বাচিত সরকারের নিকট জনগণের প্রত্যাশা ছিল প্রচুর। কিন্তু ক্ষমতাসীন সরকার অঙ্গীকারগুলো বাস্তবায়নের পরিবর্তে দুর্নীতি ও দুঃ শাসন অব্যাহত রাখে। জনগণের ম্যান্ডেট গ্রহণ না করে সংখ্যাগ...
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: ২০ দল

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: ২০ দল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  দাবি আদায়ের মাধ্যমে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধসহ ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ শনিবার দুপুরে ২০ দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালে ক্ষমতাসীন হবার পর থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্রমাগতভাবে মানুষের অধিকারগুলো সংকুচিত করেছে। বিশেষভাবে গণতন্ত্রে যে বিরোধী দলের বিশেষ একটি জায়গা আছে সেটিকে তারা কখনই বিশ্বাস করেনি। গণতন্ত্রে স্বীকৃত বিরোধী দলের সব কর্মকাণ্ডকে বানচাল করতে তারা দমননীতি অবলম্বন করেছে। তাদের দমননীতি অমানবিক, মধ্যযুগীয় এবং নাজি ফ্যাসিস্টদের সমতুল্য। শুধু কথা বলা, সভা, সমাবেশের অধিকারগুলোই তারা হরণ করেনি বরং নাজিদের কায়দায় বিরোধী দলের নেতাদের অবরুদ্ধ, কারারুদ্ধ, মিথ্যা মামলাতেই জড়ানো হয়নি, অনেককে পৃথিবী...