Thursday, October 29Welcome khabarica24 Online

বিশেষখবর

অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল

অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  বাংলাদেশ ক্রিকেট দল ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে অস্ট্রেলিয়া ব্রিসবেনে পৌঁছেছে। গত শনিবার রাত ৯টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৫ ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় মাশরাফির দল। পথিমধ্যে দুবাই এয়ারপোর্টে যাত্রাবিরতি পায় বাংলাদেশ দল। সবমিলে মোট ২৮ ঘন্টার লম্বা জার্নি শেষে রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় ব্রিসবেন পৌঁছে মাশরাফি-মুশফিকরা। বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিতে বাংলাদেশ ব্রিসবেনে দুই সপ্তাহের ক্যাম্পে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবেন।এর মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার সাথে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১ ও ৩ ফেব্রুয়ারি অ্যালান বোর্ডার ওভালে। এছাড়াও ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে অফিশিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আফগ...
কোকোর গায়েবানা নামাজ বুধবার নয়, মঙ্গলবার

কোকোর গায়েবানা নামাজ বুধবার নয়, মঙ্গলবার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা বুধবারের পরিবর্তে মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার দেশব্যাপী অনুষ্ঠিতব্য গায়েবানা জানাজার দিন পরিবর্তন করে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্ধারণ করা হয়েছে। গায়েবানা জানাজায় শরিক হওয়ার জন্য নেতাকর্মীসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছেন রিজভী।...
সমবেদনা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খালেদা জিয়া

সমবেদনা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খালেদা জিয়া

বিশেষখবর
আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর থেকে এ পর্যন্ত সমবেদনা জানাতে আসা সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন দেশের কূটনৈতিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ খালেদা জিয়ার এ কৃতজ্ঞতা প্রকাশের কথা গণমাধ্যমকে জানান।মওদুদ বলেন, সর্বস্তরের মানুষের সমবেদনা শোকাহত বেগম খালেদা জিয়াকে আরো বেশি শক্তি জুগিয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন।মওদুদ বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়া যে আন্দোলন শুরু করেছেন সফলতা না আসা পর্যন্ত সেই আন্দোলন অব্যাহত থাকবে।তিনি বলেন, আমরা আশা করি খালেদা জিয়ার মনোবল আগের মতোই অটুট থাকবে।...
পরমাণু চুক্তি সই করলেন মোদি–ওবামা

পরমাণু চুক্তি সই করলেন মোদি–ওবামা

আন্তর্জাতিক, বিশেষখবর
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পরমাণু চুক্তি সই হয়েছে। রোববার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ চুক্তিতে সই করেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়েছে।ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউস গার্ডেনে বেলা সোয়া তিনটার দিকে ওবামা ও মোদির দ্বিপক্ষীয় বৈঠকের মধ্যে ২০০৮ বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি (টু থাউজেন্ড এইট সিভিল নিউক্লিয়ার কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট) সই করেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আজ সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারত পৌঁছান বারাক ওবামা। প্রেসিডেন্ট ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে এসময় স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ সফরকে কেন্দ্র করে ভারতজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।ওবামা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ-দমন বিষয়ে আল...
শাহবাগে বাস উল্টে নিহত ২

শাহবাগে বাস উল্টে নিহত ২

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ওভারটেকিং করার সময় রাজধানীর শাহবাগে একটি যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহত ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।রবিবার রাত সাড়ে ৯টার দিকে শাহবাগের রমনা পার্কের পশ্চিম পাশের ‘অস্তাচল’ গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।রমনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, মিরপুর চিড়িয়াখানা থেকে সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করার সময় এ দুর্ঘটনা ঘটে ।নিহত দুইজন হলেন—ফরিদপুরের বোয়ালমারী থানার জয়পাশা গ্রামের সাহেব আলীর ছেলে মোশারফ হোসেন বিল্টু (৩৫) ও একই গ্রামের সালাম মীরের ছেলে আসাদ মীর (৪৫)। আহতরা হলেন রিজন (২৬), আসলাম (৩৩), অলিউল্লাহ (৫০), ইস্রাফিল হোসেন (৩৪) ও মো. আসলাম (৪৫)।...
শীতলক্ষ্যায় ট্রলারডুবিতে দুজন নিহত

শীতলক্ষ্যায় ট্রলারডুবিতে দুজন নিহত

বিশেষখবর
  গাজীপুরের শ্রীপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে দুই ট্রলারের সংঘর্ষের পর নদী থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান জানান, শুক্রবার দুপুরে ওই দুর্ঘটনার পর আরও অন্তত দুজন নিখোঁজ রয়েছেন। মৃত দুজন হলেন : ময়মনসিংহের পাগলা থানার সুতারতাপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আসমা বেগম (৩২) এবং স্থানীয় কাওরাইদ এলাকার আশরাফ উদ্দিন শেখের ৮ মাস বয়সী মেয়ে সাদিকুন্নাহার। উদ্ধার কাজ চালাতে ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসছে বলে জানান ইউএনও।   কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জসিম উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুর উপজেলার বরমী থেকে ত্রিমোহনীগামী একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে পাতলাশী থেকে বরমীগামী আরেকটি ট্রালারের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বরমীগামী ট্রলারটি শীতলক্ষ্যায় তলিয়ে যায়। আরোহীদের অনেকেই তীরে উঠতে পারলেও ...
সৌদি বাদশাহর মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

সৌদি বাদশাহর মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের মৃত্যুতে আগামীকাল শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।সূত্র জানায়, সৌদি বাদশাহের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে শনিবার সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।শুক্রবার ভোররাতে ৯০ বছর বয়সী আব্দুল্লাহ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এদিকে, সৌদি আরবের নতুন বাদশাহ হিসেবে শুক্রবার রাতে শপথ নেবেন প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর ভাই সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ (৭৯)।...
ভাত দাও, কাজ দাও’ স্লোগানে খালেদার অফিস ঘেরাও

ভাত দাও, কাজ দাও’ স্লোগানে খালেদার অফিস ঘেরাও

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  অবরোধ ও হরতাল তুলে নেওয়ার দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুইদিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত ১০টি সংগঠন গুলশান-২ এর গোল চত্ত্বরে অবস্থান নিয়ে বেগম জিয়াকে কার্যালয় থেকে উচ্ছেদ করারও হুমকি দিয়েছে। অবিলম্বে তাকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। ‘ভাত দে, কাপড় দে’, ‘পেটে লাথি মেরো না, তুলে নাও অবরোধ’, ‘আমার বাবাকে পুড়িয়ে মারা হলো কেন?’ ‘অবরোধ মানি না মানব না’—ইত্যাদি স্লোগান দিয়ে তারা খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাওয়ের চেষ্টাও করেন। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অনেককে শুয়ে বিক্ষোভ করতেও দেখা যায়। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের বাধায় গুলশান-২ এর গোলচত্ত্বরে সংগঠনগুলো আল্টিমেটাম দিয়ে ফিরে যায়। অবশ্য খেটে খাওয়া নগরবাসী ও কাচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যানারে দুটি সংগঠন কার্যালয়মুখী ৮৬ নম্বর সড়কে বেশকিছু সময় অবস্থান নেয়। এ সময় খাওয়া নগরবাসীর কয়েকজন কর্মী খালেদা ...