যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি সাইবার হামলা
সন্ত্রাসী হামলার চেয়ে সাইবার হামলাকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। কংগ্রেসের একটি কমিটির কাছে দেশটির জন্য নিরাপত্তা ঝুঁকির একটি তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়েছে বিদেশি সরকার ও অপরাধীদের দ্বারা ইদানীং যুক্তরাষ্ট্রে সাইবার হামলা বাড়ছে।
এসব হামলার প্রধান উৎস হিসেবে প্রতিষ্ঠানটি রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার কথা উল্লেখ করেছে। গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকিং বা ইমেইলে আড়ি পেতে গোপন সব তথ্য জেনে নেয়া, এ ধরনের সাইবার হামলায় একটি দেশের অর্থনীতিও ডুবিয়ে দেওয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জেমস ক্ল্যাপার বলেছেন, রাশিয়াকে যতোটা হুমকি মনে করা হতো আসলে সে তার থেকেও বেশি শক্তিশালী। রাশিয়া সাইবার হামলা করার জন্য আলাদা বাহিনী তৈরি করেছে বলে দাবি করেছেন ক্ল্যাপার। তিনি বলেন, যুক্ত...







