মীরসরাইয়ে দুই আন্তঃজেলা মহাসড়কে ডাকাত আটক
নিজস্ব প্রতিনিধি ঃ
ঢাকা- মহাসড়কের বিভিন্ন স্থানে সম্প্রতি রড বা ভারি লোহা নিক্ষেপ করে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছিল। সম্প্রতি ঘটা একটি ঘটনার জের ধরে ২ আন্তঃজেলা মহাসড়ক ডাকাতকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ।
মীরসরাই থানার ওসি জাহিদুল কবির জানান উক্ত আন্তঃজেলা মহাসড়ক ডাকাত শাহরিয়া (২৮) ও আশরাফুল ( ৩২) কে গত শুক্রবার ( ২৫ ) রাতে আটক করে শনিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিবরনে ওসি জানান গত ২২ অক্টোবর (মঙ্গলবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় রাতে তরিকুল ইসলাম নামের নৌ বাহিনী এক কর্মকর্তা নিজস্ব প্রাইভেট নিয়ে যাবার সময় অভিনব কায়দায় মুখোশধারী ডাকাত দল তার উপর আক্রমণ করে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা, ১ টি মোবাইল ফোন সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এই অবস্থায় তিনি সীতাকুন্ড থানায় আশ্রয় নিলে সীতাকুন্ড থানা মীরসরাই থানাকে অবগত করে। পর দিন অ...







