সমমনা সংঘের ২৬ তম ডাঃ আহাম্মদ ছোবহান স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন
এম জাবেদ হোসাইন ঃ শিক্ষা যদি হয় একটি সুনিপুণ অট্টালিকা প্রাথমিক স্তর হবে ভিত্তি শিক্ষার শেকড় তেতো হলেও তার ফল সুমিষ্ট এই মূলমন্ত্রকে ধারণ করে এগিয়ে চলছে সমমনা সংঘ। মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন বড়াতাকিয়া সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমমনা সংঘের আয়োজনে ২৬ তম ডাঃ আহাম্মদ ছোবহান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সংগঠনের কার্যকরী পরিষদের আহবায়ক মঈন উদ্দিন আহাম্মদ চৌধুরী সেলিম এবং যুগ্ম আহ্বায়ক জি. মোহাম্মদ এর সার্বিক তত্বাবধানে শুক্রবার (৬ ডিসেম্বর১৯ ইং) আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় এবং পোলমোগরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০.৩০ মিনিট থেকে শুরু হয়ে ১২.৩০ মিনিটে সম্পন্ন হওয়া বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মীরসরাই উপজেলার প্রাথমিক ও কিন্ডারগার্টেন বিদ্যালয়ের ২য় শ্রেনী থেকে ৫ম শ্রেণীর প্রায় চার শত শিক্ষার্থী।
সম্পূর্ণ লিখিত পদ্ধতির এই বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্র...






