Friday, October 23Welcome khabarica24 Online

প্রথম পাতা

ব্লগার হত্যার স্টাইলে রাবি শক্ষিক রজোউল খুন- আইএসের দায় স্বীকার

ব্লগার হত্যার স্টাইলে রাবি শক্ষিক রজোউল খুন- আইএসের দায় স্বীকার

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
  খবরিকা ডেস্ক:   রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী নগরীতে বাড়ির কাছেই এই অধ্যাপককে মোটর সাইকেলে আসা দুই যুবক কুপিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি শাহদাত হোসেন। অধ্যাপক রেজাউল লেখালেখি করতেন, যুক্ত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সামসুদ্দিন বলছেন, ‘তার গলায় আঘাত এবং আক্রমণের ধরন দেখে অতীতে যেভাবে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার সাথে মিল পাওয়া যাচ্ছে। তাই উগ্রপন্থী কোন সংগঠন এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে এমন ধারণা মাথায় রেখে কাজ করছি আমরা’। তবে সন্ধ্যায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হত্য...

ফুটওভার ব্রিজ থাকার পরও মৃত্যুঝুঁকি নিয়ে মহাসড়ক পাড়াপাড় হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
আকাশ ইকবাল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আর এই মহাসড়কের মীরসরাই অংশের মধ্যে ৪১ কিলোমিটারের মধ্যে প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মহাসড়কের দুই পার্শ্বে। আর এই এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মৃত্যুঝুঁকি নিয়ে প্রতিদিন মহাসড়ক পাড়াপাড় হচ্ছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লাইন করা হচ্ছে। নতুন চার লাইন এখন পর্যন্ত উদ্বোধন করা না হলেও যানবাহন চলাচলের জন্য এই খুলে দেয়া হয়েছে। এতে করে এই সড়কটি এখন ভয়ঙ্কর রুপ ধারণ করেছে। যে কোনো মহুর্তে ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা। এতি মধ্যে অনেকবার ঘটেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই অংশে এখন পর্যন্ত  বিশেষ করে বাজার গুলোর মধ্যে বারইয়ারহাট পৌরসভা ও মীরসরাই উপজেলায় ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। তারপরও রাস্তার দুই পার্শে¦ শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্বে ফুটওভার ব্রিজ অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে শিক্ষার্থীদের অভিভাব...
জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েও আজ আমি এলাকা ছাড়া- নুরুল আমিন

জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েও আজ আমি এলাকা ছাড়া- নুরুল আমিন

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
  আগামীকাল ২৪ এপ্রিল আত্মসর্মপণ করবেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান নুুরুল আমিন নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ২৪ এপ্রিল (রবিবার) সকাল ১১ টায় মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মীরসরাই উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) আনুষ্ঠানিক ভাবে নিজস্ব সিন্ধ্যান্তে নুরুল আমিন আত্মসর্মপণ করবেন চট্টগ্রাম কোর্টে। গতকাল ২২ এপ্রিল (শুক্রবার) মীরসরাই উপজেলা বিএনপির আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বিএনপির নিজস্ব কার্যালয়ে। বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আমিন মিয়াজীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো: আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) নুরুল আমিন। নুরুল আমিন বলেন, গত উপজেলা নির্বাচনে আমি জনগনের প্রত্যক্ষ ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই। কিন্তু স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আমাকে মিথ্য...
মীরসরাইয়ে পুকুরে ডুবে আবৃত্তি শিল্পীর মৃত্যু

মীরসরাইয়ে পুকুরে ডুবে আবৃত্তি শিল্পীর মৃত্যু

প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
খবরিকা ডেস্ক: চট্টগ্রাামের সংস্কৃতিমনা তরুণদের কাছে অত্যন্ত পরিচিত নাম ও মুখ জোবায়ের জুয়েল। জোবায়ের জুয়েল একজন প্রতিভাবান আবৃত্তিশিল্পী ও দক্ষ সাংস্কৃতিক সংগঠক ছিলেন। লিখতেন বিভিন্ন পত্র-পত্রিকায়। সাংস্কৃতিক সংগঠক হিসেবে অল্প সময়ে মানুষের মন জয় করার বিশাল ক্ষমতা ছিল। তিনি গত ২০ এপ্রিল (বুধবার) বিকেলে নিজ বাড়ীর পুকুরে ডুবে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর। পারিবারিক সুত্রে জানা যায়, গত বুধবার রাতে মীরসরাইয়ের নিজ বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এবং সাঁতার কাটতে জানতেন না বলে পুকুরে  ডুবে নিহত হয়েছেন বলে জানিয়েছেন তাঁর পরিবার। পরের দিন বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় নাজিরপাড়া এলাকার স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। জোবায়ের জুয়েল বাংলাদেশ যুব ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলায় কাজ করতে...
বৈশ্বিক উষ্ণায়ণ কমাতে বনায়নের বিকল্প নেই  -পরিবেশ ও বন সচিব

বৈশ্বিক উষ্ণায়ণ কমাতে বনায়নের বিকল্প নেই -পরিবেশ ও বন সচিব

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
রাজিব মজুমদার ঃ: যে হারে বনায়ন ধ্বংস হচ্ছে তাতে করে গ্রীণ হাউজের পরিমান দিন দিন বৃদ্ধি যাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন কমাতে এবং আগামী দিনের বাসযোগ্য পৃথিবী গড়তে বনায়নের বিকল্প নেই। গতকাল (১৭ এপ্রিল) রবিবার বিকালে মীরসরাইয়ে সামাজিক বনায়নের উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ ও চুক্তিনামা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন সচিব ড. কামাল উদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি আরো বলেন সামাজিক বনায়নে উপকার ভোগীদের সম্পৃক্ত করায় বনজ সম্পদ যেমন রক্ষা পাচ্ছে পাশাপাশি উপকার ভোগীরা সামাজিক বনায়ন দেখভাল করে লভ্যাংশের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। উপজেলার করেরহাট রেঞ্জ কার্যালয় প্রাঙ্গনে দুপুর ২টায় মীরসরাইয়ের কয়লা বিট ও ফটিকছড়ির নারায়নহাট বিটের ৬০জন উপকারভোগীর মাঝে লভ্যাংশের ৪৫ শতাংশ করে মোট ৬৪ লক্ষ ৭১ হাজার ৭৮০ টাকার চেক বিতরণ এবং নতুন উপকারভোগীদের মাঝে চুক্তিনামা হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে করের...
খবরিকা বর্ষবরণ অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণকে বর্ণাঢ্য সংবর্ধনা

খবরিকা বর্ষবরণ অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণকে বর্ণাঢ্য সংবর্ধনা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
এম.ইমাম হোসেন- ঃ স্বাধীনতা পদক প্রাপ্ত দেশ বরেণ্য কবি নির্মলেন্দু গুন এবারের পহেলা বৈশাখ চট্টগ্রামের মীরসরাইতে নিজ কন্ঠে গান গেয়ে বরণ করলেন নতুন বাংলা বঙ্গাব্ধ। এবারের পহেলা বৈশাখে দিনভর চট্টগ্রামের মীরসরাই ছিলেন বরেণ্য কবি নির্মলেন্দু গুণ। গত বৃহ¯প্রতিবার ১৪ এপ্রিল স্থানীয় পাক্ষিক খবরিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কবি আসেন মীরসরাই উপজেলায়। এই উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কবিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন প্রাণঢালা ফুলেল সংবর্ধনা প্রদান করেন। কবিকে ক্রেষ্ট প্রদান করে সংবর্ধিত করে স্থানীয় পাক্ষিক খবরিকা ও দুর্বার । কবির হাতে উদ্বোধন করা হয় কবি ‘নির্মলেন্দু গুন পদচিহৃ স্মৃতি চত্বর’। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথীগনের শীর্ষ সংবর্ধিত ব্যক্তিত্ব ছিলেন কবি নির্মলেন্দু গুণ ও কবি রাশেদ রউফ। প্রধান আলোচক ছিলেন দৈনিক আ...

বিদ্যুৎকেন্দ্র হবে না, হবে না…

প্রথম পাতা, সারা-দেশ
বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর মিছিলে গুলিতে ৪ জন নিহতের পর আজ আবারো বিক্ষোভ করছে গ্রামবাসী। ‘বিদ্যুৎকেন্দ্র হবে না, হবে না’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে গণ্ডামারার হাদীর পাড়া ও রহমানিয়া মাদরাসার মাঠ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সোমবার সকাল থেকে গণ্ডামারা হাদীর পাড়া ও রহমানিয়া মাদরাসা মাঠ এলাকায় সমবেত হতে শুরু করে এলাকাবাসী। সমাবেশ থেকে এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎকেন্দ্র বিরোধী নানা স্লোগান দিচ্ছেন তাঁরা। ‘বিদ্যুৎকেন্দ্র হবে না, হবে না’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’, ‘নাসিরের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ‘ভিটে-বাড়ি ছাড়বো না, বিদ্যুৎকেন্দ্র হবে না ’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে আশপাশের এলাকা। এতে অংশ নিয়েছেন হাজার হাজার গ্রামবাসী।...

আরো ৯৬ লাখ ডলার ফেরত দেবেন কিম অং

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে আরো ৯৬ লাখ ৪০ হাজার ডলার ফেরত দেবেন ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী ক্যাম সিন অং ওরফে কিম অং। আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে এই অর্থ বাংলাদেশ সরকারকে ফেরত দেবেন তিনি। মঙ্গলবার ফিলিপাইনের সিনেট ব্লুরিবন কমিটির চতুর্থ শুনানিতে চেয়ারম্যান তিওফিস্তো গিংগোনা (তৃতীয়) সগোনা অং-এর কাছে বাংলাদেশকে এই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন কিম অং। এর আগে তিনি রিজার্ভের চুরি যাওয়া অর্থের মধ্যে ৮ লাখ ৩০ হাজার ডলার বাংলাদেশকে ফেরত দেন। আইনজীবী ভিক্টর ফার্নান্দেজের মাধ্যমে সোমবার ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে ওই অর্থ ফেরত দেন। এছাড়া গত ৩১ মার্চ বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য ৪৬ লাখ ৩০ হাজার ডলার এএমএলসির কাছে জমা দেন কিম ওয়ং।...