Saturday, October 24Welcome khabarica24 Online

প্রথম পাতা

সাংবাদিক পলাশ সভাপতি, শাহাদাত চৌধুরী সেক্রেটারী, ইউছুফ সাংগঠনিক মীরসরাই প্রেস ক্লাব এর কমিটি গঠন

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলায় একটি সমৃদ্ধ ও গ্রহনযোগ্য প্রেস ক্লাব গঠনের লক্ষে অদ্য ২৬ সেপ্টেম্বর ২০১৬ইং সোমবার বিকাল ৪টায় মীরসরাই পৌর সদরের পার্ক ইন এ সাংবাদিকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।  দৈনিক সংবাদ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক বাবু রণজিত ধরের সভাপতিত্বে  ও সাংবাদিক আমিনুল হক এর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলায় দায়িত্বরত বিভিন্ন পত্রিকার  সাংবাদিকগন। সভায় সর্বসম্মতিক্রমে মীরসরাই প্রেস ক্লাব এর ৩১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদ ও ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। গঠিত কমিটি যথাক্রমে মাহবুবুর রহমান পলাশ ( দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী) সভাপতি, রণজিত ধর ( দৈনিক সংবাদ ) ও আমিনুল হক ( দৈনিক ইনকিলাব) কে সহ সভাপতি, শাহাদাত হোসেন চৌধুরী ( দৈনিক ইত্তেফাক) সাধারন সম্পাদক, রাজিব মজুমদার ( দৈনিক জনকন্ঠ ও দৈনিক মানবজমিন) ও নয়ন কান্তি ধূম ( দৈনিক ভোরের পাতা) কে য...

শেষ মহুর্তে মীরসরাইয়ে বাড়ছে কামারদের ব্যস্ততা

জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
এম.ইমাম হোসেন : আর মাত্র একদিন বাকী। তারপরও দম ফেলার অন্য নেই কামাদের।  উৎসব মুখর পরিবেশে সারা দেশে উৎযাপন করা হবে মুসলিম সম্প্রদায়ের বড় দুটি ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল আযহা। আর এই ঈদ মানে পশু জবাই করা। আর পশু জবাই ও আনুসাংগিক কাজের জন্য দা, ছুরি, ধামাসহ অন্যান্য উপকরণ বাধ্যতা মূলক হয়ে পড়ে। আর এই সকল যন্ত্রপাতি শান দেয়া, নতুন ভাবে তৈরী করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে কামার। এদিকে আসন্ন ঈদুল আযহার জন্য পশু বিকিকিনির মহোৎসব শুরু হয়েছে। কোরবানীর পশুর হাটে সম্প্রতি চলছে পশু ক্রয় বিক্রয়ের প্রস্তুতি, পাশাপাশি দা, ছুরি, ধামা ইত্যাদি নিয়ে ব্যস্ত হতেই দেখা যাচ্ছে গৃহস্তদের। কোরবানী দাতা পরিবারের সদস্যরা কিংবা দায়িত্বপ্রাপ্ত কসাইরা নিজেদের চাহিদা মতো দা, ছুরি, চাকু, ধামা, কুড়াল, বটি জোগাড় করবে সবাই ছুটছেন কামারদের কাছে শান দেওয়ার জন্য। সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাটবাজার তথা, ছোট-বড়...

মীরসরাইতে গভীর রাতে গুড়িয়ে দেয়া হলো উপজেলা বিএনপি কার্যালয়

প্রথম পাতা, মীরসরাই
নিজস্ব প্রতিনিধি: মীরসরাইতে অবশেষে গভীর রাতে গুড়িয়ে দেয়া হলো উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের উপজেলা কার্যালয়। গতকাল মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর) গভীর রাতে ড্রেজার দিয়ে উপজেলা সদরে অবস্থিত দ্বীতল ভবনের নিচতলার দেয়ালগুলো গুড়িয়ে দেয়া হয়। গেট, দরজা, জানালা সাইনবোর্ড সবই ভেঙ্গে ফেলা হয়। মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন এই বিষয়ে গভীর উদ্ধেগ প্রকাশ করে সরকার দলকে দায়ী করে এর জন্য শীঘ্রই প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচির ঘোষনা দেন। মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন এবং সদস্য সচিব সালাউদ্দিন সেলিম ও যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দগন স্থানীয় সাংবাদিকদের জানান গতকাল মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা থেকে মীরসরাই উপজেলা প্রাঙ্গন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দ্বিতল বিশিষ্ট কার্যালয়টি ড্রেজার দ্বারা মীরসরাই পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন ভেঙ্গে ফেলে। বিএনপি নেতৃবৃন্দ লিখিত ...

মীরসরাইয়ের গৃহবধূ হত্যাদায় স্বীকার করে দুই আসামীদের জবানবন্দী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতেবেদক : মীরসরাইয়ে চাঞ্চল্যকর গৃহবধু হোসনে আরা বেগম হত্যা মামলার দুই আসামী দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা হলেন - দেবর আমজাদ মিয়া ও ভাসুরপুত্র মোশারফ হোসেন। গত শনিবার (২৭ আগষ্ট) চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে জবানবন্দি দেন আমজাদ মিয়া। এই ঘটনার অন্য আসামী মোশাররফ শুক্রবার একই বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘরে ঢুকে সোনা ও বীমার টাকার চুরি করতে দেখে ফেলায় গৃহবধু হোসনে আরা বেগমকে দেবর আমজাদ মিয়া পা চেপে ধরে এবং ভাসুরপুত্র মোশারফ হোসেন জবাই করে হত্যা করে। মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, গত বুধবার রাতে মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মজিদিয়া মুহুরিপাড়া গ্রাম থেকে সৌদিপ্রবাসী জহির উদ্দিনের স্ত্রী হোসনে আরা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মীরসরাই থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম পিপিএম হোসনে আরার ভা...

মীরসরাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: মীরসরাইয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি তথা জন্মাষ্টমী উপলক্ষে মীরসরাই জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে গতকাল (২৫ আগষ্ট) দুপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, গীতা পাঠ, ধর্মীয় ভজন কীর্ত্তনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শত শত ভক্তদের অংশগ্রহণে মিঠাছরা মহামায়া মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা মহাসড়কের মীরসরাই বাজার পদক্ষিণ করে মীরসরাই জগদ্বীশ্বরী কালী মন্দিরে শেষ হয়। এ সময় মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন মীরসরাই আ.লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক পৌরমেয়র এম শাহজাহান, মীরসরাই পূজা কমিটির সভাপতি উত্তম কুমার শর্মা, জন্মাষ্টমী কমিটির সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, মীরসরাই জগদ্বীশ্বরী কালী মন্দির কমিটির সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি, মীরসরাই উপজেলা আ.লীগের ত্রান বিষয়ক সম্পাদক সাইফুল¬াহ দিদার, মীরসরাই পৌর আ.লীগ সাধারণ সম্পাদক জ...

মীরসরাইয়ে গৃহবধূকে গলা কেটে হত্যা, আটক ২

প্রথম পাতা, মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে এক গৃহবধুকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া মুহুরী পাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত গৃহবধূ হোসনে আরা বেগম (৩২)। এ গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ও সোনাগাজী উপজেলার চট্টগ্রাম সমাজ গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন, এএসপি (সীতাকুন্ড) মাহবুবুর রহমান ও চট্টগ্রাম সিআইডি পুলিশে প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এঘটনায় মো.মিয়া ও মোশাররফ হোসেন নামে দুইজনকে আটক করেছে। নিহতের মেয়ে সুমাইয়া আক্তার জানান, বুধবার রাতে সে মায়ের সাথে একসাথে ঘুমায়। রাত ৩টার দিকে প্রাকৃতিক কাজ সারতে বাহিরে যাওয়ার জন্য মাকে ডাকলে মায়ের কোন সাড়া পাইনি। পরে বাতি জ্বালালে দেখি খাটের নিচে মায়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। পরে চিৎকার শুনে বাড়ির লোকজন আসে। সে জানায়, তার মায়ের শরীরের থাকা স্বর্ণালংকারও খুনীর...

মীরসরাইয়ে গ্রীষ্মকালীন ফুটবলে জোরারগঞ্জ স্কুল চ্যাম্পিয়ান

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলায় গ্রীষ্মকালীন ফুটবল খেলায় ফাইনালে জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। ২৩ আগষ্ট( মঙ্গলবার) বিকাল ৪টা  উপজেলার মীরসরাই ষ্টেডিয়াম উক্ত খেলায় জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় ১-০ গোলে বামনসুন্দর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। হাজার হাজার দর্শকের উপস্থিতে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের ফখরুল ইসলাম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কোন দল গোলের দেখা পায়নি। পরবর্তিতে ১-০ গোলে জোরারগঞ্জ স্কুলের জয় নিশ্চিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষক মীর হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মেদ সুমন, মাধ্যমিক কর্মকর্তা হুমায়ুন কবির খান, ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, চেয়ারম্যন আবুল খায়ের...

উত্তর চট্টগ্রামের সেরা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
কলেজ প্রতিনিধি:  এবারে এইচএসসি পরিক্ষায় ফলাফলের উত্তর চট্টগ্রামের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সেরা হয়েছে। কলেজটি থেকে এবার ৪১৩ জন কৃতকার্য হয় ৩৫৯ জন। এ+পেয়েছে ১১জন। তবে প্রফেসর কামাল উদ্দিন কলেজ ছাড়াও মীরসরাই অন্য ৫টি কলেজের ফলাফল বিপর্যয় হয়েছে। এই বছর চট্টগ্রামের পাশের হার ৬৪.৬০% তার মধ্যে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ পাশের হার ৮৬.৯২%। প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবচার উদ্দিন জানান চট্টগ্রাম বোর্ড থেকে জানানো হয় আমাদের কলেজ উত্তর চট্টগ্রামের মধ্যে সেরা হয়েছে। এই খবর শুনে আমি আনন্দে আর্তহারা হয়ে যায়। তিনি  কলেজটি সেরা হওয়া সব শিক্ষক -শিক্ষার্থী সহ সকল অভিভাবকদের অভিনন্দন জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির খান জানান উত্তর চট্টগ্রামের মধ্যে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সেরা হয়েছে, সেই কলেজটি বরাবরই ভালো ফলাফল করে আসছে।...