মীরসরাইয়ে ‘প্রবাল’ এর কমিটি গঠিত মাষ্টার গিয়াস উদ্দিন সভাপতি, রাজিব মজুমদার সাধারণ সম্পাদক
প্রেস বিজ্ঞপ্তি: মীরসরাইয়ে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাল’ এর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২ মে) বিকাল ৫টায় মীরসরাই কিন্ডার গার্টেনে দুর্বার সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় ও মীরসরাই কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মাষ্টার এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন কবি ও সাংবাদিক মাহবুব পলাশ, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোছাইন সবুজ, গণকছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কবি মু. সাইফুদ্দীন মীর শাহীন, ছড়াকার ও কবি শামীম খান যুবরাজ, সংগীত প্রশিক রণজিত ধর, ছড়ার আসর সম্পাদক আনোয়ারুল হক নিজামী, সাংবাদিক এম নাছির উদ্দিন, সংগীতশিল্পী রিপন গোপ পিন্টু, সাংবাদিক সাহাব উদ্দিন, শিক্ষক প্রদীপ নাথ, সংগঠক হেলাল চৌধুরী, শিক্ষক অরবিন্দু আচার্য্য, সাংবাদিক ইমাম হোসেন, তৌহিদুল ইসলাম, সানোয়ারুল ইসলাম রণি প্রমুখ। পরে দ্বিতীয় অধিবেশনে সর...







