সীতাকুন্ডে সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আবুল খায়ের, সীতাকুন্ড থেকেঃ
শিশু রাইফার মৃত্যু বৃথা যেতে পারে না। হাসি খুশি মেয়েটিকে চিকিৎসার নামে যারা হত্যা করেছে সে সব ডাক্তারদের বিচার করতে হবে। বন্ধ করতে হবে ম্যাক্স হাসপাতালের মত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন বিহীন সব হাসপাতাল। বিধান চৌধুরী, ডাক্তায় ফয়সালের মত চিকিৎসকদের কারণেই এখন এ দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ চিকিৎসকরাও ভারতে গিয়ে চিকিৎসা নিয়ে প্রান বাঁচান। চিকিৎসাকে ব্যবসা নয় সেবা হিসেবে গ্রহন করতে হবে ডাক্তারদের। তবেই এ দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্তা ফিরবে। আর নইলে জনগণকে সাথে নিয়ে এ আন্দোলন অব্যহত থাকবে। গতকাল বৃহস্পতিবার সীতাকু- প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক জনতার মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। এদিন বেলা ২টায় পৌরসদরস্থ কলেজ রোড চত্বরে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংষ্কৃতিক কর্মী, ব্যবসায়ী, ধর্মীয় স...







