জোরারগঞ্জে ইউনিয়ন ব্যাংক এর শাখা উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে ইউনিয়ন ব্যাংক লিঃ এর জোরারগঞ্জ শাখার শুভ উদ্বোধন হয়। প্রথমে দোয়া মোনাজাত ও পরে ফিতা কেটে উক্ত শাখার শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার ( ২৭ নভেম্বর ) সকাল ১১টায় এই উপলক্ষে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক এর সভাপতিত্বে ও জহির উদ্দিন এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন জোরারগঞ্জ টেক্সটাইল কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ঈসমাইল মোল্লা, ব্যাংক এর উপ ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাষ্টার রেজাউল করিম, জোরারগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক প্রসার কান্তি বড়ুয়া,কবি মাহমুদ নজরুল। আরো বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট এরফানুল হক, সহকারি ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন শামীম, শাখা প্রধান ও সহকারি ভাইস প্...





