Thursday, October 29Welcome khabarica24 Online

জাতীয়

মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল

মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসন এর উদ্যোগে বৃহস্প্রতিবার ( ৩০ মে) এক ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গনস্থ কয়েকটি হলরুমে একযোগে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান,  সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী,  ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আরা কাকলী, জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান, মীরসরাই থানার ওসি তদন্ত বিপুল দেবনাথ, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ রাশেদ, জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, খুরশিদ আলম আজাদ...

মীরসরাই সমিতি কক্সবাজার এর ইফতার ও দোয়া সম্পন্ন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: কক্সবাজারস্থ মীরসরাই সমিতির এক ইফতার ও দোয়া মাহফিল ২৫ মে শনিবার রেডিয়ান ফিস সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার মাজাহার সাহেব এর সভাপতিত্বে উক্ত মাহফিলে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ত্রান ও র্পুনবাসন মন্ত্রনালয় এর উপসচিব সামসুদ্দোজা নয়ন, কাষ্টমস এক্সাইট এন্ড ভ্যাট এর বিভাগীয় কর্মকর্তা ও সহকারি কমিশনার জনাব কামরুল ইসলাম চৌধুরী , সমিতির সাবেক সভাপতি জনাব দেলোয়ার হোসেন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব নুরুল হুদা, অধ্যাপক মিয়া খান সাহেব, জেলা ভুমি অধিগ্রহণ কর্মকর্তা রেজাউল করিম, ন্যাশনাল কো-অর্ডিনেটর, আই ও জনাব এম ইকবাল প্রমুখ। মাহফিলে কক্সবাজারে কর্মরত বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেনীর কয়েক শত ব্যক্তি সমবেত হন।...
জোরারগঞ্জ থানার ইফতার মাহফিল সম্পন্ন

জোরারগঞ্জ থানার ইফতার মাহফিল সম্পন্ন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক ইফতার মাহফিল ২৩ মে বৃহস্প্রতিবার খান সিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও মোনাজাত এর মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার উদ্দিন ভূঞা এর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিগত যথাক্রমে উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, বারইয়াহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, মীরসরাই থানার ওসি তদন্ত বিপুল দেবনাথ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল কান্তি পোদ্দার, মৎস কর্মকর্তা ...
কবি ও সাংবাদিক মনিরের পিতা নুরুল ইসলাম কোম্পানী আর নেই

কবি ও সাংবাদিক মনিরের পিতা নুরুল ইসলাম কোম্পানী আর নেই

খেলার মাঠ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকার মধ্যপ্রাচ্য প্রতিনিধি কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না'র পিতা মোহাম্মদ নুরুল ইসলাম কোম্পানি ( ৯০) ৮ মে বুধবার রাত ৩টায় পরলোকগমন করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স মৃত্যুকালে স্ত্রী, ছেলে, মেয়ে সহ অসংখ্য, আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর গ্রামের বাড়ী মীরসরাইয়ের ওচমানপুর গ্রামে। তবে তিনি দীর্ঘবছর ধরে চট্টগ্রামের ভাটিয়ারী, বি এম এ, গেট সংলগ্ন স্থানে ব্যবসা বানিজ্য কেন্দ্রিক স্থায়ী নিবাসী ছিলেন। তাঁর ছোটপুত্র কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না পাক্ষিক খবরিকার প্রতিষ্ঠাকালীন সময় থেকেই পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও বর্তমানে মধ্যপ্রাচ্য প্রতিনিধি । এছাড়া জাতীয় কবিতা মঞ্চ, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, কবি নজরুল সাহিত্য পরিষদ, আর্দশ বন্ধু ফোরাম, রীসরাই সমিতি সহ বিভিন্ন সংগঠনের অন্য...
রাষ্ট্রিয় সেরা সম্মাননা অর্জন করায় আমিরাতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংবর্ধিত

রাষ্ট্রিয় সেরা সম্মাননা অর্জন করায় আমিরাতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংবর্ধিত

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্বজন
মনির উদ্দিন মান্না :: মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রের সবচেয়ে বড় সম্মাননা স্বাধীনতা পদক লাভ করায় মীরসরাই থেকে ৭ বার নির্বাচিত সংসদ সদস্য, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের অন্যতম সহযোদ্ধা, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি কে সংবর্ধিত করেছে মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত। ১ মে, বুধবার, আজমান মহিন-৩, সন্ধ্যায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ছিলো কানায় কানায় পূর্ণ। স্বাধীনতা পুরস্কার লাভ করায় রীসরাই সমিতির পক্ষ থেকে ও সংগঠনের দেয়া ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্চায় সিক্ত হয়েছেন মীরসরাইয়ের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। স্বাধীনতা পদকে ভূষিত সংবর্ধিত মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মীরসরাই বাসী দলের নেতাকর্মীদের সম্মাননায় আবেগে আপ্লুত হন। তিনি স্মৃতিচারণ করেন মহান মুক্তিযুদ্ধ ও রাজনীতির দীর্ঘ গতিপথের মুহূর্ত। কৃতজ্ঞতা প্রকাশ করেন...

আজ মীরসরাইয়ে আন্তর্জাতিক কবি সমাবেশ

জনপদ, জাতীয়, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: আজ শুক্রবার ( ৫ এপ্রিল) মীরসরাই উপজেলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক কবি সমাবেশ এর আয়োজন করা হয়েছে। দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও পাক্ষিক খবরিকার উদ্যোগে দুপুর ১২টা থেকে উক্ত কবি সমাবেশ এর আন্তর্জাতিক পর্বের উদ্বোধন করবেন সৈয়দ শামসুল হক এর সহধর্মিনী একুশে ও বাংলা একাডেমী পদক প্রাপ্ত কথা সাহিত্যিক আনোয়ার সৈয়দ হক। প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তির ছড়াকার রফিকুল ইসলাম দাদু ভাই। দেশীয় প্রথম পর্বের উদ্বোধন করবেন চট্টগ্রামের কবি শেলিনা শেলী। এছাড়া বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলার কন্ঠ শিল্পী কল্যানী ঘোষ, প্রখ্যাত কন্ঠশিল্পী জীনাত রেহানা সহ দেশের বিভিন্ন স্থানের কবি লেখক গন। ভারতের কবি ও গবেষক যথাক্রমে ড. ছায়া গুহ, ড. মুরারী সেন গুপ্ত, ড. সন্দীপ মন্ডল, ড মৌ ভট্রাচার্য সহ অনে কবি লেখক সাহিত্যিক ও সাহিত্য প্রেমিক অতিথী হিসেবে উপস্থিত থাকবেন ।...

আবুতোরাবে ১৭ দিন ব্যাপী স্বাধীনতা মেলা উদ্বোধন : স্বাধীনতার ইতিহাস আগামীর পৃথিবীর প্রজন্মের অনুপ্রেরণা হোক -ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রুপান্তরের পথে। আগামীর আধুনিক পৃথিবীর রুপকার আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই সরকারকে পরবর্তি বিশ্বায়নের ধারা অব্যাহত রাখার দায়িত্ব আগামী প্রজন্মের । তাই প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও আমাদের স্বাধীনতার ইতিহাস এবং তার চেতনা ধারন করার লক্ষে প্রতিটি মুক্তিযোদ্ধা তাঁদের মুক্তিযুদ্ধের গল্প বলে যাওয়া বা লিপিবদ্ধ করে যাওয়া অচিত। যেন প্রজন্ম সেই চেতনাকে ধারন করে এই দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে তুলে ধরতে পারে। শুক্রবার ( ১৫ মার্চ) বিকাল ৫টায় মীরসরাই উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে ( ১৫- ৩১মার্চ ) ১৭ দিন ব্যাপী উক্ত স্বাধীনতা মেলা উদ্বোধন কালে প্রধান অতিথী হিসেবে উল্লেখিত বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। মেলা কমিটির চেয়ারম্যান শেখ আতাউর রহমানের সভাপতিত্বে, মহাসচিব চেয়ারম্যান...
:::ড. ধর্মকীর্তি মহাথেরো এর সুবর্ণ জয়ন্তী ::: মীরসরাইয়ে আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলনে শান্তি এবং অহিংসার বার্তায় বয়ে আনুক বিশ্ব শান্তি : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

:::ড. ধর্মকীর্তি মহাথেরো এর সুবর্ণ জয়ন্তী ::: মীরসরাইয়ে আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলনে শান্তি এবং অহিংসার বার্তায় বয়ে আনুক বিশ্ব শান্তি : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো এর ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৮ মার্চ (শুক্রবার) বিকেল পর্যন্ত দশদিন ব্যাপী অনুষ্ঠান দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের প্রাঙ্গনে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে গৃহায়ন ও গনপূর্তমন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন মীরসরাইয়ে আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলনে শান্তি এবং অহিংসার বার্তায় বয়ে আনুক বিশ্ব শান্তি । তিনি মীরসরাইয়ের গ্রামীন জনপদে বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত বৌদ্ধ ধর্মের শান্তির বার্তাবাহক ভিক্ষুগনকে শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন হাজার বছর ধরে এদেশের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্যের ধর্মের প্রতি যে শ্রদ্ধা ও সমপ্রীতি প্রদর্শন করে আসছে তা আমাদের অহংকার। প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্মালম্বীদের এ জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে সমাজে শান্তি এবং অহিংসার বার্তা ছড়িয়ে দিয়ে আমাদের কৃষ্টি, সভ্...