Wednesday, October 28Welcome khabarica24 Online

জাতীয়

মধ্যবিত্তদের জন্য ১লাখ ফ্ল্যাট

মধ্যবিত্তদের জন্য ১লাখ ফ্ল্যাট

জাতীয়, স্লাইড
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেন জানিয়েছেন আবাসন সমস্যা নিরসনে উচ্চবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তদের জন্য ১লাখ ফ্ল্যাট নির্মাণ করা হবে।আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের এক্সপোনেট এক্সিবিশন ও ভারতের গ্রিনলিফ সল্যুশনের উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী গ্রিনএক্সপো এবং সামিট প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।গণপূর্তমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। দেশের জনসংখ্যা অনুপাতে গৃহায়ন সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। তাছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষও এ সমস্যাটি সমাধানে কাজ করে যাচ্ছে।’তিনি আরো বলেন যে, ‘সরকার আবাসন শিল্পে টেকসই নকশা উন্নয়ন ও ব্যবস্থাপনা পদ্ধতি চালু করতে যাচ্ছে।’ তাই শিল্পটির যথাযথ উন্নয়নে প্রাইভেট ও পাবলিক অংশীদারিত্বের বিনিয়োগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।...
আমেরিকার উপহার হিসেবে অত্যাধুনিক অস্ত্র পেল সোয়াট

আমেরিকার উপহার হিসেবে অত্যাধুনিক অস্ত্র পেল সোয়াট

Uncategorized, জাতীয়
চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশ (সিএমপি) এর এন্টি টরোরিজম ইউনিট (সোয়াট) বেশকিছু অত্যাধুনিক অস্ত্র ও গুলি পেয়েছে। আমেরিকা সরকারের অনুদান হিসেবে এই অস্ত্র গুলো পায়। অত্যাধুনিক অস্ত্র এর  মধ্যে রয়েছে ৮টি অত্যাধুনিক এম-৪ রাইফেল, গ্লোক-১৭ পিস্তল ও ৪ হাজার রাউন্ড গুলি। গত মাসে সিএমপির সোয়াত সদস্যদের জন্য পোশাকসহ বিভিন্ন ইক্যুইপমেন্ট পাঠিয়ে ছিলো আমেরিকা।নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বাবুল আক্তার বলেন, বুধবার ভোরে এসব অস্ত্র সিএমপিতে এসে পৌঁছেছে।নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর) ও সিএমপি’র সোয়াটের দলনেতা মাহমুদা বেগম বলেন, আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে নিরাপত্তার জন্য অস্ত্রগুলো ব্যবহার করবে সোয়াট সদস্যরা।গত বছর এন্টিটেরোরিজম এসিসটেন্স প্রশিক্ষণ কোর্সে অংশ নেয় বাংলাদেশের ২৩ জন পুলিশ সদস্য। এর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ছিলো ৭জন। ২৭ মে থেকে ৮ জুলাই পর্যন্ত আমেরিকার ভার্জিনিয়ায় ঝুঁকিপূর্...
আজ ঐতিহাসিক ৭ই মার্চ…….

আজ ঐতিহাসিক ৭ই মার্চ…….

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাঙালী জাতির ইতিহাসে অবিস্মরণীয় একটি দিন। পশ্চিম পাকিস্তান কর্তৃক সুদীর্ঘকালের শোষন, লাঞ্চনা-বঞ্চনার মুখে দাঁড়িয়ে আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের আজকের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) এক উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন একটি মুক্তির সংগ্রামের, স্বাধীনতার সংগ্রামের। সেদিন তিনি দীপ্ত কন্ঠে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম-স্বাধীনতার সংগ্রাম’ বঙ্গবন্ধুর এ ঘোষণাই ছিলো প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। বঙ্গবন্ধু তার এই একটি ভাষণেই নিরস্ত্র বাঙালির স্বত্বাকে চরমভাবে জাগিয়ে তোলেন। এর আগে ৩ মার্চ অনুষ্ঠিত পল্টনের জনসমাবেশে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বঙ্গবন্ধু বলেছিলেন, ৬ মার্চের মধ্যে যদি সরকার তার অবস্থান পরিবর্তন না করে...
জয়-পরাজয়ে পাল্টে যেতে পারে রাজনীতির গতিধারা

জয়-পরাজয়ে পাল্টে যেতে পারে রাজনীতির গতিধারা

জাতীয়, বিশেষখবর, স্লাইড
খবরিকা ডেস্ক : বলা হয়, স্থানীয় সরকার নির্বাচনে জয়-পরাজয় বড় ফ্যাক্টর নয়। স্থানীয় সরকার নির্বাচনের ভোটে সরকারের জনসমর্থনের মাত্রা বোঝা যায় না। সত্যিই কী তাই? ভারতের সাম্প্রতিক রাজ্যসভা নির্বাচনে কী কংগ্রেসের জনপ্রিয়তার মাত্রা বোঝা যায়নি? জাপানে, জার্মানীতে স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে সরকারের জনপ্রিয়তার মাত্রা পরিমাপ করা হয় না? বাংলাদেশের ৫টি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর, বিশেষ করে স্বঘোষিত দূর্গ গাজীপুরে ভরাডুবির পর কী বিএনপি ও আওয়ামী লীগের জনপ্রিয়তা উপলিব্ধ করা যায়নি? বস্তুত, স্থানীয় নির্বাচন দিয়েই সরকারের জনপ্রিয়তা মাপা হয়। সংসদ নির্বাচনে তার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে, যদিও সরকারি দল এটা স্বীকার করতে চায় না। তবে একথা ঠিক যে, স্থানীয় নির্বাচনে সরকারি দলের ভরাডুবি ঘটলেও সরকারের পতন হয় না। তবে বৃহস্পতিবার বাংলাদেশে ১১৬টি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে জয়-পরাজয় বাং...
বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে প্রধানমন্ত্রী

বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
খবরিকা ডেস্ক : জাতীয় সংসদে বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে অবস্থান নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলে বিদ্যুত্ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফারাজীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমাদের আশপাশের দেশে বা অন্যান্য দেশে দেখেন, কত টাকায় বিদ্যুত্ কেনে? ব্যবহার করবেন আর দাম দেবেন না?’ প্রধানমন্ত্রী আরও বলেন, দাম বাড়ছে বললে তো চলবে না, উত্পাদন খরচ তো দিতে হবে। ব্যবহারে সাশ্রয়ী হলে দাম বাড়ালেও অসুবিধা হবে না। সরকারের ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, উত্পাদন বাড়ালেই চলবে না। সঞ্চালন লাইন এবং উপকেন্দ্র তৈরি করতে হবে। আরেক সম্পূরক প্রশ্নের জবাবে গাজী গোলাম দস্তগীর জানতে চান, ব্য...
১১৫ উপজেলায় চলছে ভোটগ্রহণ

১১৫ উপজেলায় চলছে ভোটগ্রহণ

জাতীয়, স্লাইড
খবরিকা ডেস্ক : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১১৫টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচনী এলাকাগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মঙ্গলবার থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। মঙ্গলবার মধ্যরাত থেকেই শেষ হয়েছে মিছিল-মিটিংসহ সব ধরনের প্রচার-প্রচারণা। একই সঙ্গে বন্ধ হয়েছে সব ধরনের যান্ত্রিক যান চলাচল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা পরিষদের এ নির্বাচন দলীয় ব্যানারে না হলেও দলীয় প্রভাব রয়েছে সবখানেই। আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের পছন্দমতো প্রার্থী দিয়েছে। ভোট গ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, প্রথম পর্বের উপজেলা নির্বাচনের ত্রুটি থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় পর্বের নির্বাচন আরো স...
হল উদ্ধারের দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় : সংঘর্ষে আহত ১৫

হল উদ্ধারের দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় : সংঘর্ষে আহত ১৫

জাতীয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিব্বত হল উদ্ধারে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে পড়েছে বিশ্ববিদ্যায় ও এর আশের পাশের এলাকা।ছাত্রলীগের অবস্থান কর্মসূচিতে পুলিশ গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মুহুর্তের মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্ররা। এতে ফটো সাংবাদিকসহ ১৫ ছাত্র আহত হয়েছে। ছাত্রদের দাবি বেদখল হলগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের এ্ই আন্দোলন চলবে।এদিকে বিকেলে সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। রোববার সকাল ৮টা থেকে সর্বস্তরের শিক্ষার্থীরা তিব্বত হল উদ্বারে সম্মিতিভাবে মিছিল ও বিক্ষোভ শুরু করে। বেলা ১১টায় পুলিশ শিক্ষার্থীদের মিছিলে লাঠিচার্জ করলে তিব্বত হলসহ গোটা ক্যাম্পাস ও জবি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।এসময় এক ফটো সাংবাদিকসহ অন্ততঃ ১৫ জন শিক্ষার্থী আহত হয়। এরপর থেকে...
মধ্যবর্তী নির্বাচনের অবস্থা তৈরি হয়নি: এরশাদ

মধ্যবর্তী নির্বাচনের অবস্থা তৈরি হয়নি: এরশাদ

জাতীয়, বিশেষখবর
দেশে মধ্যবর্তী জাতীয় নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ। রোববার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা কথা বলেন।তবে এসময় জাতীয় পার্টির কুড়িগ্রাম-২ আসনের এমপি ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, কুড়িগ্রাম-১ আসনের এমপি একেএম মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রাম-৩ আসনের এমপি একেএম মাঈদুল ইসলাম সেখানে ছিলেন না।এরশাদ বলেন, নির্বাচন যা হওয়ার হয়েছে-এখন সংসদ বসছে-সংসদ চলছে। সংসদ গ্রহণযোগ্য হয়েছে। সরকার যদি মনে করেন তাদের অবস্থা ভালো-তাহলে কোনো কোনো সরকার তা করেন। তবে আমার মনে হয়, সে অবস্থার সৃষ্টি হয়নি। আমরা ৫ বছর থাকতে পারবো।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচন তো লাঙ্গলের নির্বাচন নয়। এটা যার যার নিজের নির্বাচন। আমরা কাউকে সর্মথন করি-কাউকে করি না। আমাদ...