Thursday, October 29Welcome khabarica24 Online

জাতীয়

রানাকে বাদ দিয়ে মামলার অনুমোদন দুদকের

রানাকে বাদ দিয়ে মামলার অনুমোদন দুদকের

জাতীয়, স্লাইড
অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে সাভারের রানা প্লাজার মালিক রানাকে বাদ দিয়ে তার বাবা-মাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেয়া হয়।শিগগিরই মামলাটি দায়ের করা হবে জানিয়ে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, অবৈধ ও নকশা বহির্ভুতভাবে অনুমোদিত ছয়তলা ভবনকে দশতলা নির্মাণ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরর অনুমোদন দিয়েছে কমিশন। রানা প্লাজা ভবনটি রানার বাবার নামে থাকায় রানাকে এ মামলার আসামি করা হয়নি।যাদের বিরুদ্ধে মামলা করা হবে তারা হলেন- রানার বাবা আব্দুল খালেক, রানার মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড কমিশনার হাজী মোহাম্মদ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আর্কিটেকচার ডিসিপ্লিন) আর্কিটেস্ট এটিএম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, সাভার প...
ঢাকায় ৯৫ ভাগ লিচু ও শতভাগ জামে ফরমালিন

ঢাকায় ৯৫ ভাগ লিচু ও শতভাগ জামে ফরমালিন

জাতীয়, স্লাইড
ঢাকার বিভিন্ন বাজারে ৯৫ ভাগ লিচু এবং ১০০ ভাগ জামে বিষাক্ত ফরমালিনের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) নেতৃবৃন্দ। বুধবার রাজধানীর কলাবাগানে পবার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ঢাকার বাজারে মৌসুমি ফলে বিষাক্ত ফরমালিন ব্যবহারের বর্তমান পরিস্থিতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান জানান, ১ থেকে ১০ জুন পর্যন্ত ঢাকার ৩৫টি এলাকা থেকে আম, জাম, লিচু, আপেল ও মালটা সংগ্রহ করে পবার কার্যালয়ে এই পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ১৪টি নমুনা জামের সব কটিতেই ফরমালিন পাওয়া গেছে। সংগৃহীত লিচুর ৯৫ ভাগে ফরমালিনের উপস্থিতি রয়েছে। এ ছাড়া ৬৬ শতাংশ আম, ৫৯ শতাংশ আপেল, ৬৯ শতাংশ মালটা ও ৮৭ শতাংশ আঙুরে ফরমালিন মিলেছে।ঢাকার পাশাপাশি গত ২২ ও ২৩ এপ্রিল চট্টগ্রামের কয়েকটি বাজার থেকে ফলে নমুনা সংগ্রহ করে পবা। ...
প্রশ্নফাঁস রোধে শাস্তি কঠোর করার পরামর্শ শিক্ষাবিদদের

প্রশ্নফাঁস রোধে শাস্তি কঠোর করার পরামর্শ শিক্ষাবিদদের

জাতীয়, স্লাইড
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আইন করে শাস্তি কঠোর করার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদেরা। পাশাপাশি তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও বলেন তারা। বুধবার শিক্ষামন্ত্রণালয়ে দেশের শিক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন শিক্ষাবিদেরা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৈঠকে সভাপতিত্বে বৈঠকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক আবদুল্লাহ আবু স‍ায়ীদ, অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক ড. হারুন অর রশিদ, এমএম আকাশ, ড. কাজী খলীকুজ্জামান আহমদ, আবুল মোমেন, মুনতাসির উদ্দিন খান মামুন, ছিদ্দিকুর রহমান, ড. রফিকুল হক, সালমা আখতার ও সেলিনা হোসেন প্রমুখ উপস্থিত রয়েছেন।এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানসহ কয়েকজন শিক্ষাবিদ তাদের পরামর্শ দিয়ে বের হয়ে এসেছেন। তিনি সাংবাদিকদের, সভায় শিক্ষাবিদদের পক্ষ ...
মালয়েশিয়াগামী ট্রলারে পাচারকারীদের হামলায় নিহত ৫

মালয়েশিয়াগামী ট্রলারে পাচারকারীদের হামলায় নিহত ৫

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারে মানব পাচারকারীদের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বগুড়ার সাইফুল ইসলাম, যশোরের রুবেল, সেলিম, সিরাজগঞ্জ এর মনির হোসেন ও মোঃ ইসলাম। এ ঘটনায় ৪০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে হতাহতের এ ঘটনা ঘটে।খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী সাগরে অভিযান চালিয়ে ট্রলারটি উদ্ধার করে সন্ধা ৬টায় সেন্টমার্টিনে নিয়ে আসে। কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কাজী হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলারে প্রায় ৩০০ যাত্রী ছিল। এছাড়া ট্রলার থেকে থাইল্যান্ড এর নাগরিক দুই ক্রুকে আটক করা হয়েছে। তারা হচ্ছেন- চেং ও মং।এদিকে কোস্টগার্ড জানিয়েছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।জানা গেছে, মালয়েশিয়াগামী ট্রলারটি প্রায় দুই সপ্তাহ ধরে বঙ্গোপসাগরে অবস্থান করে যাত্রী সংগ্রহ করতে থাকে। এভাবে ট্রলারট...
রাজধানীতে আর কোনো প্লটের প্রকল্প নয় : পূর্তমন্ত্রী

রাজধানীতে আর কোনো প্লটের প্রকল্প নয় : পূর্তমন্ত্রী

জাতীয়, স্লাইড
রাজধানী ঢাকার আবাসন সমস্যা সমাধানে রাজউকের মাধ্যমে বা সরকারিভাবে আর কোনো প্লটের (একখণ্ড জমি) প্রকল্প নেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গতকাল মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে ‘সুপরিকল্পিত নগরায়ণ ও উন্নয়ন : পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় বেসরকারি উদ্যোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) সেমিনারটির আয়োজন করে।মন্ত্রী বলেন, প্লটের চেয়ে ফ্ল্যাটের মাধ্যমে অল্প জায়গায় অধিক লোকের আবাসনের ব্যবস্থা করা সম্ভব। এ লক্ষ্যে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬২ হাজার, উত্তরা তৃতীয় ফেজে ১৮ হাজার এবং ঝিলমিল আবাসিক প্রকল্পে ৩০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া পরিত্যক্ত সরকারি বাড়িতে বহুতল আবাসিক ভবন নির্মাণ করে সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার্সে পরিণত করা হবে। বিদ্যমান কোয়ার্টারগুলোতেও ব...
রশ্নপত্র ফাঁসে যাবজ্জীবন সাজার আইন চেয়ে রিট

রশ্নপত্র ফাঁসে যাবজ্জীবন সাজার আইন চেয়ে রিট

জাতীয়, স্লাইড
রশ্নপত্র ফাঁসে যাবজ্জীবন সাজার বিধান রেখে 'প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ/দমন আইন' করার নির্দেশনা চেয়ে রিট করেছেন এক আইনজীবী। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।রিটে প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ/দমন আইন প্রণয়নে কেন নির্দেশনা দেয়া হবে না, মর্মে রুলও চাওয়া হয়েছে। সব পাবলিক পরীক্ষা, এমবিবিএস, বিডিএস ও বিশ্ববিদ্যালয়ের ভর্তিসহ সব ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে আইন প্রণয়নের নির্দেশনার পাশাপাশি চলমান বছরের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।রিটে বিবাদী হিসেবে রয়েছেন শিক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব প্রমুখ।...
চরফ্যাশনে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৩

চরফ্যাশনে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৩

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ভোলার চরফ্যাশনে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ১৩ জন। আজ রাত ৮টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কাঞ্চন (৪০), হাবিব, সাইফুল ও আমির, আনিস, হামিদ।এরমধ্যে নিহত কাঞ্চন উপজেলার দক্ষিণ ফ্যাশন গ্রামের আব্দুল লতিবের ছেলে। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোলার সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান ওই ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা দুর্ঘটনা কবলিত বাসে আগুন দিয়েছে এবং ওই সড়ক অবরোধ করেছে রেখেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ চালাতে এলে তাদের ওপর হামলা চালায় স্থানীয়রা। এসময় তাদের কয়েকজন কর্মী আহত হয়। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী শুভ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ভোলা-চরফ্যাশন সড়কের জনতা বাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে...
চীন-বাংলাদেশ ৫টি চুক্তি সই

চীন-বাংলাদেশ ৫টি চুক্তি সই

জাতীয়
চীনের সঙ্গে পাঁচটি বিষয়ে সমঝোতা হয়েছে বাংলাদেশের। সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সোমবার অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে এ সমঝোতা হয়। চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বিষয়ে এসব চুক্তি হয়। এর মধ্যে রয়েছে দুটি নোট অব এক্সচেঞ্জ ও দুটি সমঝোতা স্মারক সই। তবে এসব সমঝোতার মধ্যে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়টি নেই। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর চীনে প্রথম সফরে শুক্রবার দেশটির ইউনান প্রদেশের রাজধানী কুনমিং পৌঁছান শেখ হাসিনা। সফরের চতুর্থ দিনে সোমবার দুপুরে বেইজিংয়ের গ্রেট হল অব পিপল-এ চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক হয় তার। বৈঠকের পর পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের চুক্তির বিষয়টি জানান। পাঁচটি সমঝোতার মধ্যে সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়টি আছে কি না- জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘...