Thursday, October 29Welcome khabarica24 Online

জাতীয়

ষষ্ঠ দফা ৪ দিনের রিমান্ডে তারেক সাঈদ

ষষ্ঠ দফা ৪ দিনের রিমান্ডে তারেক সাঈদ

জাতীয়, স্লাইড
নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় জড়িত র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদকে ষষ্ঠ দফায় ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল অ্যাডভোকেট চন্দন সরকার ও তার গাড়িচালক হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই হত্যাকান্ডের ঘটনায় ১৬ মে রাতে ঢাকা সেনানিবাস থেকে ৫৪ ধারায় তারেক সাঈদকে গ্রেফতার করে পুলিশ। ১৭ মে প্রথম দফায় ৫ দিনের, দ্বিতীয় দফায় ২২ মে ৮ দিনের, তৃতীয় দফায় ৩১ মে ৫ দিনের, চতুর্থ দফায় ৪ জুন ৫ দিনের এবং ৯ জুন পঞ্চম দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।...
নানা আয়োজনে গণবিয়ে

নানা আয়োজনে গণবিয়ে

জাতীয়
পবিত্র শবেবরাতের রাতে সুনামগঞ্জে বরের হাত ধরে শ্বশুরালয়ে উঠবেন অসহায় ২২ তরুণী। শুক্রবার দুপুরে গণবিয়ের মাধ্যমে তাদের পাত্রস্থ করা হয়। বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলার মুসলিমপুর মাদ্রাসা মাঠে এই গণবিয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গণবিয়ের আয়োজনে অংশগ্রহণ করেন। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতাই কেবল নয়, বর-কনের সংসার গোছানোর সরঞ্জামাদি প্রদান ও এলাকাবাসীর দুপুরের খাবারের ব্যবস্থাও ছিল এই অনুষ্ঠানে। সুনামগঞ্জের বল্লভপুরের হতদরিদ্র আব্দুর রহমানের ছেলের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন রামেশ্বরপুরের আব্দুল জলিলের মেয়ে ইয়াছমিন। ইব্রাহিমপুরের নূর মিয়ার ছেলে সজিব বালিকান্দির নূর হোসেনের মেয়ে সাফিয়া খাতুনকে বিয়ে করেন। একইভাবে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ২২ জোড়া বর-কনের সকলেই দরিদ্র অসহায়, এদের বেশিরভাগই দিনমজুর কিংবা বারকি শ্রমিক। ঘটা করে বিয়ের আয়োজনের কথা চিন্তাও করতে পা...
বেনাপোলে যাত্রীবাহী বাস থেকে গ্রেনেড, পিস্তল উদ্ধার

বেনাপোলে যাত্রীবাহী বাস থেকে গ্রেনেড, পিস্তল উদ্ধার

জাতীয়, স্লাইড
বেনাপোলে একটি যাত্রীবাহী বাস থেকে একটি শক্তিশালী গ্রেনেড, একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে বিজিবি সদস্যরা ওই বাসে তল্লাশি চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তবে সে সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত গ্রেনেড ও পিস্তল ভারতের তৈরি। যশোর ২৬ বিজিবির বেনাপোল সদর কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে বেনাপোল লোকাল বাসস্ট্যান্ড একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র বহনকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।...
প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চুড়ান্ত করল ইসি

প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চুড়ান্ত করল ইসি

জাতীয়, স্লাইড
নির্বাচন কমিশনের পক্ষে বিভিন্ন মামলা পরিচালনার জন্যে প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চুড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দেওয়া ২২ জন আইনজীবী ও দুটি ল'ফার্ম-এর মধ্যে অভিজ্ঞতা পর্যালোচনা করে আটজন আইনজীবী ও একটি ল’ফার্মকে নিয়ে এ 'প্যানেল এডভোকেট' চুড়ান্ত করা হয়।এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, তালিকাভুক্ত হতে দুই দফা আবেদন আহ্বানের পর ২২ জন আইনজীবী ও দুটি ল'ফার্ম এর সাড়া পায় ইসি। তাদের মধ্য থেকে অভিজ্ঞতা পর্যালোচনা করে প্যানেল চুড়ান্ত করা হয়েছে। ইসির চাহিদা মতো অভিজ্ঞদেরকেই পাওয়া গেছে। তিনি আরো জানান, আগামীতে ইসির পক্ষে মামলা পরিচালনার সুবিধার্থে প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চুড়ান্ত করেছি আমরা। এই প্যানেলে রয়েছেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খালেদ আহমেদ, মো. বাবর আলী, শাহদীন মালিক, শাহ মো. সিরাজুল হক, মো. শামসুল হক, মো. তৌহিদুল ইসলাম, মো. ওবায়দুর রহমান মো...
পশ্চিমবঙ্গ নয়, আসাম থেকে শুরু হচ্ছে বাংলাদেশি বাছাই

পশ্চিমবঙ্গ নয়, আসাম থেকে শুরু হচ্ছে বাংলাদেশি বাছাই

জাতীয়, স্লাইড
বাংলাদেশি বাছার কাজ ভারতের পশ্চিমবঙ্গ নয়, শুরু হচ্ছে আসাম থেকে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরানোর কাজে আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলিকেই অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র। কিন্তু সেখানেও যে তড়িঘড়ি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো সম্ভব নয়, সেটা বুঝেছে নরেন্দ্র মোদীর সরকার। তাই হাতে সময় নিয়ে, সব দিক বিবেচনা করে পদক্ষেপ করতে চাইছে তারা। অর্থাৎ, সময় লাগে লাগুক। কিন্তু ভুলের কারণে কেউ যাতে হেনস্থা না হন তা নিশ্চিত করে এগোতে চাইছে সরকার। সূত্র আনন্দবাজার পত্রিকা। বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর বিষয়টি নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল। কালক্ষেপ না করে সে কাজটি অসম থেকেই শুরু করে দিতে চায় কেন্দ্র। ঠিক হয়েছে, অসমে বসবাসকারী বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ১৯৭১ সালের ভোটার তালিকার ভিত্তিতে নতুন করে জাতীয় নাগরিক পঞ্জি (ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস) ...
আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত

জাতীয়, সংবাদ শিরোনাম
ভাগ্য রজনী হিসেবে পরিচিত পবিত্র শবে বরাত আজ সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদ ও বাড়িতে নামাজ আদায়, পবিত্র কোরান পাঠ এবং আল্লাহর রহমত ও নিজেদের, তাদের পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব এবং সর্বোপরি দেশ ও মুসলিম উম্মাহর, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করবেন। শবে বরাতকে অত্যন্ত পবিত্র তিন রজনীর একটি মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে, ওই রাতে মহান আল্লাহ পরবর্তী এক বছরের জন্য সব মানবকূলের 'রিযিক' দান করে তাদের ভাগ্য নির্ধারণ করে দেন। এ রাতে সারা দেশের মুসল্লিরা তাদের মৃত্যুবরণকারী প্রিয় মানুষদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং অনেকে মাজারও জিয়ারত করেন।আগামীকাল বিকেলে সারা দেশে গ্রামে ও শহরে হাতে বানানো চালের রুটি, মাংস ও হালুয়া তৈরি হবে।এ উপলক্ষ অনেক মুসল্লিরা চার দিন রোজা পালন করেন। তারা পাড়া-প্রতিবে...
সারা দেশে বিশ্বকাপ উন্মাদনা

সারা দেশে বিশ্বকাপ উন্মাদনা

জাতীয়, বিশেষখবর
সারা বিশ্বের মতো বাংলাদেশও মেতেছে বিশ্বকাপ উন্মাদনায়। সারা দেশের প্রতিনিধিদের পাঠানো খবর- আগৈলঝাড়া : বরিশালের আগৈলঝাড়া উপজেলার সর্বত্র ফুটবল ভক্তরা এখন উন্মাদনার জ্বরে কাঁপছে। উপজেলার বিভিন্ন সড়কের পাশে, বড় ভবনের উপর, বড় বড় গাছে বেশি দেখা যাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। আগৈলঝাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রতন তপাদার ৫০ ফুটের অধিক একটি আর্জেন্টিনার পতাকা উত্তোলন করে। এছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি কেনার ধুম পড়েছে। নওয়াপাড়া : যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় বিশ্বকাপ ফুটবল বরণ করতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে উড়ছে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন ও ঘানা দেশের পতাকা। তাছাড়া দেশের পতাকাকে অধিকতর সম্মান দেখানোর জন্য বিদেশী পতাকার ওপর উড়ছে দেশের জাতীয় পতাকা। শহরের বিভিন্ন মোড়ে খেলা দেখার ব্যবস্থা হিসেবে বসানো হয়েছে প্রজেক্টর। বিশ্বকাপ সম্পর্কে মাস্টার স্পোর্টিং ক্লাবের সাধারণ...
বাংলাদেশ সীমান্তে বিজিপির ফের গুলি বর্ষণ, আহত ১

বাংলাদেশ সীমান্তে বিজিপির ফের গুলি বর্ষণ, আহত ১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলীর ৪৭ সীমান্ত পিলার এলাকায় মায়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ফের গুলি বর্ষণ করেছে। এতে এক বাংলাদেশী কাঠুরিয়া গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী আশারতলী ৪৭ নং সীমান্ত পিলার এলাকায় আশারতলীর মির আহমদের পুত্র দিল মোহাম্মদ কাঠ কাটঁতে গেলে মায়ানমার বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিপি) ছেনছড়ি সেক্টরের আমতলী ক্যাম্প থেকে ৩-৪ রাউন্ড গুলি ছুঁড়ে। বিজিপির ওই গুলি দিল মোহাম্মদ কোমরের নিচে লাগে। গুলির আঘাতে তারা পুরুষ অঙ্গের অন্ডকোষ ছিড়ে যায়। এরপর স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এব্যাপারে নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সফিকুর রহমান বল...