সম্পাদকদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া
প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সম্মানে ইফতারের আয়োজন করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে নিয়ে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন।
ইফতারের আগে বেগম খালেদা জিয়া সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হোটেল ওয়েস্টিনে এসে পৌঁছান। এ সময় তিনি বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে দেখেন এবং আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন, নিউ এইজ সম্পাদক নুরুল কবির, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তজা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বৈশাখী টিভির সিইও ও প্রধান বার্তা সম্পাদক মুঞ্জুরুল আহসান বুল...





