Friday, October 30Welcome khabarica24 Online

জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি

জাতীয়, সংবাদ শিরোনাম
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই রদবদল করা হয়। বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে মেহেরপুরের এসপি একেএম নাহিদুল ইসলামকে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার, কুড়িগ্রামের এসপি সঞ্জয় কুমার কুন্ডুকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার, কুষ্টিয়ার এসপি মফিজ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার, জয়পুরহাটের এসপি হামিদুল আলমকে মেহেরপুরের এসপি, আরএমপির উপ-কমিশনার প্রলয় চিসিমকে কুষ্টিয়ার এসপি, সিএমপির উপ-কমিশনার মাহমুদুর রহমানকে সিলেট আরআরএফের কমাডেন্ট, ডিএমপির উপ-কমিশনার শাহ আবিদ হোসেনকে পিরোজপুরের এসপি করা হয়েছে। এছাড়া কক্সবাজারের এসপি আজাদ মিয়াকে ঢাকা এসবিতে, ঠাকুরগাঁওয়ের এসপি ফয়সল মাহমুদকে সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার, শিল্প পুলিশের এসপি মো. তবারক উল্লাহকে কুড়িগ...
মানবতাবিরোধী অপরাধে আরো ২ জন গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধে আরো ২ জন গ্রেফতার

জাতীয়, সংবাদ শিরোনাম
বাগেরহাট থেকে সর্বশেষ সিরাজ মাস্টরের পর মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার করা হয়েছে নেত্রকোনার মোক্তারপাড়া এলাকার ফুটবলার আতাউর রহমান ননি (৫৮) ও তেরীবাজারের ব্যবসায়ী ওবায়দুল হক তাহেরকে (৫৫)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর পরই এই দু'জনকে গ্রেফতার করা হলো। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ চেম্বারে বসে এ আদেশ দেন। সকালে ট্রাইব্যুনাল বসার আগেই রেজিস্ট্রারের মাধ্যমে ট্রাইব্যুনালে আতাউর রহমান ননি ও ওবায়দুল হক তাহেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি। পরে ট্রাইব্যুনাল খাস কামরায় বসে গ্রেফতারের আদেশ দেন। গ্রেফতারের আদেশের কপি ফ্যাক্সের মাধ্যমে নেত্রকোনা পুলিশের কাছে পৌঁছলে বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহর থেকে তাদের গ্রেফতার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। যেকোনো দিন তাদের ট্...
ইবোলা ভাইরাস: সিলেটে সর্বোচ্চ সতর্কাবস্থা

ইবোলা ভাইরাস: সিলেটে সর্বোচ্চ সতর্কাবস্থা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রাণঘাতী ইবোলা ভাইরাস প্রতিরোধে সিলেটে সর্বোচ্চ সতর্কাবস্থা নেয়া হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও তিনটি শুল্ক স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের চারটি বিশেষ দল। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ মেডিকেল টিমের সদস্যরা এই চারটি বিমানবন্দর ও শুল্ক স্টেশনে সোমবার থেকে বিদেশ থেকে আসা লোকজনকে পর্যবেক্ষণ এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। একইসঙ্গে সিলেট বক্ষব্যাধি হাসপাতালে তিন শয্যার পৃথক একটি ওয়ার্ডও প্রস্তুত রাখা হয়েছে। কোনো রোগী নিয়ে সন্দেহ দেখা দিলে বিশেষজ্ঞ টিমটি ওই ব্যক্তির শরীর থেকে রক্তের বা মুখের লালার নমুনা সংগ্রহ করবেন। পরে রোগ সম্পর্কে নিশ্চিত হতে ওই নমুনা পাঠানো হবে যুক্তরাষ্ট্রের সিডিসিতে (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল)। আর বিশেষ চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে ওই নাগরিককে পাঠানো হবে সিলেট বক্ষব্যধি হাসপাতালে। ওই হাসপাতালে ৩ শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ড প্রত...
জেল থেকে লেখা সাঈদীর জিহাদি বই বাজারে!

জেল থেকে লেখা সাঈদীর জিহাদি বই বাজারে!

জাতীয়, স্লাইড
জেলে বসে 'জিহাদি বই' লিখলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে বিচারিক আদালতে দণ্ডিত জামায়াতে ইসলামীর এই নেতার লেখা সেই বই এখন বাজারে। ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে, ভক্তদের হাতে হাতে। 'নন্দিত জাতি, নিন্দিত গন্তব্যে' নামের এই বইটি বাজারে পাওয়া যাচ্ছে গত ফেব্রুয়ারি থেকে। প্রকাশ করেছে গ্লোবাল পাবলিশিং নেটওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠান। আওয়ামী লীগ ও সরকারকে অনৈসলামিক উল্লেখ করে সমালোচনাসহ সশস্ত্র লড়াই, জঙ্গিবাদ, ধর্মীয় উন্মাদনা সৃষ্টিরও নানা উপাদান রয়েছে বইটিতে। জানা গেছে, ২০১০ সালের জুনে গ্রেফতার হওয়ার পর জেলখানায় বসে এ বই লেখা শুরু করেন দেলাওয়ার হোসাইন সাঈদী। বিভিন্নভাবে সহযোগিতা নেন ছেলে আবদুস সালাম মিতুলের কাছ থেকে। নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে কৌশলে পাণ্ডুলিপি পাচার করা হয় কারাগারের চার দেয়ালের বাইরে। পরে তা বই আকারে প্রকাশ করেন পরিবারের সদস্যরা। আর ...
দশম সংসদের তৃতীয় অধিবেশন শুরু ১ সেপ্টেম্বর

দশম সংসদের তৃতীয় অধিবেশন শুরু ১ সেপ্টেম্বর

জাতীয়, সংবাদ শিরোনাম
দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে অধিবেশন কতদিন চলবে এবিষয়ে কিছু জানানো হয়নি। অধিবেশন শুরুর দিন বিকেল ৪টায় সংসদ ভবনে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।...
আসছে দেড় লাখ টিয়ার শেল

আসছে দেড় লাখ টিয়ার শেল

জাতীয়, স্লাইড
সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি মাথায় নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রস্তুতি নিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশৃঙ্খলা এড়াতে কৌশল নির্ধারণের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় অস্ত্র-গোলাবারুদ ও নিরাপত্তা উপকরণ সংগ্রহ করছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৫০ হাজার টিয়ার গ্যাসের শেল ও ৩০০০ গ্যাস গ্রেনেড কেনা হয়েছে। এছাড়া, আরো দেড় লক্ষাধিক টিয়ার গ্যাসের শেল ও ১৫ হাজার গ্যাস গ্রেনেড আনার উদ্যোগ নেয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, রাজপথে আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে পুলিশ ফৌজদারি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সবসময় প্রস্তুত থাকে। বিশেষ কোন সময়কে কেন্দ্র করে প্রস্তুতি নেয়ার কিছু নেই। কিছু কৌশল হয়তো অবলম্বন করা হয় সেটা প্রকাশ করা সমীচীন হবে না। নতুন করে দেড় লক্ষাধিক টিয়ারশেলসহ অন্যান্য ...
শাহজালালে ৮৬ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আটক ৫

শাহজালালে ৮৬ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আটক ৫

জাতীয়
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮৬ লাখ টাকার বিভিন্ন দেশের মুদ্রাসহ পাঁচজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।আটককৃতরা হলেন মাকসুদুর রহমান (৩৮), রাজন শিকদার (৪০), সুমন শিকদার (৪০), এসএম রফিকুল (৩৫) এবং বাদল খান (৪৪)।ঘটনা নিশ্চিত করে এপিবিএন এএসপি আল আমিন জানিয়েছেন, শনিবার রাত ১২.৫০ মিনিটে বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় মুদ্রাসহ তাদেরকে আটক করা হয়। তারা মালেয়শিয়াগামী এমএইচ১৯৭ এর যাত্রী ছিলেন।...
কুমিল্লায় ১১৫ ভরি স্বর্ণসহ আটক ১

কুমিল্লায় ১১৫ ভরি স্বর্ণসহ আটক ১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী ব্রিজের টোলপ্লাজা থেকে হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ১১৫ ভরি ১৫ আনা স্বর্ণসহ সেতু কর (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে দাউদকান্দি থানার পুলিশি অভিযানে তাকে আটক করা হয়। জানা যায়, হানিফ পরিবহনের ওই বাস চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। আটক ব্যক্তি সেতু কর কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম দীলিপ কর। এ ব্যাপারে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম জানান, টোলপ্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে জুতার ভিতরে সুইজারল্যান্ডের ৭টি ও দুবাইয়ের ৩টিসহ মোট ১০টি স্বর্ণের বারসহ সেতু করকে আটক করা হয়েছে। তিনি জানান, ওই ১০টি স্বর্ণের বার স্বর্ণকার দিয়ে মেপে ১১৫ ভরি ১৫ আনা বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যে থানায় মামলা দায়ের ...