Friday, October 30Welcome khabarica24 Online

জাতীয়

বিএনপি আন্তর্জাতিক সন্ত্রাসীদের একটি সহযোগী সংগঠন

বিএনপি আন্তর্জাতিক সন্ত্রাসীদের একটি সহযোগী সংগঠন

জাতীয়, স্লাইড
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি আন্তর্জাতিক সন্ত্রাসীদের একটি সহযোগী সংগঠন। এ দলটি যেন কখনো ক্ষমতায় না আসতে পারে সে জন্য দেশবাসী ও নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে রবিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ওই সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। আশরাফ বলেন, প্রমাণ রয়েছে ১৭ ও ২১ আগস্টের বোমা হামলার বিষয়ে খালেদা জিয়া আগ থেকে জানতেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হামলা হয়েছে। এ হামলায় তিনি পূর্ণ সহযোগিতা করেছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, তিনি রাষ্ট্রকে সন্ত্রাসী ও জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। সৈয়দ আশরাফ আরো বলেন, মির্জা ফখরুলকে মূলা ঝুলিয়ে রেখেছেন খালেদা জিয়া। ফখরুল স...
আকস্মিক বন্যায় ১০ জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি

আকস্মিক বন্যায় ১০ জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি

জাতীয়
পাহাড়ি ঢল ও অতিবর্ষণে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ১০ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তিস্তা, সুরমা, ডালিয়া, কংশ, মুহুরী ও নাফ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজ ও এর আশপাশের এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। গতকাল সকালে সেখানে বসবাসকারী লোকজনকে সরিয়ে নেয়া শুরু করে কর্তৃপক্ষ। ভারি বর্ষণ ও হঠাৎ উজান থেকে নেমে আসা পানির তোড়ে লালমনিরহাটের ৫ উপজেলার ৮০টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে আছে। বর্ষার বিদায় বেলায় হঠাৎ এই টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১০টি গ্রাম, ফেনীর ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার কমপক্ষে ১২টি গ্রাম, নীলফামারীর ৯৫টি গ্রাম, রংপুরের গঙ্গাচড়া উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ওই সব গ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে মওসুমি বায়ু সক্রিয় থাকায় আরও ১-২ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া বিভাগ সূত্র...
ইতিহাস কখনো বিশ্বাসঘাতককে ক্ষমা করে না : প্রধানমন্ত্রী

ইতিহাস কখনো বিশ্বাসঘাতককে ক্ষমা করে না : প্রধানমন্ত্রী

জাতীয়
ইতিহাস কখনো বিশ্বাসঘাতককে ক্ষমা করে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বেইমান হলেন খন্দকার মোশতাক। বিশ্বাসঘাতকতা করে মীর জাফর যেমন তিন মাসের বেশি ক্ষমতায় থাকতে পারেননি ঠিক তেমনি মোশতাকও তিন মাসের বেশি ক্ষমতায় থাকতে পারেননি।আজ শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে '১৫ আগস্টের শোকসভা'র আলোচনায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, খন্দকার মোশতাককে ইশারা দিয়ে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। সুতরাং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়াউর রহমান যে, জড়িত তা বলার আর অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে যুদ্ধাপরাদীদের বিচার বন্ধ করে দিয়েছেন। আমরা আবার সেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি।...
প্রবল বৃষ্টিতে রংপুর ও সিলেটের বিভিন্নস্থানে হঠাৎ বন্যা

প্রবল বৃষ্টিতে রংপুর ও সিলেটের বিভিন্নস্থানে হঠাৎ বন্যা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে তিস্তা এবং সুরমা নদীর পানি বেড়ে গিয়ে রংপুর এবং সিলেট বিভাগের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তা নদীতে পানি কিছুটা কমলেও সুরমা নদীতে পানি আরো বাড়তে পারে।গত তিনদিন যাবত উত্তরাঞ্চলের রংপুর, নিলফামারি এবং সিলেট বিভাগের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়।এ বন্যার কারণে এসব এলাকার প্রচুর মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমিরুল হোসেন বিবিসিকে জানান, গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের কারণেই তিস্তা এবং সুরমা নদীর পানি বেড়ে গিয়ে এই আকস্মিক বন্যাগুলো হয়েছে।তবে আজ তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। কিন্তু সুরমা নদীর পানি আরো কয়েকদিন বাড়ার সম্ভাবনা রয়েছে।সপ্তাহখানেক ধরেই বাংলাদেশের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরো বাড়তে পারে।এ ছাড়া সীমান্ত...

শোকের মাসে বিএনপিকে কর্মসূচি পালন করতে দেয়া উচিত নয়

জাতীয়
শোকের মাসে বিএনপিকে কোন ধরনের কর্মসূচি পালন করতে দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আগস্ট মাস এলেই তারা চক্রান্ত করে। তাই এ মাসে তাদের কোন কর্মসূচি পালন করতে দেয়া উচিত নয়। শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি শিরিন আকতার মঞ্জুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পা...
চাঁদাবাজি করে তাদের নেতার অসম্মান করছে আওয়ামী লীগ

চাঁদাবাজি করে তাদের নেতার অসম্মান করছে আওয়ামী লীগ

জাতীয়
১৫ই আগস্ট শোক দিবসের নামে সারা দেশে চাঁদাবাজি করে আওয়ামী লীগ তাদের নেতার অসম্মান করছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগের আমলে কেউ ব্যবসা করতে পারে না। চলছে শুধু চাঁদাবাজি। এই যে শোক দিবসের নামে তারা চাঁদাবাজি করছে। এর মাধ্যমে আওয়ামী লীগ তাদের নেতাকে অসম্মান করেছে। একজন সম্মানিত লোককে ছোট করেছে। শনিবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, দেশে গণতন্ত্র আজ মৃত। অথচ বর্তমান অবৈধ সরকার একের পর এক আইন করছে। সম্প্রচার নীতিমালা করছে। কয়েকদিন পর হয়তো আমরা যে কথা বলছি তাও প্রচার করতে দিবে না। বিচার বিভাগকে আষ্টেপৃষ্ঠে বাঁধার জন্য সরকার নতুন আইন করতে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। আওয়ামী লীগের আমলে সব ধর্মের মানুষ নির্যাতনের শিকার হচ্ছে অভি...
শোকাবহ ১৫ই আগস্ট

শোকাবহ ১৫ই আগস্ট

জাতীয়, স্লাইড
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী আজ। শোকাবহ ১৫ই আগস্ট। জাতীয় শোক দিবস। জাতির জন্য কলঙ্কময় এক দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই দিনে কিছু বিশ্বাসঘাতক রাজনীতিকের চক্রান্তে কতিপয় বিপথগামী সেনাসদস্যের নির্মম বুলেটে সপরিবারে শাহাদত বরণ করেন ইতিহাসের এই মহানায়ক। সারা দেশে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় শোক দিবস হিসেবে দিবসটি পালিত হবে। শোক আর শ্রদ্ধায় পুরো জাতি স্মরণ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যুদ্ধাপরাধীদের বিচার আর বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিও উচ্চারিত হবে শোক দিবসের নানা অনুষ্ঠানে। দিবসটি উপলক্ষে সরকারিভাবেও বিস্তারিত কর্মসূচি পালন করা হবে। আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে। সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্...
ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

জাতীয়, স্লাইড
আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই প্রথম জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্যোগ। এর আগের মেয়াদে ৫ বার জ্বালানি তেলের দাম বাড়ায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। আগামী মাসেই দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। এবার প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দাম বাড়ানো নয়, সমন্বয়ের চিন্তা করা হচ্ছে। আর জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের ব্যর্থতা ঢাকতেই দাম বাড়ানোর পরিকল্পনা হচ্ছে। সূত্র জানায়, বিশ্ববাজারে অস্থিরতা এবং আমদানির ওপর শুল্ক বাড়ানোর কারণ দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হতে পারে। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে চলছে অস্থিরতা। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দামও অস্থির হয়ে উঠেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, বেশি...