আরও ক্ষমতা পাচ্ছে সংসদ
বিচারপতিদের পাশাপাশি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা হিসাব-নিরীক্ষক (সিএজি) ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অপসারণের ক্ষমতাও পাচ্ছে জাতীয় সংসদ। সংবিধান বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের পদ্ধতি ও প্রধান নির্বাচন কমিশন, অন্য নির্বাচন কমিশনার, দুদক কমিশনার, পিএসসির চেয়ারম্যান ও সদস্য এবং সিএজি অপসারণের পদ্ধতি একই। তাই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে গেলে এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের অপসারণের ক্ষমতাও সংসদ পাবে।নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মহা হিসাব-নিরীক্ষক অপসারণের বিষয়ে সংবিধানের ১১৮, ১৩৯ ও ১২৯ অনুচ্ছেদে বলা হয়েছে-‘সুপ্রীম কোর্টের কোন বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত (ইসি, পিএসসি, সিএজি) তারা অপসারিত হবেন না।’ সংবিধানের ষষ্ঠদশ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণ বা অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে...







