Friday, October 30Welcome khabarica24 Online

জাতীয়

পাবনায় নতুন গ্যাসকূপ খনন শুরু

পাবনায় নতুন গ্যাসকূপ খনন শুরু

জাতীয়, স্লাইড
পাবনার সাঁথিয়া উপজেলার মোবারকপুর গ্যাসক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যের ভূ-কাঠামোয় গ্যাসকূপ খনন কাজ শুরু করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স। আজ শুক্রবার সকাল ১১টার দিকে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর এই খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই কূপ খননের মধ্য দিয়ে তেল-গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বাপেক্স নতুন মাত্রা যোগ করেছে। এ ক্ষেত্রে নতুন খননযন্ত্র (রিগ) বিজয়-১২ ব্যবহার করা হচ্ছে। পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বলেন, ‘এই নতুন ভূ-কাঠামোয় তেল-গ্যাস অনুসন্ধান একটি চ্যালেঞ্জিং কাজ। আড়াই থেকে ৩ মাসের মধ্যে কূপ খনন কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী। এই কূপের গভীরতা ৫ কিলোমিটার। কূপ থেকে গ্যাসের পাশাপাশি জ্বালানি তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।’ এসময় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বাকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।...
কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে চেয়ারের প্রস্তাব

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে চেয়ারের প্রস্তাব

জাতীয়, সংবাদ শিরোনাম
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী দ্বারভাঙা হলে এবার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে 'চেয়ার' গড়ার প্রস্তাব দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অ্যধ্যাপক ড. সুরঞ্জন দাস। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙ্গা হলে বঙ্গবন্ধুর ৩৯ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে 'বঙ্গবন্ধুর জীবন ও কর্ম' শীর্ষক স্মারক বক্তৃতা দিতে গিয়ে তিনি এ প্রস্তাব দেন। বক্তৃতায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে সুরঞ্জন দাস বলেন, বঙ্গবন্ধু ছিলেন মাটি ও মানুষের নেতা। সাধারন জনগনের কথা চিন্তা করেই বঙ্গবন্ধু প্রত্যেকটি সিদ্ধান্ত নিতেন। এমন একটি মানুষের নামে চেয়ার গঠন হলে আমরাও ধন্য হব। তার নামে চেয়ার স্থাপন না করলে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো অসম্পূর্ণ থাকবে বলেও মনে করেন অধ্যাপক ড. সুরঞ্জন দাস। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলামের সভাপতিত্বে অনু...
ভারতীয় চ্যানেল সম্প্রচার: অনুমতির তথ্য চেয়েছে হাইকোর্ট

ভারতীয় চ্যানেল সম্প্রচার: অনুমতির তথ্য চেয়েছে হাইকোর্ট

জাতীয়, সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিভিন্ন ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচারের অনুমতি ও ফি প্রদানের বিষয়ে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আগামী মঙ্গলবারের মধ্যে রিটকারী ও কেবল টিভি নেটওয়ার্ককে এই প্রতিবেদন জমা দিতে বলেছেন।বৃহস্পতিবার আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন মো. একলাস উদ্দিন ভূঁইয়া। কেবল টিভি নেটওয়ার্কের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু। বাংলাদেশে ভারতীয় তিনটি চ্যানেলের সম্প্রচার বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা চেয়ে গত ৭ই আগস্ট রিট করেন শাহিন আরা লাইলী। রিটে বলা হয়, ভারতীয় বিভিন্ন চ্যানেল বাংলাদেশে দেখানো হলেও ভারতে বাংলাদেশের কোনো চ্যানেল দেখানো হয় না। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতীয় চ্যানেলের অবাধ সম্প্রচারের কারণে দেশের টিভি চ্যানেলগুলো দর্শক হারাচ্ছে।...
গণআন্দোলনে সরকারের পতন হবে: মির্জা আব্বাস

গণআন্দোলনে সরকারের পতন হবে: মির্জা আব্বাস

জাতীয়, স্লাইড
স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ তৈরি করে বিএনপি গণআন্দোনের ডাক দেবে। এবারের গণআন্দোলনেই সরকারের পতন হবে।বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে র‌্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মির্জা আব্বাস সরকারের উদ্দেশ্যে বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া থেকে বিরত থাকুন ও অকারণে তাদের ওপর নির্যাতন করা থেকে বিরত থাকুন। অন্যথায় গণঅভ্যুত্থান দমিয়ে রাখতে পারবেন না।মন্ত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপিকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দিবেন না। এতে আপনারদেরও মঙ্গল হবে না,এর ফল আপনাদেরকেই ভোগ করতে হবে। আজীবন ক্ষমতায় থাকার যে স্বপন দেখছেন-এটা আপনাদের ভুল ধারণা। সরকারের বিরুদ্ধে জনগণের জন অসন্তোষে সরকারের পতন হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহ...
শেখ হাসিনা এখনও ঘাতকের নিশানা

শেখ হাসিনা এখনও ঘাতকের নিশানা

জাতীয়
'শেখ হাসিনা মৃত্যুভয়ে পশ্চাৎপদ হননি। সাহসের সঙ্গে সংগ্রামে এগিয়ে অগ্রবর্তিণী হয়ে আমাদের শ্রদ্ধা অর্জন করেছেন, আর ঘাতক মূষিক গোপন থেকে ভীত-সন্ত্রস্ত হয়ে পদদলিত হওয়ার আশঙ্কায় কৃমিকীট হয়ে আত্মগোপন করেছে। শেখ হাসিনা মৃত্যুভয়ে পশ্চাৎপদ হননি। সাহসের সঙ্গে সংগ্রামে এগিয়ে অগ্রবর্তিণী হয়ে আমাদের শ্রদ্ধা অর্জন করেছেন, আর ঘাতক মূষিক গোপন থেকে ভীত-সন্ত্রস্ত হয়ে পদদলিত হওয়ার আশঙ্কায় কৃমিকীট হয়ে আত্মগোপন করেছে। শেখ হাসিনাকে হত্যা করে শেখ মুজিবের দেওয়া বাংলার মাটিতে তারা বাঁচবে, দাঁড়াবে কোন পরিচয়ে'_ ১৯৯৬ সালের ২০ মার্চ এমন আবেগপ্রবণ উক্তি করেছিলেন কবি সুফিয়া কামাল। এই শুভকামনা শুধু একজন প্রিয় কবিরই নয়, কোটি মানুষেরও। ২০০৪ সালের ২১ আগস্ট ঘাতকচক্রের ভয়ঙ্কর গ্রেনেড হামলা থেকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা। সেদিনের সেই ঘাতকচক্র ও নেপথ্যকুশীলবরা এখনও সক্রিয়। গ্রেনেড হামলার পর ১০ বছরেও এখনও ...
প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন: শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন: শিক্ষামন্ত্রী

জাতীয়, স্লাইড
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রশ্নপত্র ফাঁসরোধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন সংশোধন করে কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে। আজ বুধবার সচিবালয়ে প্রশ্ন ফাঁস প্রতিরোধে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) ১৯৮০ (অ্যামেন্ড ১৯৯২) অ্যাক্ট’ সংশোধন করে প্রশ্ন ফাঁসকারী এবং প্রশ্ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো ও রটনা সৃষ্টিকারীদের জেল, জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে প্রশ্ন ফাঁস ও এ সংক্রান্ত প্রচারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেবে।’ ১৯৮০ সালের আইনে প্রশ্নপত্র ফাঁস, প্রকাশ বা বিতরণের সঙ্গে জড়িতদের ন্যূনতম তিন বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান ছিল। ১৯৯২ সালে আইনটি সংশোধন করে সর্বোচ্চ শাস্তি চার বছর করা হয়। তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষায় বিকল্প দুই সেটের প...
দুর্নীতির দায়ে বাংলাদেশ ব্যাংকের জিএম বরখাস্ত

দুর্নীতির দায়ে বাংলাদেশ ব্যাংকের জিএম বরখাস্ত

জাতীয়
অনিয়ম, দুর্নীতি আর পেশাগত অযোগ্যতার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের এক মহাব্যবস্থাপককে (জিএম)। তার নাম গোলাম মোস্তফা। তিনি ব্যাংক পরিদর্শক বিভাগের দায়িত্বে ছিলেন। চূড়ান্তভাবে বরখাস্ত করার আগে তিনি মানব সম্পদ বিভাগে সংযুক্ত (ওএসডি) থাকবেন বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামানও বিষয়টি স্বীকার করেছেন।...

কায়সারের মামলার রায় যে কোন দিন

জাতীয়, সংবাদ শিরোনাম
জাতীয় পার্টি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোন দিন ঘোষণা করা হবে। গতকাল মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ হয়েছে। কায়সারের মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন বিচারপতি এম ওবায়দুল হাসানের নেৃতত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মজিবুর রহমান মিয়া। একই সঙ্গে জামিনে থাকা কায়সারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এনিয়ে দুটি ট্রাইব্যুনালে পাঁচটি মামলার রায় অপেক্ষমাণ রয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, একই দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাশেম আলী, ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র জাহিদ হোসেন খোকন (পলাতক) ও ব্রাহ্মণ...