Friday, October 30Welcome khabarica24 Online

জাতীয়

তিস্তা ও স্থল সীমান্ত নিয়ে বিলম্বের ইঙ্গিত ভারতের

তিস্তা ও স্থল সীমান্ত নিয়ে বিলম্বের ইঙ্গিত ভারতের

জাতীয়
দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন ও স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়নে নিজেদের অক্ষমতার ইঙ্গিত দিয়েছে ভারত। চলতি মাসের শেষ সপ্তাহে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের আগে এই বার্তা দিলো ভারত। শনিবার কলকাতার দ্য টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের বাইরে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা বৈঠক করবেন। প্রতিবেদনে বলা হয়, শনিবার সাউথ ব্লকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়। ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে দ্রুত সময়ের মধ্যে তিস্তার চুক্তি সই ও স্থল সীমান্ত চুক্তি কার্যকরের আশা না করার বিষয়ে সতর্ক করেছেন। একজন বাংলাদেশি কর্মকর্তা বলেছেন, ভারতের বার্তা ছিলো স্পষ্ট। নতুন সরকার ভারতের প্রতিশ্রুতি বাস্ত...
২০ দলের হরতাল আজ গণগ্রেপ্তারের অভিযোগ

২০ দলের হরতাল আজ গণগ্রেপ্তারের অভিযোগ

জাতীয়
   ভোটারবিহীন একতরফা নির্বাচন করে ক্ষমতা দখল করার জন্য ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। গতকাল গণমাধ্যমে প্রকাশিত ‘সহিংসতা ও নৈরাজ্য হলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মো. শাহজাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় তিনি ফ্যাসিস্ট নেতা। আমরা প্রত্যাশা করবো, হরতালকে কেন্দ্র করে ক্ষমতাসীনরা উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকবেন। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতাসীনরা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নিজেদের আধিপত্য বজায় রাখতে সমপ্রচার নীতিমালা, গণবিরোধী কালাকানুন তৈরি করছে। ‘বিএনপির জোটে ভাঙন দেখা দিয়েছে’- আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদের এমন বক্তব্যের কঠোর সমালোচ...
এরশাদ ও মায়া পুত্রসহ ১৩ জনের ব্যাংক হিসাবের খোঁজ চলছে

এরশাদ ও মায়া পুত্রসহ ১৩ জনের ব্যাংক হিসাবের খোঁজ চলছে

জাতীয়, বিশেষখবর
রাজনীতিক, তাদের সন্তান, ব্যবসায়ীসহ ১৩ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে, এর মধ্যে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের ছেলে এবং ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলেও রয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে গত বৃহস্পতিবার সব ব্যাংকে চিঠি পাঠিয়ে এসব ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়। বিএফআইইউ মুদ্রা পাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং সন্দেহজনক লেনদেন নিয়ে তদন্ত করে। এ ছাড়া সরকারের বিভিন্ন সংস্থার (দুর্নীতি দমন কমিশন, সেন্ট্রাল ইন্টিলিজেন্স সেল) তদন্তের জন্যও তথ্য নিয়ে থাকে। প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের একমাত্র সন্তান রাহগীর আল মাহী এরশাদের (সাদ) সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর ব্যাংক হিসাবের তথ্যও চেয়েছে বিএফআইইউ। ব্যাং...
বাবরের করফাঁকি মামলার সাক্ষ্যগ্রহণ ২৭ অক্টোবর

বাবরের করফাঁকি মামলার সাক্ষ্যগ্রহণ ২৭ অক্টোবর

জাতীয়, স্লাইড
  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামি ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম এই আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী কবির হোসেন সাংবাদিকের জানান, রবিবার এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু হরতালের কারনে আসামি ও সাক্ষি কেউই আদালতে হাজির হতে না পারায় আদালত নতুন করে দিন ধার্য করেন। এর আগে ৬ আগস্ট বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছিলেন আদালত। মামলার নথি সুত্রে জানা গেছে, আয়কর ফাঁকির অভিযোগে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি বাদী হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন এই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বাবর ১৯৯৯-২০০০ করবর্ষ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত তার ...
মীরসরাইতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত-৫, গ্রেফতার -১০

মীরসরাইতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত-৫, গ্রেফতার -১০

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, স্লাইড
 মীরসরাইতে (২২ সেপ্টেম্বর, সোমবার) বিএনপি নেতৃত্বাধিন ২০দলীয় জোটের হরতালের সমর্থনে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) মিরসরাই উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরবাজারে অনুষ্ঠিত হয়। এসময় মিরসরাই থানা পুলিশের একটি দল লাঠিচার্জ সহ নেতাকর্মীদের ধাওয়া শুরু করলে। সমাবেশের সকল নেতাকর্মী চারদিকে পালিয়ে যায়। পুলিশের লাঠির আঘাতে জেলা ছাত্রদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল আবছার জুয়েল ও ছাত্রদলকর্মী এমরান সহ অন্তঃত ৫ ছাত্রদল কর্মী আহত হয়। মিছিল শেষে মহাসড়ক চত্বরে সমাবেশে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বেলালের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদুল আবছার জুয়েল। আরো বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন, সাদ্দাম হোসেন...
বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকেও জেলে নেওয়া হবে

বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকেও জেলে নেওয়া হবে

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি হরতাল ডেকে নাশকতা করতে চায়; দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। তাদের হরতালের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। বেশি বাড়াবাড়ি করলে কাউকে ছাড় দেওয়া হবে না; খালেদা জিয়াকেও জেলে ঢোকানো হবে। প্রধানমন্ত্রী বলেন, জামায়াত মাঠে নেমেছে বলেই বিএনপি মাঠে নেমেছে। সোমবার হরতাল দিয়েছে। তাদের মাঠে নামার সাহস ছিল না। হরতালের নামে কোনো বিশৃঙ্খলা, জ্বালাও-পোড়াও বরদাশত করা হবে না। নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে এ হরতাল মোকাবিলা করতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মতো করেই দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠক সূত্র আরো জানায়, বৈঠকে সাং...
জিএসপি ফিরে পেতে সব শর্তই পূরণ হয়েছে

জিএসপি ফিরে পেতে সব শর্তই পূরণ হয়েছে

জাতীয়, স্লাইড
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘অনেক দেশই যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পায় না। জিএসপি সুবিধার জন্য আমাদের যেসব শর্ত দেওয়া হয়েছিল ইতিমধ্যে তার সবগুলোই পূরণ হয়েছে। তাই জিএসপি সুবিধা না পাওয়ার কোনো কারণ নেই। আশা করছি, আমরা শিগগিরই জিএসপি সুবিধা পাব।’ গতকাল শনিবার দুপুরে চাঁদপুরে কচুয়ার মিয়ারবাজারে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজে ২০১৪ সালে এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), রেলমন্ত্রী মো. মুজিবুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গোলাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন...
আজ জামায়াতের হরতাল, কাল ২০ দলীয় জোটের

আজ জামায়াতের হরতাল, কাল ২০ দলীয় জোটের

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সারা দেশে জামায়াতের হরতাল আজ রবিবার এবং বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল আগামীকাল সোমবার। মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে আজ রবিবার সকাল ৬টা থেকে কাল সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এর আগে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে দলটি। এদিকে জাতীয় সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে অর্পণ করার প্রতিবাদে এবং এই সংশোধনী বাতিলের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সারা দেশে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ২০ দলীয় জোটের এটাই প্রথম হরতাল। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের...