Friday, October 30Welcome khabarica24 Online

জাতীয়

আইসিটি খাতে নরওয়ের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

আইসিটি খাতে নরওয়ের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উদীয়মান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ করার জন্য নরওয়ের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দুপুরে জাতিসংঘ সদর দফতরে দ্বিপক্ষীয় কক্ষে নরওয়ের প্রধানমন্ত্রী ইরনা সোলবার্গের সঙ্গে এক বৈঠকে এ আহবান জানান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেন। তিনি সাংবাদিকদের জানান, বৈঠকে নরওয়ের প্রধানমন্ত্রী বাংলাদেশের আইসিটি খাতে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালাইজেশনের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি খাতে উন্নয়ন দেখতে বাংলাদেশ সফরে আসার জন্য নরওয়ের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। বৈঠকে শেখ হাসিনা বলেন, গত সাড়ে পাঁচ বছরে বাংলাদেশে আইসিটি খাতে অভূতপূর্ব সাফল্য দেখে আপনি ...
সরকারি চাকুরেদের জন্য নতুন আচরণ বিধিমালা

সরকারি চাকুরেদের জন্য নতুন আচরণ বিধিমালা

জাতীয়, সংবাদ শিরোনাম
সরকারি চাকরিজীবীদের স্ত্রী বা স্বামী সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন না – এমন বিধান করে নতুন বিধিমালার খসড়া তৈরি হচ্ছে। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাজনীতিতে যুক্ত হলে তা হবে গুরুতর অসদাচরন। সরকারি চাকরিতে থেকে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ বাংলাদেশে বিরল কোনো ঘটনা নয়। তাছাড়া রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়া আজকাল স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। আবার সরকারি চাকুরে পেশাজীবীরা রাজনৈতিক আদর্শের নানা সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। বিষয়টি এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে যে সরকারও এটা নিয়ে বিব্রত। তাই সরকারি চাকরিজীবীদের আচরণ বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘সরকারি কর্মচারীদের আচরণ বিধিমালা সংশোধনের কাজ চলছে। এরই মধ্যে মন্ত্রণালয় ও বিভাগের কাছে মতামত জানতে চওয়া হয়েছে এবং তারা মতামত দিয়েছে। এ নিয়ে কয়েক দফা বৈঠক...
বৃহৎ দেশগুলোর প্রতি স্বেচ্ছায় কার্বন হ্রাসের অঙ্গীকার জোরদার করার আহ্বান প্রধানমন্ত্রীর

বৃহৎ দেশগুলোর প্রতি স্বেচ্ছায় কার্বন হ্রাসের অঙ্গীকার জোরদার করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীকে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের হাত থেকে রক্ষায় স্বেচ্ছায় কার্বন হ্রাসের অঙ্গীকার জোরদার করার জন্য বৃহৎ কার্বন নির্গমনকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, কার্বন হ্রাস এবং জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় সামর্থ্য অর্জনের মহাসড়ক ধরে অগ্রসর হতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কার্বন নির্গমনকারী বৃহৎ দেশগুলোর উচিত আমাদের অনুরূপ প্রচেষ্টা চালানো। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে বাংলাদেশ কখনো উন্নয়নশীল বিশ্বের গড় মাথাপিছু নির্গমনের সীমা অতিক্রম করবে না বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আজ জাতিসংঘ সদর দপ্তরে জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন-২০১৪ এর অধিবেশনে ‘ন্যাশনাল অ্যাকশন অ্যান্ড এম্বিশন অ্যানাউন্সমেন্ট’ শীর্ষক অধিবেশনে এক বিবৃতিতে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অভিযোজন খুবই গুরুত্বপূর্ণ।...
এ সরকার অনির্বাচিত সরকার

এ সরকার অনির্বাচিত সরকার

জাতীয়, স্লাইড
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, এ সরকার অনির্বাচিত সরকার, অবৈধ সরকার। তিনি এ সময় জনসভায় উপস্থিত জনতার  উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা ভোট দিয়েছিলেন কি দেননি?’ জনগণ এ সময় ‘না’, ‘না’ বলে জবাব দেন। তিনি আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দলীয় জোট আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। খালেদা জিয়‍া এ সময় বলেন, ‘তাহলে কি করে এই অনির্বাচিত সরকার সংসদে বসে থাকে। তারা  কিভাবে লম্বা লম্বা কথা বলে আর আইন পাস করে।’ খালেদা জিয়া বলেন, ‘এ সরকার নিজেরাই সংবিধান লঙ্ঘন করে চলেছে। যার জন্য আজ দেশের আজ এ দুরাবস্থা। আইনশৃঙ্খলার চরম অবনতি। প্রতিদিন খুন গুম রাহাজানি হচ্ছে।’ আপনারা দেখেছেন, ‘এ সরকার কিভাবে র‌্যাবকে অন্যায় অত্যাচারের কাজে ব্যবহার করেছে।’ তিনি বলেন, র‌্যাব আমরা গঠন করেছিলাম সন্ত্রাস দমনের জন্য। সন্ত্রাস দমনও করেছিলাম। কিন্তু ত...

পাসের হার বাড়িয়ে সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে

জাতীয়
সরকার পরিকল্পিতভাবে পাসের হার বাড়িয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, শিক্ষাক্ষেত্রে নিজেদের সাফল্য তুলে ধরার জন্য পাসের হার জোর করে বাড়ানো হচ্ছে। ফলে এর প্রভাব পড়ছে উচ্চ শিক্ষায়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী পাস করতে পারছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেয়া হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নামে দুর্নীতির আখড়া তৈরি করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষা দিবস উপলক্ষে ‘শিক্ষাঙ্গনের পরিবেশ ও ছাত্ররাজনীতি’- শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে নাগরিক ছাত্র ঐক্য। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, স্বাধীনতার ৪৩ বছর পর মুক্তিযুদ্ধের লক্ষ্য ধূলায় মিশে গেছে। বর্তমান সরকার নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্ত...
খালেদার সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন নামঞ্জুর

খালেদার সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন নামঞ্জুর

জাতীয়, স্লাইড
  জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতেই তার বিরুদ্ধে দুই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিয়েছেন মামলা দু’টির প্রথম সাক্ষী বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ। আজ সোমবার রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতে খালেদাসহ অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আদালতে হাজির না হয়ে আইনজীবীদের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ পেছাতে ফের সময়ের আবেদন জানান মামলা দু’টির প্রধান আসামি খালেদা জিয়া। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন আদালতের বিচারক বাসুদের রায়। গত ১৭ সেপ্টেম্বর খালেদার আইনজীবীদের সময়ের আব...

সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর

জাতীয়, সংবাদ শিরোনাম
বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বিল-২০১৪’তে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।সোমবার বিলটিতে স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্রপতি তার সম্মতি জানান। এ তথ্য নিশ্চিত করেছে সংসদ সচিবলায়। এছাড়া রাষ্ট্রপতি ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড (ডিএনএ) বিল-২০১৪, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০১৪, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বিল-২০১৪’তেও সম্মতি দিয়েছেন।এর ফলে বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়টি আর থাকছে না। এই বিলে রাষ্ট্রপতি সই করার কয়েক ঘণ্টা আগে তা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছিল বিএনপি। একজন আইনজীবীও একই আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে একটি চিঠি পাঠান।...
বিমানবন্দরে বিএনপির বিক্ষোভ, আ’লীগের অভ্যর্থনা

বিমানবন্দরে বিএনপির বিক্ষোভ, আ’লীগের অভ্যর্থনা

জাতীয়, স্লাইড
জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়দিনের সফরে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা দেরীতে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি (ইকে-২০৩) নিউইয়র্কে পৌঁছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন যুগান্তরকে জানান, দুবাইয়ে একজন যাত্রীকে ‘অফলোড’ করাতে গিয়ে ফ্লাইটটির দেরী হয়। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে  সকাল থেকে যুক্তরাষ...