প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন বিশ্ব নেতারা
জাতিসংঘের মহাসচিব বান কি-মুনসহ বাংলাদেশের মিত্ররা বিশ্ব শান্তি ও নিরাপত্তায় অসামান্য অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের ব্যাপক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। এছাড়াও তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করায় শেখ হাসিনার প্রশংসা করেন। খবর বাসসের
জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ গ্রহণের ৪০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশে তারা এ অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বলেন, 'বিশ্ব শান্তি ও নিরাপত্তা স্থাপনে আপনার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করেছে। ২০০৮ সালে আমরা বাংলাদেশের যে চিত্র দেখেছি ২০১১ সালের তার আমূল পরিবর্তন ঘটেছে। এ সময়ের মধ্যে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন ঘটেছে।'
অনুষ্ঠানে বান কি-মুন ছ...







