Saturday, October 31Welcome khabarica24 Online

জাতীয়

দল থেকেও বহিষ্কার

দল থেকেও বহিষ্কার

জাতীয়, সংবাদ শিরোনাম
  এবার দল থেকে চূড়ান্ত বহিষ্কার হলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে তাকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শাতে নোটিশ দেয়া হয়েছিল। লতিফ সিদ্দিকীর জবাব দিয়ে পাঠানো বক্তব্য পর্যালোচনা করে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম এ সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, লতিফ সিদ্দিকী যে জবাব দিয়েছেন তাতে দলের কার্যনির্বাহী সংসদ সন্তুষ্ট হতে পারেনি। তাই তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, লতিফ সিদ্দিকী সদস্যপদ ফিরে পেতে আর কোন আপিল করতে পারবেন না। দলের সদস্য পদ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। তার সংসদ সদস্য পদ থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমি...
হরতালেও নেওয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

হরতালেও নেওয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

জাতীয়, সংবাদ শিরোনাম
  রাজনৈতিক কর্মসূচির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। ওইদিন অনুষ্ঠিতব্য ২০১৩ সালের CSE পার্ট-৩, ৫ম সেমিস্টার  Engineering Mathematics (Course Code: CSE-314) পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল ১০:০০ টা থেকে যথারীতি অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক শুক্রবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।...
প্রধানমন্ত্রীর বক্তব্য নির্লজ্জ মিথ্যাচার: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর বক্তব্য নির্লজ্জ মিথ্যাচার: মির্জা ফখরুল

জাতীয়, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতালি সফরের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে যে তথ্য দিয়েছেন তা নির্লজ্জ মিথ্যাচার। জাতিসংঘ মহাসচিবসহ আমাদের উন্নয়ন সহযোগীরা বিগত ৫ জানুয়ারির নির্বাচনকে স্বীকৃতি দেননি। তারা বরং অবিলম্বে সব দলকে নিয়ে একটি নির্বাচনের দাবি করেছেন। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসেম সম্মেলনে যোগদান নিয়ে বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় পাল্টা এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি অভিযোগ করে বলেন, 'সরকার এখন এতটাই দেউলিয়া হয়ে পড়েছে যে প্রশাসনকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। ক্রমাগত বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা করে চলেছে।' এ সময় তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় উদ্দেশ্যমূলকভাবে বিএনপির ...
খালেদার পায়ের তলার মাটি সরে যাচ্ছে: প্রধানমন্ত্রী

খালেদার পায়ের তলার মাটি সরে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জাতীয়, বিশেষখবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী জনসভা করে সরকার উৎখাতের হুমকি দিচ্ছে। কিন্তু সরকার উৎখাতের ডাক দিলেও নিজের পায়ের তলার মাটি যে সরে যাচ্ছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সেটা টের পাচ্ছেন না। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ ভালো থাকুক উনি তা চান না। কেউ দেশের মানুষের ক্ষতি করলে তার সমুচিত জবাব দেয়া হবে।...
পদ্মায় বিশ্ব ব্যাংককে ঠেকাতে ইন্ধন ছিল : শেখ হাসিনা

পদ্মায় বিশ্ব ব্যাংককে ঠেকাতে ইন্ধন ছিল : শেখ হাসিনা

জাতীয়, স্লাইড
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থ আটকাতে কোনো কোনো মহলের ইন্ধন ছিল বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দশম সংসদ নির্বাচনের আগে সরকারবিরোধী আন্দোলনে সহিংস কর্মকাণ্ড এবং ওই মহলের তৎপরতার উদ্দেশ্য ছিল একই। আজ বৃহস্পতিবার রেল মন্ত্রণালয় পরিদর্শনে এসে পদ্মাসেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রেলের জন্য খরচটাও বেড়ে গিয়েছিল, খরচ বাড়ার কারণে বিশ্ব ব্যাংক যখন এগিয়ে আসল, তাদের সহযোগিতা নিতে গেলাম। পরে একটা সময় দুর্নীতি টুর্নীতি হাবি-জাবি বলে-টলে চেষ্টা করল এটাকে ঠেকাতে। দুর্নীতির ষড়যন্ত্রের কথা বলে বিশ্ব ব্যাংক প্রথম পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে। অনেক নাটকীয়তার পর গত বছর জানুয়ারিতে ওই প্রকল্পে তাদের অর্থ না নেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, এটা অন্য কারণে, প্রকৃত দুর্নীতি কোনো কিছুই হয়নি। কেউ বের করতে পারেনি।কিন্তু বিষয়টা ছিল একটা রাজনৈতিক উদ...
প্রবাসীদের আইনি সহায়তায় সরকারি হটলাইন

প্রবাসীদের আইনি সহায়তায় সরকারি হটলাইন

জাতীয়
প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা দিতে হটলাইন সার্ভিস চালু করেছে সরকার। প্রবাসীরা বিশ্বের যেকোনো দেশ থেকে নির্ধারিত হটলাইনে ফোন করে আইনি সহায়তা নিতে পারবেন। আজ বৃহস্পতিবার রাজধানীর দৈনিক বাংলা মোড়ের শ্রমভবনে হটলাইন সার্ভিস উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। হটলাইন নম্বর হলো- ০১৭৯৯০৯০০১১ এবং ০১৭৯৯০৯০০২২।আইনমন্ত্রী বলেন, হটলাইন সার্ভিসের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি এবং তাদের পরিবারের সদস্যদের আইনগত অধিকার নিশ্চিত করা হবে। দেশের প্রায় ৮০ লাখ মানুষ অভিবাসী হিসেবে প্রবাস জীবনযাপন করলেও আইনগত বিষয়ে তাদেরকে পরামর্শ দেয়ার মতো উল্লেখযোগ্য কোনো ফোরাম নেই। এমনকি কোন আইনে কোথায় গিয়ে প্রতিকার পাবে এ বিষয়েও তাদের কোনো স্বচ্ছ ধারণা নেই। ফলে প্রবাস জীবনে নানা শোষণ ও বঞ্চনার শিকার হন। অন্যদিকে, দেশে তাদের পরিবার-পরিজন নানা রকম আইনগত সমস্যার সমাধানে সঠিক কোনো দিক নির্দেশনা পান না। এ কারণেই তাদের সরকারিভাবে আইন...
রেল উন্নয়নে প্রস্তাব আনুন, পাস করে দিব : প্রধানমন্ত্রী

রেল উন্নয়নে প্রস্তাব আনুন, পাস করে দিব : প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রেল উন্নয়নে বড় বড় প্রকল্পের প্রস্তাব নিয়ে আসুন, আমরা পাস করে দিব। আজ বৃহস্পতিবার সকালে রেলপথ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। এ সময় তিনি পুটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলাসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানোর ওপর জোড় দেন। বিশেষ করে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করার ব্যাপারে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি। পদ্মা সেতু চালুর প্রথম থেকেই যেন রেল চলাচল করতে পারে সে ব্যাপারে রেল কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, পদ্মাসেতুতে রেল সংযোগের ক্ষেত্রে অর্থের কোনো অভাব নেই। রেলে জনবল নিয়োগের যে আইনী জটিলতা আছে, আইনমন্ত্রীর সঙ্গে বসে সেগুলো দ্রুত শেষ করার বিষয়ও দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া রেলখাত থেকে আসা রাজস্ব যেন রেলেই রাখা যায় সে ব্যাপারে চেষ্টা করা হবে বলেও প্রধানমন্ত্রী আ...
ইপিজেডে কোনো ট্রেড ইউনিয়ন হবে না: বাণিজ্য মন্ত্রী

ইপিজেডে কোনো ট্রেড ইউনিয়ন হবে না: বাণিজ্য মন্ত্রী

জাতীয়, বিশেষখবর
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে ইপিজেড গুলোতে আর কোনো ট্রেড ইউনিয়ন করা হবে না।হয়েছে।ইপিজেডে ২১৭টি কারখানায় ওয়ার্কার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন  সিবিএ হিসেবে কাজ করছে।এ জন্য আলাদা ট্রেড ইউনিয়নের প্রয়োজন নেই। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ অনুষ্ঠিত সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট-এর ফলো-আপ সভা  শেষে দেশে ফিরে বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।বাণিজ্য মন্ত্রী বলেন, রানা প্লাজা ধসের পরে যে ইমেজ সঙ্কট সৃষ্টি হয়েছিল, তা কেটে গিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে ভাল ইমেজ তৈরি আগামী ডিসেম্বর মাসে শ্রম বিধিমালা  করা হবে বলে মন্ত্রী জানান।বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের কর্মবান্ধব পরিবেশ ও শ্রম অধিকার নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার আন্তরিকতার সাথে পদক্ষেপ গ্রহণ  করছে।মন্ত্রী বলেন, ২০১৩ সালেই তৈরি পোশাক শ্রমিকদের বেতন শতকরা ৭৭...