ভোটের অধিকার ফিরে পেতে আ’লীগকে হঠাতে হবে
অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আ'লীগের অধীনে কোনদিন সুষ্ঠু নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হবে না। খালেদা জিয়া বর্তমান সরকারকে অবৈধ আখ্যায়িত করে বলেন, তাদের দেশ পরিচালনার কোন অধিকার নেই। তিনি বলেন, অবৈধ সরকারের অধীনে কোন উন্নয়ন হয় না। বৃহস্পতিবার বিকেলে নীলফামারী হাইস্কুল মাঠে ২০ দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া একথা বলেন।খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি করেছে, কোন ভোট হতে দেয়নি। একতরফা তাদের প্রার্থীদের জয়ী ঘোষণা করেছে। এজন্য দরকার নির্দলীয় নিরপেক্ষ সরকার। বর্তমান নির্বাচন কমিশনকে অবৈধ অথর্ব আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, এই কমিশনের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বর্তমান নির্বাচন কমিশনকে অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বলেন, এরা দায়িত্ব থাকলে মানুষের ভোটের অধিকার থাকবে না।খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ম...







