দুর্নীতির দায়ে সরকারকে কাঠগড়ায় দাড়াতে হবে
সরকারের সব জায়গায় দুর্নীতি। একদিন এই দুর্নীতির দায়ে সরকারকে কাঠগড়ায় দাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে খুলনা ও বরিশালের উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি। তারা মানুষের বাড়ি ঘর দখল করছে। হামলা-মামলা করে সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছে। মতবিনিময় সভায় অংশ নেন বরিশালের ১৫ উপজেলার চেয়ারম্যান, ১৫ ভাইস-চেয়ারম্যান, ৪ পৌর মেয়র এবং খুলনার ১৮ মেয়র, ১৯ চেয়ারম্যান ও ২৪ ভাইস-চেয়ারম্যান। অন্যান্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার শাহজাহান ওমর প্রমুখ উপস্থিত ছিলে...







