কোকোর জানাজায় মানুষের ঢল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে হাজার হাজার মানুষ সমবেত হন। মঙ্গলবার বাদ আসর ৫টা ১২ মিনিটে নামাজে জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাও: মোহাম্মদ সালাউদ্দিন।এর আগে গুলশান কার্যালয় থেকে বিকেল ৪টা ৪০ মিনিটে কোকোর লাশ বহনকারী আলিফ মেডিক্যাল সার্ভিসেস এম্বুলেন্সটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এসে পৌছায়।দুপুরের পর থেকেই বায়তুল মোকাররমে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষ জড়ো হতে থাকে। জোহরের নামাজের পর থেকেই হাজার হাজার মানুষ কোকোর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হয় মসজিদ প্রাঙ্গনে। বায়তুল মোকাররম মসজিদ ছাড়িয়ে উত্তর ও দক্ষিণ পার্শ্বের রাস্তায়ও দাড়ানোর ঠাই ছিল না। লাশ আসার আগেই জনতার ঢল নামে বায়তুল মোকাররমে।জানাজায় অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় নে...







