Sunday, November 1Welcome khabarica24 Online

জাতীয়

দেশটাকে ধ্বংস করবেন না: দুই নেত্রীকে কাদের সিদ্দিকী

দেশটাকে ধ্বংস করবেন না: দুই নেত্রীকে কাদের সিদ্দিকী

জাতীয়, বিশেষখবর
‘জেদাজেদি করে’ দেশটাকে ধ্বংস না করতে দুই নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। রোববার মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানের সময় নেতা-কর্মীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, আলোচনার মাধ্যমে দেশের সংকট নিরসনে কারও জয়-পরাজয়ের প্রশ্ন নেই। দেশের শান্তি ও সুস্থিতির জন্য যার সঙ্গে প্রয়োজন তার সঙ্গে আলোচনা করতে হবে।  কাদের সিদ্দিকী আজ ১৯ দিন অবরোধ-হরতাল প্রত্যাহার ও সংলাপের দাবিতে তার দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, অবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহার করুন, আলোচনায় বসুন। সমস্ত উগ্রতা ঝেড়ে ফেলে মানবতার পথে ফিরে আসুন। মানবতাহীন অসভ্যতায় বহু জাতি ধ্বংস হয়েছে। রক্তের দামে কেনা দেশটাকে জেদা...
বিজিএমইএ ভবনের সামনে অনশনে ব্যবসায়ীরা

বিজিএমইএ ভবনের সামনে অনশনে ব্যবসায়ীরা

জাতীয়
  দেশের চলমান অবরোধ-হরতালের বিরুদ্ধে প্রতীকী অনশন করছেন পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী-মালিকরা।আজ শনিবার পোশাক শিল্প সংশ্লিষ্ট পক্ষগুলো রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে এ অনশন কর্মসূচি পালন করছেন। বেলা সোয়া ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।অনশনে কর্মসূচিতে ইতিমধ্যেই অংশ নিয়েছেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, সাবেক এফবিসিসিআইয় সভাপতি একে আজাদ, বিজিএমইএ সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম, দ্বিতীয় সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ, এমএ মান্নান কচি, ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি আসিফ ইব্রাহিম, বাংলাদেশ ইনসুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি, বিটিএমইএর সভাপতি তপন চৌধুরি, বিজিএমইএর প্রাক্তন সভাপতি মোস্তফা গেলাম কুদ্দুস, আব্দুস সালাম মুর্শেদী, প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দীন ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।...
বর্তমানে অবৈধ ক্ষমতা দখলের সুযোগ নেই : কামরুল

বর্তমানে অবৈধ ক্ষমতা দখলের সুযোগ নেই : কামরুল

জাতীয়, বিশেষখবর
সংলাপের আহ্বান জানানো নাগরিক সমাজের একাংশের বিরুদ্ধে সেনাবাহিনীকে উসকানি দেওয়ার অভিযোগ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একটা শ্রেণি যে কোনো মূল্যে ক্ষমতা দখল করার জন্য উঠেপড়ে লেগেছে। তারা উসকানির মাধ্যমে সেনাবাহিনী দিয়ে ক্ষমতা দখল করতে চায়। তারা জানে না, বর্তমান সংবিধান অনুযায়ী কারো অবৈধ ক্ষমতা দখল করার সুযোগ নেই।‘সেনাবাহিনীও এখন আগেরকার মত (জিয়া, এরশাদ আমল) নেই, তারা এখন দেশপ্রে “সেনাবাহিনী গণতন্ত্র ও দেশ রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। এখনকার সেনাবাহিনী দেশপ্রেমিক, এরা আগেকার সেনাবাহিনীর মত নয়।”শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ  স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি বিএনপি-জামায়াতের হিংসাত্নক কার্যকলাপের প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সেনাবাহিনী দেশপ্রেমিক। যারা অতীতে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, এখনকার...
রোববারের এসএসসি পরীক্ষা শুক্রবার

রোববারের এসএসসি পরীক্ষা শুক্রবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামীকাল রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) যেসব বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল, সেগুলো হবে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার বিকালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।শিক্ষামন্ত্রী বলেন, ভয়ভীতির মধ্যে পরীক্ষা নেওয়া সমীচীন মনে করছি না। পরীক্ষার চেয়ে শিক্ষার্থীদের জীবনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষা পিছিয়ে দেয়া হল।উল্লেখ্য, রোববার এসএসসিতে গণিত (আবশ্যিক), দাখিলে ইংরেজি প্রথম পত্র (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), এসএসসি ভোকেশনালে রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬) (সৃজনশীল), রসায়ন বিজ্ঞান-২ (৮১২৬) (সৃজনশীল/সাধারণ) এবং ভোকেশনাল দাখিলে রসায়ন বিজ্ঞান-২ (১৭২৬) (সৃজনশীল) ও রসায়ন বিজ্ঞান-২ (৮৫২৬) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।...
রোববার থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল

রোববার থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
চলমান অবরোধের মধ্যে আবারো ৭২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট। রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এ হরতালের ডাক দেয়া হয়।  শনিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এই হরতালের ঘোষণা দেন।বিবৃতিতে বলা হয়, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে এবং দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুলি করে পঙ্গু ও আহত করা, বিরোধী দলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ এবং খালেদা জিয়াকে অভুক্ত রেখে ‘হত্যার ষড়যন্ত্র’, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছে।চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি ঘোষিত ...
বরগুনায় ট্রলারডুবি : ৭টি লাশ উদ্ধার, নিখোঁজ ৩

বরগুনায় ট্রলারডুবি : ৭টি লাশ উদ্ধার, নিখোঁজ ৩

জাতীয়, স্লাইড
  বরগুনার তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীতে ট্রলারডুবির ঘটনায় সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবী এখনও নিখোঁজ রয়েছে আরও তিনজন। শুক্রবার দুপুর সাড়ে বারটার দিকে প্রায় দু’শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর থেকে কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারাভিযান চালিয়ে যাচ্ছে।উদ্ধার হওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কুয়াকাটা থেকে বরগুনার চলাভাঙা দরবার শরীফের বাৎসরিক ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে দু’শতাধিক যাত্রী নিয়ে এফবি খাদিজা নামের একটি ট্রলার যাত্রা শুরু করে। দুপুর ১২টার দিকে পায়রা নদীর তেতুলবাড়িয়ায় পৌঁছলে ধারণ ক্ষমতার চেয়ে বেশী যাত্রী নেয়ায় ট্রলারটি ডুবে যায়। এসময় স্থানীয় ও জেলেদের সহায়তায় তাৎক্ষনিক অধিকাংশ যাত্রী তীরে উঠতে সক্ষম হয়।খবর পেয়ে বেলা তিনটার দিকে পাথরঘাটা কোস্ট গার্ডের কমান্ডার লে. কে.এম রাহাতুজ্জামানের নেতৃত্ত্বে কোস্টগা...
জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিচ্ছে খালেদা: শিল্পমন্ত্রী

জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিচ্ছে খালেদা: শিল্পমন্ত্রী

জাতীয়, স্লাইড
  পরীক্ষা চলাকালীন সময়ে অবরোধ দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জাতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে বরে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শিল্পমন্ত্রী বলেন, বিএনপির আমলে শিক্ষার হার ছিল ৪৭ ভাগ সেখান থেকে আওয়ামী লীগের আমলে তা ৬২ ভাগে উন্নিত হয়েছিল। যখন শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ঠিক সেই মুহূর্তে এসএসসি পরিক্ষা চলাকালে খালেদা জিয়া অবরোধের নামে নাশকতা করে শিক্ষা ব্যাবস্থাকে বিপর্যস্ত করছে। জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিচ্ছে। জাতিকে অকার্যকর করার ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে।তিনি দাবি করেন, এই দেশের মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনী যেমন হত্যা চালিয়েছিল, আজ ঠিক তেমনি খালেদা জিয়া নরকীয়ভাবে মানুষ হত্যা করছে।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক...
খালেদার কার্যালয়ে খাবার প্রবেশে ফের বাধা

খালেদার কার্যালয়ে খাবার প্রবেশে ফের বাধা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের অবস্থানরতদের জন্য আনা খাবার আবারও কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার বেলা ১২টায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বাসা থেকে খাবার পাঠানোর এক ঘণ্টা পর ৭০ প্যাকেট খাবার ও ৭০ বোতল পানিভর্তি একটি ভ্যান আসে। তবে, ভ্যানটি খালেদার কার্যালয়ে প্রবেশে ব্যর্থ হয়।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস ইউং শামছুদ্দিন দিদার এ তথ্য জানান।তিনি অভিযোগ করে বলেন, ‘দুপুর ১টার দিকে গুলশান কার্যালয়ের স্টাফদের জন্য একটি ভ্যানে করে খাবার নিয়ে আসা হয়েছিল। কিন্তু পুলিশ সদস্যরা কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয়। পরে দুপুর দেড়টার দিকে গুলশান থানা থেকে পুলিশ এসে ভ্যানগাড়ির চালকসহ গাড়িটি থানা নিয়ে যায়।’এ ব্যাপারে গুলশান জোনের উপ-কমিশনার লুৎফুল কবির দ্য রিপোর্টকে জানান, এ ধরনের কোনো তথ্য তার জানা নেই। এ ব্যাপারে তিন...