Sunday, November 1Welcome khabarica24 Online

জাতীয়

যাবজ্জীবনের বিধান রেখে ফরমালিন আইন পাস

যাবজ্জীবনের বিধান রেখে ফরমালিন আইন পাস

জাতীয়, স্লাইড
  লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানি, উৎপাদন বা মজুদ করলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ‘ফরমালিন নিয়ন্ত্রণ বিল-২০১৫’ সংসদে পাস হয়েছে।বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সোমবার জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।  এর আগে ১৯ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদী স্থায়ী কমিটি বিলটি চূড়ান্ত করে পাসের জন্য সংসদে পাঠায়।ফর্মালিন হলো ফর্মালডিহাইডের একটি জলীয় দ্রবণ যা টেক্সটাইল, প্লাস্টিক, কাগজ ও রঙ শিল্প এবং মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। এই দ্রবণ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হলেও অসাধু ব্যবসায়ীরা মাছ, শাকসবজি ও ফল দীর্ঘ সময় তাজা দেখাতে ফরমালিন ব্যবহার করেন।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “আইনটি হলে ফরমালিন ব্যবহার ও ব্যবসা কার্যক্রম আইনি কাঠামোর আওতায় আসবে। বর্তমান ও ভবিষ্যতে যে সব কোম্পানি ফরমালিন ও ফরমালিন জাতীয় দ্রব্য বিপণন করবে তাদের কার্যক্রমে স্বচ্ছতা...
খালেদাকে ভোটের রাজনীতিতে ফেরার আহ্বান রওশনের

খালেদাকে ভোটের রাজনীতিতে ফেরার আহ্বান রওশনের

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাশকতা ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।সোমবার রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ আহ্বান জানান তিনি।খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা বলেন, এভাবে সরকার উৎখাত করা যায় না। সরকারকে সরাতে হলে ভোটের মাধ্যমে আসতে হবে। নাশকতা ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসুন। মানুষের জন্য কাজ করুন।তিনি বলেন, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। এই জনগণই আপনাকে ভোট দিয়েছিল। এখন সেই জনগণকেই আপনি পুড়িয়ে মারছেন।নাশকতা বন্ধে যেকোনো পদক্ষেপের সঙ্গে থাকার আশ্বাস দিয়ে রওশন এরশাদ বলেন, প্রধানমন্ত্রী আপনি এই নাশকতা বন্ধে যা যা করা প্রয়োজন, তাই করেন। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আপনার পাশে থাকবো।এ সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল-অবরোধে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তিনি বলেন, অবরোধ-হরতালের...
খালেদার কার্যালয় ঘেরাওয়ে আব্বাস-সোহেলের নিন্দা

খালেদার কার্যালয় ঘেরাওয়ে আব্বাস-সোহেলের নিন্দা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতি এ কথা বলেন।বিবৃতিতে মির্জা আব্বাস ও হাবিব উন নবী খান সোহেল বলেন, নৌমন্ত্রী শাজাহান খানের লোকজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও করতে চেয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।‘অবরোধ-হরতাল ডেকে খালেদা জিয়া কার্যালয়ে অবস্থান করে পেট্রোল বোমা হামলার নির্দেশ দিচ্ছেন’, সংসদে রবিবার প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বিএনপি পেট্রোল বোমার এ ঘৃণ্য রাজনীতি কোনদিন করেনি, আগামীতেও করবে না।...
নির্ধারিত দিনেই ঢাকা আসছেন মমতা

নির্ধারিত দিনেই ঢাকা আসছেন মমতা

জাতীয়, বিশেষখবর
  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ১৯শে ফেব্রুয়ারি ঢাকা যাচ্ছেন। তার ঢাকা সফর বাতিলের যে খবর প্রচারিত হয়েছে তা ঠিক নয় বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। মমতাও সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, তিনি নির্ধারিত সূচি অনুযায়ীই বাংলাদেশ সফরে যাচ্ছেন। তার সঙ্গে যাচ্ছেন সাংস্কৃতিক ও শিল্পজগতের একটি প্রতিনিধি দল। এছাড়াও মমতার সফরসঙ্গী হচ্ছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েতমন্ত্রী  সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য অভিনেতা দেব ও অভিনেত্রী মুনমুন সেন। সাংস্কৃতিক জগতের যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা সফরে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন- পরিচালক গৌতম ঘোষ, গায়ক কবীর সুমন, কবি সুবোধ সরকার, গায়ক নচিকেতা, ইন্দ্রনীল সেন, অভিনেতা অরিন্দম শীল প্রমুখ। অভিনেতা প্রসেনজিতেরও মমতার সঙ্গী হওয়ার কথা রয়েছে। শিল্প ও বাণিজ্য জগৎ থেকে যারা মমতার সঙ্গে ঢাকা যাচ্ছেন তাদ...
খালেদার কার্যালয় ঘেরাও, নৌমন্ত্রীর মিছিলে বোমা

খালেদার কার্যালয় ঘেরাও, নৌমন্ত্রীর মিছিলে বোমা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয় ঘেরাওকালে শক্তিশালী হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কর্মসূচিতে আসা কর্মীরা গুলশান-২ এলাকার মার্কেটে ব্যাপক ভাঙচুর চালায়। বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫ জনকে আটক করেছে পুলিশ। কর্মসূচি থেকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বলেছেন, হরতাল অবরোধ প্রত্যাহার না হলে কর্মসূচি অব্যাহত থাকবে। গতকাল সকাল ১০টা থেকেই খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের জন্য গুলশান-২ নম্বরের গুলশান সেন্ট্রাল পার্কে জড়ো হতে থাকেন আওয়ামীলীগপন্থি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। রাজধানী  ও আশপাশের জেলাগুলো থেকে বাস ও ট্রাকে করে কয়েক হাজার শ্রমিক আনা হয়। তারা বনানী এলাকায় সড়কের দুই পাশ...
২০ ফেব্রুয়ারি সারাদেশে গণমিছিল করবে ১৪ দল

২০ ফেব্রুয়ারি সারাদেশে গণমিছিল করবে ১৪ দল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে আগামী ২০ ফেব্রুয়ারি সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল।আ'লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে রবিবার দুপুরে ১৪ দলের জরুরি সভা শেষে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে ১৪ দলের গণমিছিল শুরু হয়ে শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে। এ গণমিছিল একযোগে সারাদেশে পালিত হবে। এ ছাড়া ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ১৪ দল বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করবে। এরপর ২৩ ফেব্রুয়ারি রাজশাহীর কাটাখালিতে সমাবেশ করা হবে।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠকে আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার...
খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক

খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মুফতুগলোগুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটে পৌঁছান হুসেইন মুফতুগলো। সেখানে খালেদা জিয়ার সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী আলাপ হয় তার। ৫টা ৫০ মিনিটের দিকে তিনি গুলশান কার্যালয় ত্যাগ করেন।  তবে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কি বিষয়ে তার আলাপ হয়েছে তা জানা যায়নি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।উল্লেখ্য, এর আগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকা'র মৃত্যুর পর দ্বিতীয় কুটনৈতিক হিসেবে হোসেইন মোফতুগলু গুলশান কার্যালয়ে গিয়েছিলেন।...
হরতাল-অবরোধে সহিংসতা বন্ধে হাইকোর্টের নির্দেশ

হরতাল-অবরোধে সহিংসতা বন্ধে হাইকোর্টের নির্দেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হরতাল ও অবরোধের নামে সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।আবেদনের পক্ষে (হরতাল-অবরোধের বিপক্ষে) শুনানিতে অংশ নেন এ্যাডভোকেট সাহারা খাতুন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুনসহ আওয়ামীপন্থী সিনিয়র আইনজীবীরা।...