Monday, October 26Welcome khabarica24 Online

খেলাধুলা

মেসির গোলেই মুখরক্ষা আর্জেন্টিনার

মেসির গোলেই মুখরক্ষা আর্জেন্টিনার

খেলাধুলা, খেলার মাঠ
ইরানের বিরুদ্ধে মেসির দেয়া গোলে পাওয়া জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ৯০ মিনিট কড়া পাহারা দিয়েও শেষ রক্ষা হলো না ইরানের। যারা বলতেন মেসি দেশের জন্য খেলতে পারেন না তাদের জন্য এটা একটা জবাবও। এবারের আসরে দুই খেলায় কেবল দুটি গোলই করেন নি তিনি, দুটি খেলাতে দলকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরতে সাহায্য করেছেন। একেবারে শেষ মিনিটে বিশ্বকাপের এইচ গ্রুপে আর্জেন্টিনা ও ইরানের খেলায় প্রথমার্ধ কোন দলই গোল করতে পারে নি। আর্জেন্টিনা একাধিকবার গোলে শট নিলেও বেশির ভাগ বাইরে দিয়ে চলে যায়। ইরানের অর্ধেই বেশি সময় বল ঘুরতে থাকে। ৩১ মিনিটের সময় বক্সের একটু বাইরে ইরানি খেলোয়াড় তৈমুরিয়ান মেসির পা মাড়িয়ে দিলে আর্জেন্টিনা ফ্রি-কিক পায়। মেসির বাঁ পায়ের শট বারের অনেক উপর দিয়ে চলে যায়। ইরানও সুযোগ পেয়েছিল কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক চমৎকারভাবে দলকে রক্ষা করেন।বেলো হরাইজন্তের এস্তাদিও মিনেইরোতে ইরান বরাবরের ম...
খেলব আরও আক্রমণাত্মক

খেলব আরও আক্রমণাত্মক

খেলাধুলা, খেলার মাঠ
মেসি সর্বকালের সেরা। সে বিশ্বকাপ জিতলেই কি, না জিতলেই কি? টানা চার-চারবার ফিফা ব্যালন ডি অর জেতা তো আর চাট্টিখানি কথা নয়!’ -কয়েকদিন আগে বলেছিলেন নেদারল্যান্ডস কিংবদন্তি ইয়োহান ক্রুইফ। এমন কথায় ভক্তরা উল্লসিত হলেও মেসি নিজে কিন্তু খুব একটা পাত্তা দিচ্ছেন না। সদা বিনয়ী মেসি এমন কথা শুনে হয়তো লজ্জায় লাল হয়েছিলেন।মিডিয়ায় সাক্ষাৎকারে যখনই তাকে ম্যারাডোনা-পেলের সঙ্গে তুলনা করা হয়েছে, সঙ্গে সঙ্গেই মৃদুস্বরে প্রতিবাদ করে মেসি বলেছেন, ‘ওনারা দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। আমি তো তেমন কিছু করতে পারিনি।’ দুরন্ত ফুটবল প্রতিভার পাশাপাশি লিওনেল মেসির অত্যন্ত ভদ্র ব্যবহারের কারণেই তার ভক্ত বিশ্বজোড়া। কি ব্রাজিল, কি ইংল্যান্ড -কোথায় নেই মেসির ভক্ত! ১৯৮২ সালে সেই ফকল্যান্ড যুদ্ধের পর থেকেই আর্জেন্টিনা ইংলিশদের চিরশত্রুতে পরিণত হয়। আর্জেন্টাইন ফুটবলারদের দুচক্ষে দেখতে পারে না তারা। কিন্তু সেই ইংল্যান্ডেই এখন ল...
নেইমার কাঁদলেন, কাঁদালেন

নেইমার কাঁদলেন, কাঁদালেন

খেলাধুলা, খেলার মাঠ
নেইমার কাঁদলেন। অঝোর ধারায়। পাশে দাঁড়িয়ে থাকা মাসকটের শিশুরাও তার কান্না দেখে কাঁদলো। এবার বিশ্বকাপে ব্রাজিলের পোস্টার-বয় খেতাব পেয়েছেন নেইমার। ২২ বয়সী এই যুবকের দিকে তাঁকিয়ে এখন পুরো ব্রাজিল। তারা চায় বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা। নেইমার ফুটবলপ্রেমীদের ভালবাসায় সিক্ত। খেলার মাঠে কঠিন নেইমার। কিন্তু মেক্সিকোর বিপক্ষে খেলা শুরু হওয়ার আগে মাঠে দাঁড়িয়েই অঝরে কাঁদলেন আবেগী নেইমার। মঙ্গলবার মেক্সিকোর বিপক্ষে খেলা শুরু হওয়র আগে ব্রাজিলের সব খেলোয়াড় সারি দিয়ে দাঁড়ানো জাতীয় সঙ্গীত গওয়ার জন্য। একটু পরেই জাতীয় সঙ্গীতের সুর বেজে উঠবে। কিন্তু হঠাৎই নেইমারের দু’চোখ ভরে উঠলো জলে। কান্না সংবরন করতে দু’হাতে চেপে ধরে দু’চোখ। নেইমারের কান্না দেখে পাশ দাঁড়ানো মাসকটের বালিকাদের চোখ ছলছল করে ওঠে। কেন কাঁদলেনÑ তার কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে দেশপ্রেম ও দেশে মানুষের ভালবাসায় আবেগি নেইমারের চোখে পানি এনে দিয়েছে তাতে ...
৫৮ রানে অল আউট বাংলাদেশ: সিরিজ জিতলো ভারত

৫৮ রানে অল আউট বাংলাদেশ: সিরিজ জিতলো ভারত

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
হতাশ করলো বাংলাদেশ দল। ১০৬ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫৮ রান করে অলআউট বাংলাদেশ। প্রতিপক্ষ ছিলো ভারত। এক কথায় বিফলে গেলো তাসনিমের অভিষেক ম্যাচে ৫ উইকেট নেয়ার রেকর্ড। বোলরাররা যা করে দেখালো তার জবাব দিতে না পেরে বাংলাদেশকে লজ্জায় ডুবালো ব্যাটসম্যানরা। আর এ হারের মাধ্যমে ভারতের দ্বিতীয় শেণীর টীমের কাছে ওয়ানডে সিরিজও হাতছাড়া করলো টাইগাররা।৪৭ রানে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ে আনন্দে আত্মহারা সুরেশ রায়নার দল।খেলার শুরুতে প্রথম তিন ওভারে প্যাভিলিয়নে ফিরলেন বাংলাদেশ দলের দুই ওপেনার। প্রথম ওভারেই সাজঘরে ফিরলেন তামিম ইকবাল।ধারাবাহিকভাবে ব্যর্থতার পরও তামিমকে দলে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। মোহিত শরমার প্রথম ওভারের দ্বিতীয় বলে সাহার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ও দলীয় ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তৃতীয় ও মোহিত শরমার দ্বিতীয় ওভারের শেষ বলে তামিমের পথে হাটলেন এনামুলও। কোন...
জিতলেই দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

জিতলেই দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

খেলাধুলা, খেলার মাঠ
এবারের বিশ্বকাপে পোস্টারবয়-এর মর্যাদাটা ব্রাজিল স্ট্রাইকার নেইমারের। আর তা যে অহেতুক বাড়াবাড়ি নয়, প্রথম ম্যাচে জোড়া গোলে তার সাক্ষ্য দেন তিনি নিজেই। নেইমারকে নিয়ে যত চিন্তা প্রতিপক্ষ মেক্সিকো অধিনায়ক রাফায়েল মার্কেসেরও। ফোরতালেজা’য় রাতে মোকাবিলায় নামছে স্বাগতিক ব্রাজিল ও উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। ‘এ’ গ্রুপের ম্যাচটি মাঠে গড়াবে রাত ১টায়। প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাড়তি চাপ নেই আজ দু’দলেরই। তবে আজ জয় পেলেই দ্বিতীয় রাউন্ডের টিকিট অনেকটা নিশ্চিত। উদ্বোধনী ম্যাচে নেইমারের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে এবারের মিশন শুরু করে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকো ১-০ গোলে হারায় আফ্রিকার সিংহ ক্যামেরুনকে। আর দ্বিতীয় ম্যাচে ব্রাজিলকে মোকাবিলার আগে মেক্সিকো অধিনায়ক এফসি বার্সেলোনার সাবেক তারকা রাফায়েল মার্কেস বলেন, নেইমারকে খেলতে দেয়া যাবে না। আজ মাঠে তাকে খেলার জন্য বড় জায়গা ছাড়বো না ...
মেসির গোলে আর্জেন্টিনার জয়

মেসির গোলে আর্জেন্টিনার জয়

খেলাধুলা, খেলার মাঠ
অবশেষে বিশ্বকাপে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের দুর্দান্ত গোলে বসনিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল আলেসান্দ্রো সাবেলার দল।ম্যাচের তিন মিনিটে ফ্রি-কিক পেল আর্জেন্টিনা। লিওনেল মেসির শটটি লাগল বসনিয়ার সিয়াদ কোলাসিনাচের পায়ে। আত্মঘাতী গোলে ১-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। ৬৫ মিনিটে বসনিয়ার চার ডিফেন্ডার কাটিয়ে দুর্দান্ত গোল দিলেন আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি। ম্যাচের শেষ দিকে অবশ্য ভেদাদ ইবিসেভিচের গোলে ব্যবধান কমায় বসনিয়া।...
৭ উইকেটে হারলো বাংলাদেশ

৭ উইকেটে হারলো বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৭ উইকেটে হারলো বাংলাদেশ। প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ বল বাকি থাকতেই জয় পায় ভারত। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ডাকওয়ার্থ পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৬ ওভারে ১৫০ রান। কিন্তু বৃষ্টির আগেই ভারত ১৬.৪ ওভারে ১০০ রান সংগ্রহ করে। ফলে জয়ের জন্য বাকি ৯.২ ওভারে তাদের প্রয়োজন ছিল মাত্র ৫০ রান। বৃষ্টির পর সহজ জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সাকিবের বলে এলবির ফাঁদে পড়ে চেতেশ্বর পুজারা ৪ রানে সাজঘরে ফেরেন।ওপেনার আজিংকা রাহানে ৬৪ রান করে মাশরাফির বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দেন। কিন্তু অধিনায়ক সুরেশ রায়না (১৫) ও আম্বাতি রায়ডু ১৬ রানে অপরাজিত থেকে সাত বল হাতে রেখেই ৩ উইকেটে হারিয়ে জয় তুলে নেন।বাংলাদেশের পক্ষে সাকিব দুটি ও মাশরাফি একটি উইকেট নেন।এর আগে স্বাগতিক বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান সংগ্রহ করে। বাংলাদেশে...
ভারতীয় ক্রিকেট দল ঢাকায়

ভারতীয় ক্রিকেট দল ঢাকায়

খেলাধুলা, খেলার মাঠ
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার সকালে ঢাকায় এসেছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সফরকারীদের আসার বিষয়টি নিশ্চিত করেছেন।রাবিদ ইমাম বলেন, ‘শুক্রবার সকাল ১০টার দিকে বিমানযোগে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসে। তবে আজই তারা অনুশীলনে নামছেন না।’আগামী ১৫ জুন প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাকি ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ জুন।বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, শামসুর রহমান, নাসির হোসেন, মাহমুদ উল্লাহ রিয়াদ, মমিনুল হক, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, মাশরাফি বিন মতুর্জা, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সাকিব আল হাসান ও মো. মিঠুন।ভারতীয় দল : সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, পারভেজ রসুল, মনোজ তিওয়ারী, চেতাশ্বর পূজারা, আম্বাতি রাইডু, কেদার যাদব, আ...