Monday, October 26Welcome khabarica24 Online

খেলাধুলা

নেইমারের দ্বিতীয় গোলে এগিয়ে গেল ব্রাজিল

নেইমারের দ্বিতীয় গোলে এগিয়ে গেল ব্রাজিল

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
নেইমারের দ্বিতীয় গোল। ব্রাজিল ২ ক্রোয়েশিয়া ১। ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি শটে দ্বিতীয় গোলটি করেন নেইমার। সাও পাওলো স্টেডিয়ামে এর আগে প্রথমার্ধের নির্ধারিত সময়ে ব্রাজিল ও ক্রোয়েশিয়া ১-১ গোলে সমতায় থাকে। মার্সেলোর ১১ মিনিটে আত্মঘাতী গোল ব্রাজিলের সম্ভাব্য শুরুর পথে কিছুটা ভাটা ফেললেও ২৭ মিনিটে হলুদ কার্ড খাওয়ার ঠিক ২ মিনিট পর এক অসাধারণ শটের মাধ্যমে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার। ব্রাজিল দল : জুলিও সিজার, দানি আলভেজ, ডেভিড লুইজ, থিয়াগো সিলভা, মার্সেলো, পলিনহো, লুইজ গুস্তাভো, নেইমার, অস্কার, হাল্ক, ফ্রেড।ক্রোয়েশিয়া দল : স্টিপ পেলেতিকোসা, দারিজো সরনা, ভেডরান করলুকা, দিজেন লভরেন, সিমে ভরসালকো, লুকা মড্রিচ, ইভান রাকিটিক, ওলিক, মাটেও কোভাচিচ, ইভান প্যারিসিচ, নিকিচা জেলাভিচ।...
বৃহস্পতিবার থেকে বিশ্বকাপ ফুটবল শুরু: অগ্নি পরীক্ষায় ব্রাজিল

বৃহস্পতিবার থেকে বিশ্বকাপ ফুটবল শুরু: অগ্নি পরীক্ষায় ব্রাজিল

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাত পোহালেই বিশ্বকাপ। দীর্ঘ চার বছরের প্রতীক্ষার পর আবার এসেছে বিশ্বকাপ উৎসব। প্রথম দিনেই মাঠে নামছে স্বাগতিক ব্রাজিল। বৃহস্পতিবার সাওপাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স মাঠে ২০তম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফুটবলের দেশ ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ২টায়। আগেই শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্য। সর্বাধিক ৫বার বিশ্বকাপ জিতলেও নিজেদের মাটিকে জয়ের ইতিহাস নেই ব্রাজিলের। আর সেজন্য এবারের স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলের জন্য রয়েছে বাড়তি চাপ। তার চেয়ে বড় কথা উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার সাথে লড়াইয়ে কতটুকু শুভ সুচনা করতে পারবে ব্রাজিল। কারণ এর আগে সব কটি উদ্বোধনী ম্যাচেই ট্রফি জয়ী সেরা দলগুলো উদ্বোধনী খেলায় ধরাশায়ী হয়েছে।বিশ্বকাপ ফুটবলে জায়ান্ট দলগুলোর জন্য সবচেয়ে বড় আতঙ্ক হয়...
মেসি-বেনজেমায় আমেজ ফিরেছে ব্রাজিলে

মেসি-বেনজেমায় আমেজ ফিরেছে ব্রাজিলে

খেলাধুলা, খেলার মাঠ
আগামীকাল ব্রাজিলের সাও পাওলোয় বিশ্বকাপের ২০তম আসরের পর্দা উঠবে। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্ট সামনে রেখে ৩৫টি দলের মধ্যে ২৫টি দলই ইতিমধ্যে ব্রাজিলে পৌঁছে গেছে। আগেই চলে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। তবে গতকাল একসঙ্গে ব্রাজিলে পা রেখেছে এবারের বিশ্বকাপ সামনে রেখে আলোচিত দলগুলো। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, আর্জেন্টিনা ও উরুগুয়ে ফুটবল দল পৌঁছেছে ব্রাজিলে। একই দিনে পোঁছেছে ইকুয়েডর ও হন্ডুরাসের খেলোয়াড়রাও। গতকাল সকালে পোর্তো আলেগ্রে ও সাও পাওলো বিমানবন্দরে পা রাখে যথাক্রমে ইকুয়েডর ও ফ্রান্স ফুটবল দল। ব্রাজিলে পা রেখেই বড় প্রত্যাশার কথা জানালেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, ‘বিশ্বকাপের উদ্দেশ্যে ব্রাজিলের মাটিতে পা রেখে আমি দারুণ উত্তেজনা বোধ করছি। আমরা খুব ভাল প্রস্তুতি নিয়েছি। বিশ্বকাপে খেলার জন্য আমরা পূর্ণ প্রস্তুত। খেলোয়াড়রা মার...
রেকর্ডটা পাকা করলেন নাদাল

রেকর্ডটা পাকা করলেন নাদাল

খেলাধুলা, খেলার মাঠ
প্রথম সেটে জিতেও শিরোপার নাগাল পেলেন না জকোভিচ। লড়াকু নাদাল ফের বুক চিতিয়ে দাঁড়ালেন। জিতে নিলেন পরপর তিন সেট। ৩-১ এ সেটে জিতে নিলেন ফরাসি ওপেনের ফাইনাল। ঘরে তুললেন আরও একটি ক্লে কোর্ট শিরোপা। প্রমাণ করলেন ইনজুরি তার সামর্থকে খর্ব করতে পারেনি। লাল দূর্গে এখনও তিনিই রাজা। ফলে আরও একবার হতাশা নিয়ে ফিরতে হচ্ছে জকোকে। রোববার ফরাসি ওপেনের ফাইনালে স্পেনের তারকা রাফায়েল নাদাল ৩-৬, ৭-৫, ৬-২, ৬-৪ এ পরাস্ত করেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচকে। এটি নাদালের টানা পঞ্চম আর সাকল্যে নবম ফরাসি ওপেন শিরোপা। ৩ ঘন্টা ৩১ মিনিট সময় লাগে ফাইনাল শেষ হতে। ২৮ বছর বয়সী নাদালের গ্রান্ড স্লাম সংখ্যা দাঁড়ালো ১৪ তে। তবে এ পর্যন্ত আর কোন তারকাই কোন একক গ্রান্ড স্লামের শিরোপা নয়বার ঘরে তুলতে পারেন নি।...
ইরাক বিশ্বকাপ ফুটবল খেললে বাংলাদেশ কেন নয়?

ইরাক বিশ্বকাপ ফুটবল খেললে বাংলাদেশ কেন নয়?

খেলাধুলা, খেলার মাঠ
ইরাকের মতো যুদ্ধবিধ্বস্থ দেশ বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে পারলে বাংলাদেশ কেন পারবে না? এমন অনেক দেশ আছে যার লোকসংখ্যা দেড় কোটিও না, তারাও ফুটবল খেলছে, কিন্তু বাংলাদেশ খেলছে না। কেন? আজ শনিবার বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'বিশ্বকাপে বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ এসব প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রায় সব মানুষ ফুটবলকে ভালবাসে। বিশ্বকাপ আসলেই ফুটবল উন্মাদনা তৈরি হয়। পৃথিবীর অল্প কিছু দেশ ক্রিকেট খেলে। বেশিরভাগ দেশ ফুটবল খেলে। আমরা কেন ফুটবলে সামনে যেতে পারব না।তিনি বলেন, ফুটবলে এগিয়ে যেতে হলে স্কুল লেবেল থেকে খেলোয়াড় বাঁছাই করতে হবে। তারপর তাদের ৮-১০ বছর ট্রেইনআপ করতে হবে। সুন্দরভাবে পরিকল্পনা করে এগুতে পারলে এবং নিয়মিত লীগের আয়োজন করতে পারলে আগামী ১৫-২০ বছরে বাংলাদেশকে বিশ্বকাপের মাঠে নিয়ে যাওয়া অসম্ভব কোন ব্যাপার না। ইস্ট-ওয়েস্ট মিডিয়া সেন্টারের কনফ...
আর্জেন্টিনাকে ফাইনালে চান স্কলারি

আর্জেন্টিনাকে ফাইনালে চান স্কলারি

খেলাধুলা, খেলার মাঠ
ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি এবার বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল প্রত্যাশা করছেন। ব্রাজিলের মাটিতে এবারের বিশ্বকাপে শিরোপার জন্য হট ফেভারিট দক্ষিণ আমেরিকার দু’দেশ স্বাগতিক ব্রাজিল ও প্রতিবেশী আর্জেন্টিনা। স্কলারি ১৩ই জুলাই মারাকানার ফাইনালের আলেসান্দ্রো সাবেলার মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে আছেন। আর ফাইনালে জিতে ব্রাজিলকে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা এনে দেয়ার আশা করেছেন তিনি। তিনি বলেন, ‘আর্জেন্টিনাকে নিয়ে মোটেও চিন্তিত নই আমরা। স্বপ্ন দেখছি, ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের, যা হবে দক্ষিণ আমেরিকার দু’দেশের সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ফাইনাল। দু’দলের খেলোয়াড়দের কৌশলগত দারুণ দক্ষতা রয়েছে।’ ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শুভ কামনা করে বলেন, ‘আর্জেন্টিনা ফাইনালের আগেই বিদায় নিক- আমি চাই না। আমার চাওয়া- তারা যেন তাদের সেরা ফুটবলটা খেলে। কিন্তু তারা যদি হারে সেট...
আর্জেন্টিনা ফেভারিট, বাজি বসনিয়ার

আর্জেন্টিনা ফেভারিট, বাজি বসনিয়ার

খেলাধুলা, খেলার মাঠ
ফিফা ড্র শেষে আর্জেন্টিনার ভাগ্য দেখছিলেন বিশ্লেষকরা। ‘এফ’ গ্রুপে বসনিয়া, হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়ার সঙ্গে লড়াই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবারের বিশ্বকাপে ব্রাজিলের গরম আবহাওয়া নিয়ে আলাদা আলোচনা। তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনা তিন ম্যাচ খেলবে ব্রাজিলের অপেক্ষাকৃত শীতপ্রধান শহর বেলো হরিজন্তে, পোর্ট আলেগ্রে ও রিওডি জেনিরোয়। বোদ্ধাদের বিচারে গ্রুপে ফেভারিট আর্জেন্টিনাই। তবে দ্বিতীয় স্থানের জন্য জোর লড়াই দেখা যাবে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার তিন দলে। আর্জেন্টিনা অংশগ্রহণ: ১৫ বার সেরা সাফল্য: চ্যাম্পিয়ন ১৯৭৮, ১৯৮৬ ফিফা র‌্যাঙ্কিং: ৭ ‘লস কুয়াতরো ফ্যান্টাসটিকো’- বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থকদের ভরসার নাম সেরা চার ফরোয়ার্ড অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও অ্যাগুয়েরো, গঞ্জালো হিগুয়েন ও লিওনেল মেসি। সদ্য মওসুমে চারজনই রয়েছেন সেরা ফর্মে। রিয়াল মাদ্রিদের হয়ে এবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে...
র করলো জার্মানি

র করলো জার্মানি

খেলাধুলা, খেলার মাঠ
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ড্র করলো অন্যতম শিরোপা প্রত্যাশী জার্মানী। রোববার তারা ২-২ গোলে ড্র করে ক্যামেরুনের বিপক্ষে। জামার্নির বরুসিয়া পার্কে প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসে দু’দলই। ম্যাচের ৬২ মিনিটে স্যামুয়েল ইতোর গোলে এগিয়ে যায় ক্যামেরুন। তবে ৬৬ মিনিটেই থমাস মুলার জার্মানিকে সমতায় ফেরান। আর ৭১ মিনিটে অ্যান্ড্রো গোল করলে ২-১ এগিয়ে যায় জার্মানি। কিন্তু ৭৮ মিনিটে ক্যামেরুনের মেক্সিম চউপো-মটিং গোল করলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জার্মানিকে। গতকাল ড্র করেছে ফ্রান্সও। তারা ১-১ গোলে ড্র করে প্যারাগুয়ের বিপক্ষে। তবে জয় তুলে নিয়েছে বেলজিয়াম। তারা ২-০ গোলে হারায় সুইডেনকে। কিন্তু দিনের অন্য ম্যাচে হেরে গেছে হন্ডুরাজ। তারা ২-৪ গোলে হেরেছে ইসরাইলের কাছে।...