Monday, October 26Welcome khabarica24 Online

খেলাধুলা

নিজের জন্মদিনে ছেলের বাবা হলেন মাশরাফি

নিজের জন্মদিনে ছেলের বাবা হলেন মাশরাফি

খেলাধুলা, খেলার মাঠ
আগামী বছর থেকে একই দিনে জন্মদিন পালন করবে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি ও জুনিয়র মাশরাফি। নিজের ৩১তম জন্মদিন আজ রবিবারে ছেলের বাবা হলেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে রবিবার সকাল ৯টার দিকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি ছেলে সন্তানের জন্ম দেন। সুমির বড় বোন রিক্তা খানম জানান, সিজারের মাধ্যমে সুমির ছেলে হয়েছে। মা-ছেলে দুজনই সুস্থ আছে। মাশরাফি শনিবার রাত ১২টার দিকে কোরিয়া থেকে দেশে ফেরেন। ঢাকায় ফেরার পরপরই তিনি হাসপাতালে ছুটে যান। ছেলে হওয়ায় মাশরাফি ভীষণ খুশি হয়েছেন বলে জানিয়েছেন। সন্তানের খবরটি তিনি প্রথমে তার বাবা গোলাম মোর্তজা স্বপন, মা বলাকা স্বপন ও মামা নাহিদকে জানান। সুমি-মাশরাফির ঘরে হুমায়রা মর্তুজা নামে সাড়ে তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে।...
হ্যাটট্রিক হলেই ইতিহাস

হ্যাটট্রিক হলেই ইতিহাস

খেলাধুলা, খেলার মাঠ
মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। কিন্তু ২০০৫ সালের মে মাসে লা-লীগা ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যেদিন বার্সেলোনার হয়ে প্রথম প্রতিযোগিতামূলক গোলটি করেছিলেন, তখন কেউ কি ভেবেছিল এই লিওনেল মেসি একদিন নিজেকে প্রতিষ্ঠা করবেন অবিশ্বাস্য এক উচ্চতায়! মেসি নিজে অন্তত ভাবেননি। এই তো ক’দিন আগেই ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলক পেরিয়ে বিনয়ের সঙ্গে বলেছিলেন এমন কীর্তির কথা তার দূরতম কল্পনাতেও ছিল না। কিন্তু মেসি নিজে না ভাবুন, তাকে নিয়ে আকাশছোঁয়া স্বপ্ন নিশ্চয় কেউ না কেউ দেখেছিলেন। সেই স্বপ্ন আর বাস্তবতাকে প্রায় একবিন্দুতে মিলিয়ে দিয়ে আরেকটি ইতিহাসের সামনে বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। মাত্র তিনটি গোলের দূরত্ব। আজ রায়ো ভালেকানোর মাঠে মৌসুমের প্রথম হ্যাটট্রিকটি করতে পারলেই স্প্যানিশ লীগের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। ৫৯ বছর ধরে অক্ষত রয়েছে যে রেকর্ড। মেসির হ্যাটট্রিক হয়ে গ...
চ্যাম্পিয়ন মোহামেডান

চ্যাম্পিয়ন মোহামেডান

খেলাধুলা, খেলার মাঠ
  এয়ারটেল অনূর্ধ্ব ১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারায় ব্রাদার্সকে। ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে দু’দল ছিল সমান্তরালে। ৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে ব্রাদার্সের ফরোয়ার্ড সুজনের ক্রসে মিডফিল্ডার বাপ্পির শট সহজেই গ্রিপ করেন মোহামেডানের গোলরক্ষক সাইফুল। ১৫ মিনিটে সুযোগ এসেছিল মোহামেডানেরও। কর্নার থেকে বল পেয়ে বক্সের মধ্যে আবুসুফিয়ান হেড করলে গোলরক্ষক শওকত ওসমান বল গ্রিপ করেন। ১৬ মিনিটে ব্রাদার্সের মামুন আহমেদ বল পাঠিয়েছিলেন মোহামেডানের জালে। কিন্তু রেফারি অফসাইডের বাঁশি বাজান। ৫০ মিনিটে বাঁ প্রান্ত থেকে মিডফিল্ডার বদরুল হাসান টুটুলের ক্রসে মাথা ছুঁইয়ে দেন ফরোয়ার্ড আবুল হাসান। ব্রাদার্সের গোলরক্ষক শওকত ওসমান এগিয়ে এসে বল পুশ করেন। ৭০ মিনিটে বহু প্রত্যাশিত গোলের দে...
দুই অধিনায়কতত্ত্বে বাংলাদেশ ক্রিকেট

দুই অধিনায়কতত্ত্বে বাংলাদেশ ক্রিকেট

খেলাধুলা, খেলার মাঠ
জাতীয় দল থেকে নিষিদ্ধ আর বিতর্কিত হয়ে বের হয়েছিলেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ফিরলেন ওয়ানডে দলের সহ-অধিনায়ক হয়ে। তিনি দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজে দর্শক পিটিয়ে ও ড্রেসিং রুম ছেড়ে বাইরে এসে হয়েছিলেন ৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ। এরপর তার আপিলের ভিত্তিতে শাস্তি সাড়ে তিন মাস কমানো হয়। ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছিলেন দেশের বিতর্কিত ও নিষিদ্ধ ক্রিকেটার। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন। দলের সঙ্গে আছেন দক্ষিণ কোরিয়ার ইনচনে। সেখানে বসেই পেলেন সু-সংবাদটি। জিম্বাবুয়ে সিরিজে তিনি ওয়ানডের নতুন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সঙ্গ দেবেন। অন্যদিকে মুশফিকুর রহীমকে ওয়ানডের দায়িত্ব কমিয়ে শুধু টেস্টের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। আর সহ-অধিনায়ক হিসেবে আছেন আরেক তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল। গতককাল বিসিবি’র ৯ম কার্যনির্বাহী কমিটির সভায় দুই ফরমেটে দুই অধিনায়কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্...
আশরাফুলের সাজা কমলো

আশরাফুলের সাজা কমলো

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় আশরাফুলের সাজার মেয়াদ ৮ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে। এছাড়া ঢাকা গ্লাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরীকে নতুন করে ১০ বছর ও ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী সাজা ১০ বছর বহাল রেখেছে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল। গত জুলাইয়ে আশরাফুলের আবেদনের পর এ সিদ্ধান্ত নেয় বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে চট্টগ্রাম ও মিরপুরের উইকেটে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে বিসিবির নিয়োগপ্রাপ্ত ট্রাইব্যুনাল ৮ বছরের জন্য দেশের যেকোনো ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে আশরাফুলকে। গত বছরের ১৩ মে থেকে নিষিদ্ধ হয়ে আছেন আশরাফুল। গত ১৯ জানুয়ারি থেকে চূড়ান্ত শুনানি শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি তার সংক্ষিপ্ত রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। এরপর গত ৮ জুন জানানো হয়েছিল বিস্তারিত রায়।...
এশিয়াডে দ্বিতীয় সোনা জয় ভারতের

এশিয়াডে দ্বিতীয় সোনা জয় ভারতের

খেলাধুলা, খেলার মাঠ
  ইঞ্চিওনে এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। শনিবার, এশিয়াডের অষ্টম দিনে তীরন্দাজিতে পুরুষদের দলগত বিভাগে আয়োজক দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জেতে অভিষেক বর্মা, রজত চহ্বান এবং সন্দীপ কুমারের ভারতীয় দল। ইরানকে হারিয়ে এদিন ব্রোঞ্জ পেয়েছে ভারতের মহিলা দলও। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ কোরিয়াকে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে হারিয়ে দেয় ভারত। ২২৭-২২৫ পয়েন্টে জয় ছিনিয়ে নেন ভারতীয় তীরন্দাজরা। তবে দক্ষিণ কোরিয়রা ভারতীয় তীরন্দাজদের থেকে একটি পারফেক্ট টেন বেশি মারেন। এদিন পুরুষদের পাশাপাশি তৃষা দেব, পূর্বাশা শিন্দে, সুরেখা জ্যোতিদের মহিলা দলও ইরানকে হারিয়ে দেশকে পঞ্চদশ ব্রোঞ্জ পদকটি এনে দিলেন। সেমিফাইনালে চাইনিজ তাইপের কাছে ২২৪-২২৬ ব্যবধানে হারার পর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ইরানকে ৭ পয়েন্টের ব্যবধানে হারালেন তাঁরা। খেলার ফল ২২৪-২১৭। এই জয়ের ফলে পদক তালিকায় ১৭ নম্বর স্থান থেকে ...
এভারটনের সঙ্গে ড্র লিভারপুলের

এভারটনের সঙ্গে ড্র লিভারপুলের

খেলাধুলা, খেলার মাঠ
ইংলিশ প্রিমিয়ার লীগে প্রথমে গোল করেও জয়ের দেখা পেলো না লিভারপুল। শনিবার এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গতবারের রানার্সআপ দলটি। ঘরের মাঠে ৬৫ মিনিটেই স্টিভেন জেরার্ডের গোলে ১-০ এগিয়ে যায় লিভারপুল। তবে অতিরিক্ত সময়ে এভারটনকে সমতায় ফেরান জাগিলকা। ৩০ গজ দূর থেকে গোলটি করেন তিনি। লীগের সর্বশেষ দুই ম্যাচে হেরেছিলো লিভারপুল। অবশেষে ঘরের মাঠে পয়েন্ট পেলো ব্রেন্ডন রজার্সের দল। এ ড্রয়ে ৬ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৭ পয়েন্ট। লীগে তাদের অবস্তান ১১ নম্বরে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে রয়েছে এভারটন।...
পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানের কাছে ৪ রানে হেরে গেল বাংলাদেশ। বৃষ্টি আইনের কারণে বাংলাদেশের জন্য নির্ধারিত হয়েছিল ৭ ওভারে ৪৩ রান। শুরুতে ভালো করলেও শেষ দিকে এসে রানের চাপ সইতে না পেরে একে একে বাংলাদেশের মেয়েরা প্যাভিলিয়নের পথ ধরেন। নির্ধারিত ৭ ওভারে ৯ উইকেটে ৩৮রান তুলতে সমর্থ হন তারা। দলের পক্ষে রোমানা ও ফারজানা করেন ১০ রান করে। পাকিস্তানের পক্ষে সানা, সাদিয়া ও নিদা প্রত্যেকে দুটি করে উইকেট নিয়ে বাংলাদেশের স্বর্ণ জেতার স্বপ্ন ভঙ্গ করে দেন। এর ফলে এশিয়ান গেমসে বাংলাদেশের নারীদের স্বর্ণ জেতা সোনার হরিণের মতই স্বপ্নই রয়ে গেল। রোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাদেশকে। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে পাকিস্তানের সংগ্রহ করে ৯৭রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন বিসমা মারুফ। বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ ২টি উইকেট শিকার করেন। এছাড়াও জাহানারা, সালমা ও ফাহিমা ১টি করে উইকেট নেন। বৃষ্টির ...