এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ
দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস ক্রিকেটে শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বর্ণ জয়ের এ মিশনে ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তানের মেয়েরা। কোয়ার্টার ফাইনালে নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে দিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে দারুণ শুরু করেছিল সালমা বাহিনী। তারই ধারাবাহিকতায় সেমিফাইনালে লংকান মেয়েদের হারিয়ে স্বর্ণ জয়ের আরো কাছাকাছি গেল লাল-সবুজরা।
দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সালমা। নির্ধারিত ২০ ওভারে তারা চার উইকেট হারিয়ে ৯৫ রান তুলতে সক্ষম হয়। লতা মন্ডলের ব্যাটিংয়ের পর দলকে জেতাতে মূল ভূমিকা রাখেন বোলার পান্না ঘোষ। দলের হয়ে সর্বোচ্চ রান আসে অপরাজিত থাকা ব্যাটার লতা মন্ডলের ব্যাট থেকে। ৪৩ বলে একটি চার মেরে ৩৪ রান করেন লতা। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে। ২২ রান করে আউট হন ফারজানা। এছাড়া দলনেত্রী সালমা করেন ১৪ রান। অতির...







