Monday, October 26Welcome khabarica24 Online

খেলাধুলা

মুশফিকের বীরোচিত সেঞ্চুরি

মুশফিকের বীরোচিত সেঞ্চুরি

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
দল হেরেছে বিশাল ব্যবধানে। কিন্তু উজ্জল ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়াই করেছেন টাইগার অধিনায়ক। বীরের বেশে লড়াই করে খেলেছেন ১১৬ রানের অনন্য এক ইনিংস। ৩৯ টেস্ট ক্যারিয়ারে এটা তৃতীয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সেঞ্চুরি। আজ কিংসটাউনের আর্নেস ভেল স্টেডিয়ামে দলের ইনিংস হার এড়াতে তিনি উইকেটের একপ্রান্ত আগলে খেলেছেন ২৪৩টি বল। যাতে ছিল ১৫টি চার ও একটি ছক্কা।...
লারাকে ছাপিয়ে তামিম

লারাকে ছাপিয়ে তামিম

খেলাধুলা, খেলার মাঠ
শুধু গড় রানের জন্য ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছেন স্যার ডন ব্রাডম্যান। মাত্র ৪ রানের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট লিজেণ্ডের টেস্ট ক্রিকেটের গড় হয়নি ১০০! ৫২ টেস্টে ২৯ সেঞ্চুরির রেকর্ডও অবিশ্বাস্য। একই রকম অভিশ্বাস্য ভারতীয় ক্রিকেট লিজেণ্ড শচীন টেন্ডুলকারের রেকর্ডও। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে টেণ্ডুলকারের সেঞ্চুরি ১০০টি। এসব রেকর্ড হয়তো রয়ে যাবে আজীবন। তেমনি 'ক্রিকেট যুবরাজ' ব্রায়ান লারার রেকর্ডও টিকে থাকবে অনাদিকাল। ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার লারা- যিনি টেস্টে এক ইনিংসে করেছেন ৪০০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৫০১ রানের অবিশ্বাস্য ইনিংস! এ দুটি ইনিংসে ক্রিকেট সারাজীবন স্মরণ করবে লারাকে। স্কোর দুটির বিবেচনায় লারার তুলনায় আসেন না অবিসংবাদিত এই ক্রিকেটার। কিন্তু কিংসটাউনের আরনেস ভেলের পরিসংখ্যানের হিসাবে লারাকে পিছনে ফেলেছেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। কীভাবে? লারা ও ত...
জয় নয় মুশফিকদের টার্গেট ড্র

জয় নয় মুশফিকদের টার্গেট ড্র

খেলাধুলা, খেলার মাঠ
লর্ডস, ট্রেন্টব্রিজ, ওয়াংখেদ, সিংহলীজ স্পোর্টস গ্রাউন্ডসগুলোর মতো পরিচিত মুখ নয় কিংসটাউন স্টেডিয়ামটি। তবে উত্তাল আটলান্টিক মহাসাগর এবং শান্ত ক্যারিবীয় উপসাগরের তীরঘেঁষে ও উঁচু-নিচু পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকা স্টেডিয়ামটির সৌন্দর্য্য কিন্তু মন জুড়িয়ে দেয়। প্রশান্তি এনে দেয় দেহমনে। প্রকৃতি তার কৃপণতাকে পাশ কাটিয়ে দু’হাত উজার করে দিয়েছে সেন্ট ভিনসেন্ট দ্বীপকে। রুক্ষ পাহাড় আর সবুজের মিশেলের সেন্ট ভিনসেন্ট ক্যারিবীয় দ্বীপপুঞ্জের যে কোনোটির চেয়ে কয়েক যোজন এগিয়ে সৌন্দর্য্যরে মাপকাঠিতে। সেই সেন্ট ভিনসেন্টে আজ প্রথম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিমরা। কিংসটাউনের সবুজ ঘাসে অবশ্য এই প্রথম খেলছে না টাইগাররা। পাঁচ বছর আগে, ২০০৯ সালে এখানে প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। তামিম ইকবালের নান্দনিক সেঞ্চুরিতে ম্যাচ জিতে মাঠ ছেড়েছিল হাসিমুখে। সুখস্মৃতির সেই কিংসটাউনে পাঁচ বছর পর ফের নামছেন মুশফিকরা। টানা হারে ...
রেটিং বাড়ানোর সুযোগ বাংলাদেশের

রেটিং বাড়ানোর সুযোগ বাংলাদেশের

খেলাধুলা, খেলার মাঠ
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের নাম শোভা পাচ্ছে তলানিতে। তবে নিজেদের রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ বাংলাদেশের সামনে। আগামীকাল শুরু হচ্ছে চলতি ক্যারিবীয় সফরে বাংলাদেশ দলের প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের ভেন্যু সেন্ট ভিনসেন্ট। এখানে কিংসটাউনের মাঠে লড়াইয়ে নামার আগে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ৮ নম্বরে। জিম্বাবুয়ের পেছনে ১০ নম্বরে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২১। তবে নিজেদের রেটিং পয়েন্ট অক্ষত রাখতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে বড় সাফল্য চাই স্বাগতিকদের। আর রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ মুশফিক বাহিনীরও। দুই ম্যাচ সিরিজ মুশফিক বাহিনী ১-০তে জিতলে বাংলাদেশের রেটিংয়ে যোগ হবে ১৩ পয়েন্ট। পক্ষান্তরে ৮ পয়েন্ট কাটা যাবে ওয়েস্ট ইন্ডিজের। সিরিজে বাংলাদেশ ২-০তে জয় পেলে বাংলাদেশের মোট রেটিং পয়েন্ট যোগ হ...
টেস্টে গাজীর পরিবর্তে সানি

টেস্টে গাজীর পরিবর্তে সানি

খেলাধুলা, খেলার মাঠ
সোহাগ গাজীর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন বাহাঁতি স্পিনার ইলিয়াস সানি। আগামীকাল দলের সঙ্গে যোগ দিতে ক্যারিবীয়ানের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করবেন এই স্পিনার। আগামী ৫ সেপ্টেম্বর সেন্ট ভিনসেন্টে দু’দলের মধ্যে প্রথম টেষ্ট অনুষ্ঠিত হবে। এর আগে গাজী সেন্ট কিটস থেকে মোহাম্মদ মিথুন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন-মোর্তজা ও তাসকিন আহমেদের সঙ্গে দেশে ফেরত আসেন। দুই দলের ‍দ্বিতীয় ওয়ানডেতে গাজীর বোলিং এ্যাকশন আম্পায়ারদের সন্দেহে পড়ে। আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কার্ডিফ মেট্রপলিটন ইউনির্ভাসিটিতে বোলিং এ্যাকশন পরীক্ষা করাতে যাবেন তিনি। তাই সেখানকার ভিসা পেতে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে ঢাকায় ফেরত আসেন গাজী।গাজীর বদলি হিসেবে টেষ্ট দলে সুযোগ পাওয়া সানি এর আগে জাতীয় দলের হয়ে চারটি টেষ্ট খেলেছেন। ৪৩.১৬ গড়ে ওভার প্রতি ৩.৬০ ইকোনমিতে ১২ টি উইকেট পেয়েছেন এই বাহাঁতি।...
মুশফিক-নাসিরে মুখরক্ষা

মুশফিক-নাসিরে মুখরক্ষা

খেলাধুলা, খেলার মাঠ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে মিশ্র নৈপুণ্য দেখালেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শনিবার সেন্ট কিটস এন্ড নেভিস দলের বিপক্ষে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৩০/৬। তিনদিনের এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে গিয়ে সেন্ট কিটস পেসারদের তোপের মুখে খেই হারাতে দেখা যায় বাংলাদেশের শীর্ষ ব্যাটিং তারকাদের। এতে দলীয় ৯২ রানে চার উইকেট হারিয়ে দিশাহারা দেখাচ্ছিল বাংলাদেশের ইনিংস। তবে এরপর ব্যাটে দৃঢ়তা দেখান বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম ও লোয়ার অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন। সপ্তম উইকেটে এ দুই ব্যাটিং তারকা গড়েন অপরাজিত ১৪৪ রানের দারুণ জুটি। শনিবার দিন শেষে মুশফিক ৮২ ও নাসির হোসেন ৭৮ রানে অপরাজিত থাকেন। ১২৬ বলে মুশফিক হাঁকান ৫ বাউন্ডারি ও তিনটি ছক্কা। আর ১২২ বলের ইনিংসে ৬ বাউন্ডারির সঙ্গে দুইবার ছক্কা হাঁকান নাসির হোসেন। সদ্য বাংলাদেশ দলে যোগ দেয়া শুভাগত হোম চৌধুরীর ব্যক্তিগত ইন...
এশিয়ান গেমসে খেলবেন সাকিব

এশিয়ান গেমসে খেলবেন সাকিব

খেলাধুলা, খেলার মাঠ
সোহাগ গাজীর বদলে এশিয়ান গেমসে মাঠে নামবেন সাকিব আল হাসান। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেন, সাকিব এশিয়ান গেমসে খেলেছে। সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত সোহাগ গাজীর বদলে নেয়া হয়েছে সাকিবকে। প্রধান নির্বাচক জানিয়েছেন, দল গঠন করে আমরা বোর্ডকে দিয়েছি। তাই এ বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। আর চূড়ান্ত সিদ্ধান্ত মানে শুধু আনুষ্ঠানিক ঘোষণা। এ ব্যাপারে অফিসিয়াল কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন বিসিবির এই নির্বাচক। তিনি বলেছেন বোর্ড সিদ্ধান্ত না জানানোর আগে আমি এই ব্যাপারে বিস্তারিত বলতে পারব না।’ তবে তিনি জানিয়েছেন, ‘স্বর্ণপদক ধরে রাখতে আমাদের সম্ভাব্য সেরা দলটিকেই পাঠাতে চাই আমরা। যেহেতু সাকিবকে পাওয়া যাচ্ছে, তাকে পাঠাতে চাই আমরা।’ সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা কাটছে আগামী সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ থেকে। তারপরও ব...
বাংলাদেশকে হারিয়ে নেপালের প্রতিশোধ

বাংলাদেশকে হারিয়ে নেপালের প্রতিশোধ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নেপালের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নেপাল অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হেরে গেছে স্বাগতিকরা।শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে অতিথিদের পক্ষে জয়সূচক একমাত্র গোল করেন সুশীল। ৭৮ মিনিটে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। এ ম্যাচটি দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হল সিলেট জেলা স্টেডিয়ামটির। আর্মি স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে একই ব্যবধানে জিতেছিল বাংলাদেশ দল। ওই ম্যাচে বাংলাদেশের পক্ষে গোল করেছিলেন সোহেল রানা। এশিয়ান গেমস ২০১৪-র প্রস্তুতি হিসেবে এ দুটি ম্যাচ খেলল বাংলাদেশ দল। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমসের এবারের আসর। তবে প্রতিযোগিতার ফুটবল ইভেন্ট শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে।...