Tuesday, October 27Welcome khabarica24 Online

খেলাধুলা

মুক্ত রুবেল যাচ্ছেন বিশ্বকাপে

মুক্ত রুবেল যাচ্ছেন বিশ্বকাপে

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিশ্বকাপে খেলতে আর কোনো বাধা নেই রুবেলে হোসেনের। রোববার জামিন পেয়েছেন বাংলাদেশ দলের এই পেসার। রুবেলের আইনজীবীরা কাল জজ আদালতে জামিনের আবেদন করলে ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস শুনানি শেষে অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, অভিযোগপত্র জমা দেয়ার সময়সীমা ৯০ কার্যদিবসের মধ্যে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় চার মাসের মতো সময় পাচ্ছেন রুবেল। অখ্যাত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা নারী ও শিশু নির্যাতন মামলায় তিন দিন জেল খেটে রোববার ছাড়া পেয়েছেন রুবেল। আজ বিশ্বকাপের অনুশীলনে দলের সঙ্গে যোগ দেবেন এই ডান-হাতি পেসার। রুবেলের মুক্তিতে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তার মুক্তির জন্য জোর চেষ্টা চালিয়েছে বিসিবি। একটি সূত্র জানিয়েছে, রুবেলের মুক্তির জন্য সব ধরনের সহায়তা করেছে বিসিবি। রুবেলের জামিন সম্পর্কে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ...
মেসি বার্সেলোনা ছাড়তে চান!

মেসি বার্সেলোনা ছাড়তে চান!

খেলাধুলা, খেলার মাঠ
  লিওনেল মেসি এখন প্রায় ১ বিলিয়ান ডলার ম্যান! ইংলিশ ট্যাবলয়েড দ্য সান দাবি করেছে, বার্সেলোনা ক্লাবের ওপর অনেকটাই বিরক্ত হয়ে পড়েছেন তিনি। তাই তাকে কিনতে চাইলে এগিয়ে আসতে পারে আগ্রহী কোনো দল।সানের তথ্যসূত্র জানাচ্ছে, চেলসি যদি মেসিকে কিনতে চায় তাহলে ৯৩০ মিলিয়ন ডলার নিয়ে প্রস্তাব দিতে হবে বার্সাকে। সংবাদপত্রটির কাছে মেসির এক শীর্ষ সূত্র বলেছেন, "লিওর মনে বার্সেলোনা ছেড়ে দেওয়ার ভাবনা। ক্লাবটির মধ্যে অনেক বিষয় নিয়েই বিরক্ত সে। এতটাই বিরক্ত যে সামনের সবকিছু কঠিন হয়ে গেছে।"মেসিকে বার্সেলোনা থেকে কিনতে চাইলে বাই আউট ক্লাজের জন্য দিতে হবে ৩৯২ মিলিয়ন ডলার। এর সাথে যোগ হবে ছয় বছরের চুক্তিতে মেসির বেতন। সবমিলিয়ে অংকটা প্রায় ১ বিলিয়নের কাছে গিয়ে দাঁড়ায়। ডলারের হিসেবে আকাশছোঁয়া দাম। কিন্তু তিনি মেসি। তাই তাকে পেতে চেলসি, ম্যানচেস্টার সিটি কিংবা প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে টাকাটা অসম্ভব কোনো অং...
জামিন নামঞ্জুর, কারাগারে রুবেল

জামিন নামঞ্জুর, কারাগারে রুবেল

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  চিত্রনায়িকা হ্যাপীর করা নারী নির্যাতন মামলায় বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটার রুবেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।এর আগে একই মামলায় ১৫ ডিসেম্বর হাইকোর্ট রুবেলকে চার সপ্তাহের জামিন দিয়েছিলেন।...
সাকিব মেলবোর্নে, ভালো খেলার প্রত্যয়

সাকিব মেলবোর্নে, ভালো খেলার প্রত্যয়

খেলাধুলা, খেলার মাঠ
  নিরাপদেই মেলবোর্নে পৌঁছেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক সেখানে গেছেন বিগ ব্যাশ টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে। বিশ্বের সেরা এই অলরাউন্ডার এই মৌসুমে মেলবোর্ন রেনিগেইডসের সদস্য। দলটির সাথে বুধবার তিনি প্রথম ম্যাচে খেলতে নামছেন হোবার্টে। সেখানে প্রতিপক্ষ স্বাগতিক হারিকেন্স দল। এই মৌসুমে এটা হতে যাচ্ছে সাকিবের প্রথম ম্যাচ। সাকিব নিজের ফেসবুক পেইজে তাঁর অস্ট্রেলিয়া পৌঁছানোর খবর দিয়েছেন। সাথে একটি ভিডিও সাক্ষাৎকারও পোস্ট করেছেন। যে সাক্ষাৎকারে সাকিব বিগ ব্যাশে অলরাউন্ড পারফরম্যান্স করার আশা প্রকাশ করেছেন। ব্যাটে বলে ফিল্ডিংয়ে ভালো করে বিশ্বকাপে দেশকে চমৎকার কিছু দেওয়ার ইচ্ছেও জানিয়েছেন সাকিব।...
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

খেলাধুলা, খেলার মাঠ
বড় কোনো চমক না রেখেই ঘোষণা করা হলো বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত দল। আজ রবিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেই সম্মেলনে ঘোষণা করা হয় বিশ্বকাপ দল। বিশ্বকাপের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার সময় নির্বাচকদের সাথে তিনি ছিলেন না। তিনি তখন বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছিলেন। প্রধান নির্বিচক ফারুক আহমেদ বলেন, "আমরা একটা ভারসাম্যপূর্ণ দল করতে চেয়েছি। বিশ্বকাপ চার বছর পর পর আসে। এর দিকে তাকিয়ে থাকে সবাই। তাই ১৫ সদস্যের দল নির্বাচনে আমরা ভারসাম্যপূর্ণ দল করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশন আমরা চিন্তা করেছি। সেই সাথে আমাদের দলের শক্তিশালী দিকটার দিকেও জোর দিয়েছি।"প্রশ্ন আসে অভিজ্ঞ বাঁ হাতি স্পিনার আব্দুল রাজ্জাক দলে নেই কেন। ফারুক বলেন, "অস্ট্রেলিয়া নিউজিল্য...
এসএলপিএল ম্যাচ ফিক্সিংয়ে আশরাফুল জড়িত

এসএলপিএল ম্যাচ ফিক্সিংয়ে আশরাফুল জড়িত

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে বিপিএলের পর নতুন করে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।এসএলপিএলে ম্যাচ ফিক্সিং করেছেন বলে আইসিসির কাছে স্বীকারোক্তি দিয়েছেন আশরাফুল। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার এই সংবাদ দিয়েছে শ্রীলঙ্কান দৈনিক ডেইলি মিরর।ডেইলী মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের ২৩ মে আইসিসির এন্টি করাপশন ও সিকিউরিটি ইউনিটির (আকসু) কাছে আশরাফুল এসএলপিএলে ম্যাচ ফিক্সিং করেছেন বলে স্বীকারোক্তিমুলক বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি ২০১২ সালের ২৬ আগস্ট অনুষ্ঠিত রুহুনু রয়্যালস ও ওয়েমবা ইউনাইটেডের মধ্যকার ম্যাচে ফিক্সিং করার কথা স্বীকার করেছেন।ডেইলি মিরর জানায়, দীর্ঘ দিন ধরেই এসএলপিএলে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি নিয়ে গুঞ্জন চললেও এতোদিন এই বিষয়ে সঠিক কোনো প্রমাণ ছিল না লঙ্কান বোর্ডের কাছে।গত মাসে এই বিষয়ে আইসিসির কাছ থ...
অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু ৩ জানুয়ারি

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু ৩ জানুয়ারি

খেলাধুলা, খেলার মাঠ
শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু হবে ৩ জানুয়ারি। এ জন্য ২ জানুয়ারি বিকেল ৪টায় নির্বাচিত ক্রিকেটারদের সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪ জানুয়ারি উড়ে যাবে শ্রীলংকায়। সেখানে দলটি শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং দুটি তিন দিনের ম্যাচ খেলবে।বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল : ওপেনিং ব্যাটসম্যান- জয়রাজ শেখ, মুনিম শাহরিয়ার, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান। মিডল অর্ডার ব্যাটসম্যান- জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাব্বেক হোসেন, শাহানুর রহমান, আবু সাইদ সরকার। পেস বোলার- রিফাত প্রধান, মেহেদি হাসান, নাহিদ হাসান, শাহিবুল মতিন, আব্দুল হালিম। স্পিনার- সঞ্জিত সাহা, সালেহ আহমেদ শাওন গাজি, সিফাত ইসলাম, উইকেট কিপার- প্রসেনজিত দাস, জাকের আলী।...
জিম্বাবুয়ের কোচ হলেন হোয়াটমোর

জিম্বাবুয়ের কোচ হলেন হোয়াটমোর

খেলাধুলা, খেলার মাঠ
  বাংলাদেশের কাছে টেস্ট ও ওয়ানডেতে হোয়াইট হওয়ার কারনে গত ১৮ ডিসেম্বর কোচের পদ থেকে স্টিভেন ম্যাঙ্গোঙ্গোকে বরখাস্ত করে দেশটির ক্রিকেট বোর্ড। এরই ১০ অতিক্রম হতে না হতেই নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরকে। আজ রবিবার জিম্বাবুয়ের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। আগামী বছরের ফ্রেবুয়ারিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর। সে কারণেই হয়তো দলকে উজ্জ্বীবিত করতে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী এ কোচকে দিয়েছে জিম্বাবুয়ে।প্রসঙ্গত, ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ  জিতিয়েছেন হোয়াটমোর। ২০০৩ থেকে ২০০৭ বাংলাদেশের কোচ হিসাবে দায়িত্ব পালন করেন শ্রীলঙ্কান বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান এই কোচ। সর্বশেষ পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করেন হোয়াইটমোর।...