বিশ্বকাপে টাইগার দলের ওপেনার হিসেবে বিবেচনায় যাঁরা
আর মাত্র কয়েক দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টুর্ণামেন্টে কিছুটা হলেও সফলতা পেতে চায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে টাইগার দলের অসাধারণ পারফর্মেন্স টাইগার দলকে ভাল পারফর্মেন্স করতে উদ্ধুদ্ধ করছে। যেমনটি তারুন্য নির্ভর বাংলাদেশ করেছিল ক্যারিবীয় দ্বিপপুঞ্জে অনুষ্ঠিত ২০০৭ সালের বিশ্বকাপে।আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বিবেচনায় থাকা খেলোয়াড়দেরকে নিয়ে একটি প্রতিবেদন রচনা করেছে টাইগার ক্রিকেট ডট কম।তামিম ইকবাল: টাইগার ক্রিকেট ডট কমের ওই প্রতিবেদন অনুযায়ী ওপেনিং ব্যাটসম্যান হিসেবে প্রথমেই যার নামটি বেশি আলোচনায় রয়েছে তিনি হলেন বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। টাইগার দলের হয়ে ধারাবাহিক ওপেনার হিসেবে তিনি খেলে আসছেন দীর্ঘ ৭ বছরের ও অধিক সময় ধরে। ২০০৭ সালে আন্তর...







