Monday, October 26Welcome khabarica24 Online

খেলাধুলা

জিতেই চলেছে বাংলাদেশ

জিতেই চলেছে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
বসুন্ধরা সিমেন্ট চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচেও জয় পেল বাংলাদেশ। জিম্বাবুয়েকে ২১ রানে পরাজিত করে টাইগাররা। ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে  ৮ উইকেট হারিয়ে ৫০ ওভার খেলে ২৩৫ রান করতে সক্ষম হয় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে সাকিব, রুবেল ও জুবায়ের ২ টি করে উইকেট নেন। এছাড়া মাশরাফি একটি উইকেট নেন। ৬০ রানে সফরকারীদের তিন উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ের হাল ধরেন টেইলর এবং সলোমন মিরে। এ দু’জন মিলে আরো ৬৩ রান তুলেছেন। টেইলর দলকে উচ্চতায় তুলে ব্যক্তিগত ৬৩ রানে রুবেলের বলে প্যাভিলিয়নে ফেরেন। এসএফ মাইরেও অর্ধশতক করে জুবায়েরের বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এর আগে মারুমা জুবায়েরের শিকার হন ব্যক্তিগত মাত্র ৬ রানে আউট হন। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন ভুসি সিবান্দা এবং হ্যামিলটন মাসাকাদজা। ১১তম ওভ...
হিউজেসকে স্মরণ করে চতুর্থ ওয়ানডে জয়ের জন্য ঝাঁপাবে বাংলাদেশ

হিউজেসকে স্মরণ করে চতুর্থ ওয়ানডে জয়ের জন্য ঝাঁপাবে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
জিম্বাবুয়েকে সিরিজ হারানো হয়েছে দুই ম্যাচ হাতে রেখেই।  শুক্রবার ঢাকার মিরপুর স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডে। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে স্বাগতিকরা। এবার তাদের সামনে দাঁড়িয়ে আরো বড় সুযোগ। চতুর্থ ওয়ানডে শুধু নয়, পঞ্চমটি জিতেও সফরকারীদের চুনকাম করে দঁওয়ার লজ্জায় ফেলার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা। মিরপুরে দিন রাতের ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। মাশরাফির দলের কাছে টানা চতুর্থ ম্যাচে হার এড়ানোর লক্ষ্য জিম্বাবুয়ের। কিন্তু তাদের কোনো সুযোগ দেওয়ার বিন্দুমাত্র মানসিকতা নেই টাইগারদের। প্রবল গর্জনে চতুর্থ ওয়ানডে জিতে প্রতিপক্ষকে বাংলাওয়াশ করার সব আত্মবিশ্বাসই কাজ করছে বাংলাদেশ দলে। তাতে বিশ্বকাপের আগে টানা ১২ ম্যাচ হারার কষ্ট হীনমণ্যতা থেকে বিশ্বকাপের আগে বেরিয়ে আসার সুযোগ থাকছে দারুণ প্রতিভাবান টাইগার দলের সামনে। একটা ধাপ বাকি থাকবে চতুর্থ ওয়ানডে জিতলে। কিন্তু...
দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

খেলাধুলা, খেলার মাঠ
বাংলাদেশ : ৫০ ওভারে ২৯৭/৬ জিম্বাবুয়ে : ৩৯.৫ ওভারে ১৭৩ ফল : বাংলাদেশ ১২৪ রানে জয়ী হতে পারত এনামুল হকের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। হলো না কিন্তু। ৫০ ওভারের ক্রিকেটে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের চার হাজার রানের মাইলফলকও ছিল দৃষ্টিসীমায়। সময়ের প্রবাহে সেটি দৃষ্টির আড়ালে মিলিয়ে গেল যদিও। স্পেলের শুরুটা এমন বিধ্বংসী ছিল যে মাশরাফি বিন মর্তুজার টানা দ্বিতীয় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জয় অসম্ভব ছিল না মোটেও। সম্ভব তো তা হলো না তবু। এত সব না হওয়ার ভিড়ে কাল শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ চত্বরে হলো যা, সেটির মূল্য অমূল্য। এর তুল্য খুঁজে পাওয়া অসাধ্য না হলেও দুঃসাধ্য। বছরজুড়ে হারের চক্রে হাবুডুবু খাওয়া বাংলাদেশের জন্য পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ তিন খেলা শেষে পকেটে পুরে ফেলা কী চাট্টিখানি ব্যাপার! জিম্বাবুয়ের বিপক্ষে ১২৪ রানের দাপুটে জয়ে দারুণ সেই প্রাপ্তি যোগ হলো কাল। আর দলীয় সেই অর্জনের আনন...
বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বল হাতে ভালো করায় বোলারদের আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন সাকিব আল হাসান। ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৬৩৮। জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ওয়ানডের সিরিজের প্রথম দুই ম্যাচে মোট পাঁচটি উইকেট নিয়েছেন সাকিব। এর মধ্যে প্রথম ম্যাচে ৪১ রান খরচায় নিয়েছিলেন চার উইকেট। ম্যাচ জয়ী ওই পারফরম্যান্সেই মূলত র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে দেশ সেরা এই ক্রিকেটারের। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ৫৬৯ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে ৩০তম স্থানে আছেন। বোলিংয়ের মত ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার উপরে আছেন সাকিব। প্রথম ওয়ানডেতে সাকিব তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে শতক। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য শূন্য রানে আউট হয়ে যান। সব মিলিয়ে ওয়ানডের ব্যাটসম্যানদের মধ্যে ৬০৯ রেটি...
জিতেই চলেছে বাংলাদেশ

জিতেই চলেছে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  ‘একজন নয়, দলের ১১ জনকে পারফরমেন্স করতে হবে।’- দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দলকে এমনই মন্ত্র দিয়েছিলেন। সেই মন্ত্রে উজ্জীবিত টাইগাররা জয় তুলে নিয়েছে ৬৮ রানে। এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ২-০ ব্যবধানে। প্রথম ম্যাচে সাকিব আল হাসান সেঞ্চুরি ও ৪ উইকেট নিয়ে দলকে ৮৭ রানের জয় উপহার দিয়েছিলেন। কিন্তু গতকাল সাকিবের ব্যাটে শূন্য আর বল হাতে এক উইকেটের পরও দল জয় ছিনিয়ে এনেছে সম্মিলিত নৈপুন্যে। টসে জিতে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও বিজয়ের ১৫৮ রানের জুটি। শেষ দিকে মুমিনুল হকের অপরাজিত ৩৩ মিলে জিম্বাবুয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৫২ রানের। তবে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অধিনায়ক মাশরাফির পরপর তিন আঘাতে মনোবল ভেঙে যায় জিম্বাবুয়ের। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আরাফাত সানির ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮৩ রানে গু...
জিম্বাবুয়েকে ৮৭ রানে হারিয়ে বাংলাদেশের জয়

জিম্বাবুয়েকে ৮৭ রানে হারিয়ে বাংলাদেশের জয়

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ২৮২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে এসে ৪২ ওভার ১ বলে ১৯৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সাকিব এই ম্যাচে শতকের পাশাপাশি চার উইকেট তুলে নেন। ২৮২ রানের জয়ের লক্ষ্যে জিম্বাবুয়ের হয়ে ব্যাটিংয়ে উদ্বোধন করতে আসেন ১৪০টি ওয়ানডে খেলা হ্যামিলটন মাসাকাদজা এবং ১৯টি ওয়ানডে খেলা সিকান্দার রাজা। কিছুটা হাত খুলে খেলা এ জুটি ভাঙতে ভূমিকা রাখেন সাকিব আল হাসান। অষ্টম ওভারের তৃতীয় বলে মুশফিকের স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন রাজাকে। এক বল পরেই সাকিব ফেরান সিবান্দাকে। দুই উইকেট পতনের পর ব্যাটিং ক্রিজে জুটি বাঁধেন মাসাকাদজা-টেইলর। ৪৫ রানের জুটি গড়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন তারা। মাহামুদুল্লাহর বলে এলবির ফাঁদে পড়ে ৪২ রান করা মাসাকাদজা সাজঘরে ফেরেন। এরপর জিম্বাবুয়ে শিবিরে আবারো হানা দেন মাহামুদুল্লাহ। মাসা...
জিম্বাবুয়েকে ৮৮ রানে হারালো বিসিবি

জিম্বাবুয়েকে ৮৮ রানে হারালো বিসিবি

খেলাধুলা, খেলার মাঠ
  প্রস্তুতি ম্যাচেও ভক্তদের দাপুটে জয়ই দেখালেন  বাংলাদেশ তারকারা। চট্টগ্রামে ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ৮৮ রানে হারালো বিসিবি একাদশ। বুধবার জহুর আহমেদ মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে ২৮২ রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে ৪.৩ ওভার বাকি রেখে ১৯৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বিসিবি দলের ব্যাট হাতে একমাত্র অর্ধশতকটি হাঁকান জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল থেকে বাদ পড়া নাসির হোসেন। টেস্ট সিরিজে ভুতুরে ব্যাটিং শেষে ফর্ম দেখালেন শামসুর রহমানও। এক রানের জন্য অর্ধশতক হাতছাড়া করেন এ ওপেনিং ব্যাটসম্যান। জিম্বাবুয়ে ইনিংসে একমাত্র অর্ধশতক হাঁকান চার ন্মবর ব্যাটসম্যান টিমাইসেন মারুমা। বিসিবি একাদশ দলের বল হাতে সাব্বির রহমান, শফিউল ইসলাম, মোহাম্মদ শহিদ ও আবুল হাসান পান দু’টি করে উইকেট। বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী শুক্রবার।...
নেইমারের সমালোচনায় সিলভা

নেইমারের সমালোচনায় সিলভা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা আর অধিনায়ক নেইমার দ্য সিলভা জুনিয়ারের সমালোচনা করলেন দেশটির সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা। তার অভিযোগ, অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ার সময় দুঙ্গা কিংবা নেইমার কেউ আগে থেকে তাকে জানায় নি।২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পর প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ডিফেন্ডার থিয়াগো সিলভাকে সরিয়েই নেইমারকে অধিনায়ক নির্বাচিত করেন ব্রাজিলের বর্তমান কোচ কার্লোস দুঙ্গা। বিষয়টি নিয়ে সাবেক ব্রাজিল অধিনায়কের ভাষ্য, নেইমার কখনোই বিষয়টি নিয়ে আমার সাথে কথা বলতে আসেনি।ব্রাজিলের গ্লোবো স্পোর্টোকে দেয়া এক সাক্ষাৎকারে সিলভা আরও বলেন, আমার সাথে কোনো প্রকার কথা না বলেই এই পালাবদল হয়েছে। এই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে।উল্লেখ্য, ঘরের মাঠে বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়কত্ব করেছেন সিলভা। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানের লজ্জার হারে বিশ্বকাপ শেষ হয় স্বাগতিকদের। অবশ্য ওই মাঠে ...