মাইলফলকে পৌঁছতে ভাগ্য সহায় ছিল না: সাকিব
চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সাকিব আল হাসানের প্রয়োজন ছিল ৩টি উইকেট, কিন্তু নিতে পেরেছেন মাত্র একটি। তাই টেস্ট সিরিজে আড়াইশ রান এবং ২০ উইকেট নেওয়ার মাইলফলকে পৌঁছতে পারলেন না। এতে আফসোস নেই বাঁহাতি এই ক্রিকেটারের। তিনি মনে করছেন ভাগ্য সহায় ছিল না বলেই উইকেট পাওয়া হয়নি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তারই চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল:
প্রশ্ন : দুই ইনিংস মিলে ৩ উইকেট পেলেন না, এ জন্য আফসোস হচ্ছে কিনা? সাকিব : না…। আফসোস কেনও থাকবে। প্রথম ২ টেস্টে যদি ১৭ উইকেট না পেতাম, যদি ১০টা হত। ভাগ্যের সহায়তা দরকার হয়। এটা ছিল না; এই টেস্টে হয়নি। এটা নিয়ে কোনো আফসোস নেই। হলে ভাল লাগত। হয়নি সমস্যা নেই।
প্রশ্ন : সিরিজ সেরার পুরস্কার আপনাকে কতটা অনুপ্রাণিত করে? সাকিব : ভাল লাগে। অবশ্যই একটা ভাল অনুভূতি থাকে মনের ভেতরে। কমপেক্ষ দলের জন্য অবদান রাখতে পেরেছি।...







