Monday, October 26Welcome khabarica24 Online

খেলাধুলা

পরীক্ষায় উতরে গেলেন আল-আমিন

পরীক্ষায় উতরে গেলেন আল-আমিন

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
বাংলাদেশ দলের অন্যতম পেসার আল-আমিন হোসেনে বোলিং অ্যাকশনে কোন ত্রুটি খঁজে পায়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ফলে তিনি সব ধরণের ক্রিকেট খেলতে পারবেন। আজ বুধবার দুপুরে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেন, “আজ আল আমিনের বোলিং অ্যাকশান পরীক্ষার রিপোর্ট পেয়েছি। তার বোলিংয়ে কোনো সমস্যা নেই।” উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার সময় আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে। মূলত আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিংয়ের সময় কনুই ১৫ ডিগ্রি মাত্রা অতিক্রম করলেই কোনো ক্রিকেটারের বিপক্ষে অভিযোগ আনা হয়ে থাকে। এরপর গত ২০ অক্টোবর আইসিসির নতুন অনুমোদিত পরীক্ষাগার ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন আল আমিন। তাদের দেয়া ফলাফল অনুযায়ী আল আমিনের কনুইয়ের বক্রতা ১৫ ডিগ্রির মধ্যেই পাওয়া গেছে। এ জন্য তার বোলিং নিয়ে কোনো সমস্যা ...
২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় চিলি

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় চিলি

খেলাধুলা, খেলার মাঠ
২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে মরিয়া চিলি ৷ দেশটির ফেডারেশন সভাপতি সের্জিও পুনরায়  নির্বাচিত হয়ে এই কথা ঘোষণা করেছেন ৷ ২০৩০ এককভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চায় চিলি ৷ যদি এককভাবে দায়িত্ব না পাওয়া যায় তাহলে উরুগুয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে চায় তারা ৷ সের্জিওর বক্তব্য, ‘ আমরা ফিফা সভাপতিসহ প্রধান প্রধান লোকেদের সঙ্গে কথা বলেছি ৷ যদি এককভাবে না হয় তাহলে যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চাই ৷ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ও  কোপা আমেরিকা যদি সফলভাবে আয়োজন করতে পারি তাহলে কিন্তু বিশ্বকাপের দায়িত্ব পেতে পারি আমরা৷’...
ধৈর্যের রেকর্ড তামিম ইকবালের

ধৈর্যের রেকর্ড তামিম ইকবালের

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
তামিম ইকবালকে মারমুখী ব্যাটসম্যান হিসেবেই চেনেন ক্রিকেট ভক্তরা। তবে গতকাল তামিম দেখালেন তার ধৈর্যের পরিচয়। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে গতকাল হার না মানা ৭৪ রানে দিনের খেলা শেষ করেন তামিম ইকবাল। এতে তামিম দেখান ক্যারিয়ারের সবচেয়ে মন্থর অর্ধশতক। গতকাল খুলনা শেখ আবু নাসের মাঠে টেস্ট ক্যারিয়ারের ১৭তম অর্ধশতক তুলে নিতে তামিম মোকাবিলা  করেন ১৬৯ বল। এতে তামিমের চারের মার ছিল মাত্র ৪টি। জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের এটি প্রথম অর্ধশতক। আর গতকাল তামিম দেখালেন ধৈর্যশীল এক ইনিংস। ৭৪ রানে অপরাজিত তামিম সারাদিনে খেলে নেন ২৫০ বল। ক্যারিয়ারে তামিমকে এত শ্লথ ব্যাটিং করতে দেখা যায়নি আগে। এর আগে তিনি ঢাকায় ২০১৩ সালে ৭০ রান সংগ্রহ করতে খেলেছিলেন ২১৮ বল। তবে সে ইনিংসে ৫০ রান পূর্ণ করতে তামিম খরচ করেন ১২৪ বল। বাংলাদেশের হয়ে এই পর্যন্ত ৩৬ টেস্টের তারকা তামিম  ইকবাল সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪টি। তবে ২০১০...
আইএসএলে ধোনি যখন গোলকিপার

আইএসএলে ধোনি যখন গোলকিপার

খেলাধুলা, খেলার মাঠ
প্রথমবার আইএসএলে নিজের দলের সমর্থনে মাঠে এসে জয়ের উৎসবে মাতলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ ম্যাচের শেষে গোলকিপার গ্লাভস হাতে যেন পুরনো দিনে ফিরে গেলেন । মঙ্গলবার চেন্নাইয়ে রণবীর কাপুরের মুম্বাই সিটি এফসিকে ৫-১ গোলে হারা অভিষেক বচ্চন ও ধোনির চেন্নাই এফসি। মাঠে বসেই নিজের দলের গোল-উৎসব দেখেন তিনি। ম্যাচের পর সেলিব্রিটি চ্যারিটি চ্যালেঞ্জে গ্লাভস হাতে মাঠে নেমে পড়েন তিনি। গ্লাভস হাতে পেনাল্টি সেভ করলেন ৩৩ বছরের ধোনি। প্রতিটি পেনাল্টি বাঁচানোর জন্য ২৫ থেকে ৫০ হাজার টাকা  পেলেন ধোনি। যা তিনি চ্যারিটির জন্য দান করে দেন।...
জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের জয়

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের জয়

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে ১১৪রানে অলআউটের পর মনে হয়েছিল বাংলাদেশ হেসেখেলেই জিতবে। কিন্তু ম্যাচ জিততে ঘাম ঝরাতে হয় টাইগারদের। কোন রান না করেই টপঅর্ডারের ৩ উইকেট হারানো বাংলাদেশকে এক পর্যায়ে মনে হয়েছিল জেতা ম্যাচ হেরে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এ আশংকা মিথ্যা প্রমাণিত করে ৩ উইকেটে জিতে বীরের বেশেই মাঠ ছাড়লেন মুশফিক-তাইজুল। টেস্টে এটি ছিল বাংলাদেশের ৫ম জয়। মিরপুরে প্রথম টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ১১৪ রানে অলআউট করার পর বাংলাদেশের টার্গেট দাঁড়ায় মাত্র ১০২রান। হেসেখেলেই এ ম্যাচ জিতবে বাংলাদেশ এমন প্রত্যাশাই ছিল দেশের ক্রীড়ামোদিদের। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোন রান না করেই মূল্যবান ৩ উইকেট হারিয়ে ফেললে চ্যালেঞ্জে পড়ে যায় স্বাগতিকরা। কিন্তু সাকিব আর মাহমুদুল্লার জুটিতে পরিস্থিতি সামলে নেয় বাংলাদেশ। পরে সাকিব আউট হলেও মুশফিক-মাহমুদুল্লাহ রানের চাকা এগিয়ে নিতে থাকেন। ...
বাংলাদেশ ২৫৪ অলআউট

বাংলাদেশ ২৫৪ অলআউট

খেলাধুলা, খেলার মাঠ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সফরকারীদের চেয়ে টাইগাররা এগিয়ে রয়েছে ১৪ রানে। প্রথম ইনিংসে জিম্ববাবুয়ে তুলেছিলো ২৪০ রান। দ্বিতীয় দিনে আজ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক, মাহমুদুল্লাহ ও অধিনায়ক মুশফিকুর রহিম। সিকান্দার রাজার বলে আউট হওয়ার আগে ৬৩ রান করেছেন মাহমুদুল্লাহ। ২ ছক্কা ও ৭ চারে ইনিংসটি সাজান তিনি। মুশফিক করেছেন ৬৪ রান। ১ ছক্কা ও ৯ চারে এই রান করেছেন তিনি। ৫ চারে ৫৩ রান করে আউট হন মুমিনুল। আজ স্কোর বোর্ডে দলীয় ২ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেছেন শামসুর রহমান। আগের দিন ৮ রানে অপরাজিত থাকা শামসুর পানিয়াঙ্গারার বলে চিগাম্বুরাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের তুলে ২৪০ রান। জবাবে শনিবার ১ উইকেট হারিয়ে ২৭ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। দলীয় ১০ রানে পানিয়াঙ্গারার বলে ৫ রান করে আউট হন তামিম। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫টি উ...
ফিরেই চমক সাকিবের

ফিরেই চমক সাকিবের

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  বিশ্বসেরা অলরাউন্ডার তকমা তার গায়ে। শত বিতর্কের পরও মাঠে তার ঘূর্ণি জাদু অব্যাহত রাখলেন। জিম্বাবুয়ে শিবিরে একের পর এক উইকেট তুলে নিয়ে সব বিতর্ক এক ফুৎকারেই উড়িয়ে দেন সাকিব আল হাসান। তিন স্পিনারের আঘাতে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৪০ রানে। ৬ উইকেট পাওয়া সাকিবের সঙ্গে অন্য দুই স্পিনার জুবায়ের ২টি ও তাইজুল একটি উইকেট তুলে নেন। পেসারদের মধ্যে ১৯ মাস পর মাঠে ফিরে শাহাদাত রাজীব নিয়েছেন একটি উইকেট।  অস্ট্রেলিয়া ছাড়া এই পর্যন্ত সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সাকিব খেলেছেন। ওই ৮টি দেশের বিপক্ষেই তিনি ইনিংসে ৫টি উইকেট পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন বাংলাদেশের বোলারদের মধ্যে। এর মধ্যে ৪টি দেশের বিপক্ষে ২ বার করে এই কৃতিত্ব দেখান তিনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৪টি টেস্ট ম্যাচ খেলার পর এবারই প্রথম ৬টি উইকেট নিয়েছেন। গতকাল এই জন্য তিনি খেলেছেন ২৪.৫ ওভার ও খরচ করেছেন ৫৯ রান। গতকাল তৃতীয় বারের ম...
চেলসির পরবর্তী অধিনায়ক হতে পারেন ফ্যাব্রেগাস : মরিনহো

চেলসির পরবর্তী অধিনায়ক হতে পারেন ফ্যাব্রেগাস : মরিনহো

খেলাধুলা, খেলার মাঠ
জন টেরির উত্তরসূরি হিসেবে চেলসিতে হয়তোবা একদিন সেস ফ্যাব্রেগাসকে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ হোসে মরিনহো। এবারের গ্রীষ্মে ৩৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দেবার পর থেকেই অসাধারণ খেলছেন ফ্যাব্রেগাস। সব ধরনের প্রতিযোগিতায় ব্লুজদের হয়ে ১১টি ম্যাচে তিনি নয়টি গোলে সহযোগিতা করেছেন। অনেক আর্সেনাল সমর্থকই তাদের সাবেক আইডলের এই দুর্দান্ত পারফরমেন্সকে হতাশা এবং দুঃখ নিয়েই উপভোগ করতে বাধ্য হচ্ছেন। আর তাই ওপর টেরির স্থানে ফ্যাব্রেগাসকে দেখতে যাবার মরিনহোর এই ইঙ্গিত তাদের হতাশাকে অবশ্যই আরো বাড়িয়ে দেবে। স্থানীয় টেলিভিশনে মরিনহো বলেছেন, ফ্যাব্রেগাস দারুণ একজন ফুটবলার। মানুষ হিসেবেও সে অসাধারণ এবং দারুণ পেশাদার। এখন আমি বুঝতে পারছি কেন ১৯, ২০ কিংবা ২১ বছর বয়সে সে আর্সেনালের অধিনায়ক ছিল। চেলসির ম্যানেজার হিসেবে আমি বলতে চাই অধিনায়কের দায়িত্ব আমি এমন একজনের কাছে দেখতে চাই যা দ...