রানের পাহাড় ডিঙিয়ে বাংলাদেশের জয়
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। ১১ বল হাতে থাকতেই ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ৪১ বলে ৫২ এবং সাব্বির রহমান ৪০ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথে আরো এক ধাপ এগুলো বাংলাদেশ। বাংলাদেশের ৪ খেলায় ২ জয়ে পয়েন্ট দাঁড়াল ৫। অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় এক পয়েন্ট পায় টাইগাররা। এছাড়া শ্রীলংকার সাথে পরাজিত হয় বাংলাদেশ। বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৮ রান করে স্কটল্যান্ড। কাইল কোয়েটজারের শতকে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ গড়ে স্কটিশরা।
১৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কোয়েটজার। বিশ্বকাপের ইতিহাসে স্কটল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে শত রান করেন এই উদ্ব...







