Tuesday, October 27Welcome khabarica24 Online

খেলাধুলা

ম্যাচ সেরা মুশফিক

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কার পেলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ৫৬ বলে ৭১ রান করার সুবাদে তাকে ম্যাচ সেরার পুরস্কার দেয়া হয়। ম্যাচ সেরা হওয়ার মত পারফরম্যান্স ছিল সাকিবেরও। ৬৩ রানের সাথে উইকেট নিয়েছেন দুটি। গুরুত্বপূর্ণ মুহূর্তে রান করার পাশাপাশি বল হাতে এনে দিয়েছিলেন ব্রেক থ্রু।১১৯ রানে ৪ উইকেট চলে গেলে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে মহাগুরুত্বপূর্ণ ১১৪ রানের জুটি গড়েন মুশফিক। ৪০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। এরপর আউট হন ৭১ রানে। তিনি যখন আউট হন, তখন বাংলদেশের রান ১৪৭।ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে মুশফিক বলেন, এটা আমার জন্য সত্যিই দারুণ এক অনুভূতি। মূলত ধন্যবাদটা পাওয়া উচিত দুই ওপেনারের। ধন্যবাদ এখানে উপস্থিত বাংলাদেশী দর্শক ছাড়াও আমার বাবা এবং আঙ্কেলকেও। তারা এখানে থাকার কারণে দারুণ উৎসাহ পেয়েছি।...
ক্যারিবীয়দের হারিয়ে প্রথম অঘটন আইরিশদের

ক্যারিবীয়দের হারিয়ে প্রথম অঘটন আইরিশদের

খেলাধুলা, খেলার মাঠ
  অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান একাদশ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম অঘটন ঘটিয়েছে আয়ারল্যান্ড। কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারা ও ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে নিউজিল্যান্ডের সেক্সটন ওভালে অনুষ্ঠিত বিশ্বকাপের 'বি' গ্রুপের পঞ্চম ম্যাচে ৪ উইকেটে হারিয়েছে আইরিশরা। পল স্টারলিং, এড জয়সি ও নিয়াল ও' ব্রেইনের চমৎকার ব্যাটিংয়ে ২৫ বল বাকি হাতে রেখেই  এ জয় পায় দেশটি। স্টারলিংয়ের ৮৪ বলে ৯২ রান, জয়সির ৬৭ বলে ৮৪ রান ও নিয়াল ও' ব্রেইনের ৬০ বলে অপরাজিত ৭৯ রানের উপর ভর করে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এ জয় তুলে নেয় আইরিশরা। ক্যারিবীয়দের হয়ে জেরোমি টেইলর সর্বোচ্চ ৩টি উইকেট, গেইল ও মারলন স্যামুয়েলস ১টি করে উইকেট নিয়েছেন। খবর ক্রিকোইনফোরজয়ের জন্য ৩০৫ রানের লক্ষ্য তাড়া করে খেলতে নেমে শুরু থেকেই বেশ মারমুখী ছিল আয়ারল্যান্ড। ওপেনার পোর্টারফিল্ড ৪৩ বলে ব্যক্তিগত ২৩ রানে অাউট হয়ে ফ...
পাকিস্তানকে ৭৬ রানে হারালো ভারত

পাকিস্তানকে ৭৬ রানে হারালো ভারত

খেলাধুলা, খেলার মাঠ
  বিশ্বকাপে পাকিস্তান কখনোই হারাতে পারে না ভারতকে। পারেনি কখনো। এই বাক্য যেমন ছিল তেমনই রয়ে গেলো। অনেক হুঙ্কার করে, অনেক বাক্য খরচ করে, ইতিহাস বদলে দেবার ঘোষণা দিয়েও পাকিস্তান পারলো না। ১৯৯২ বিশ্বকাপ পাকিস্তান জিতেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডেই। এবারও বিশ্বকাপ মিশন শুরু করলো সেখানে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে তারপরও চিত্রনাট্যে পরিবর্তন নেই। ইতিহাস বদলানো হলো না পাকিস্তানের। দুই দলের সমর্থকে কানায় কানায় ভরা অ্যাডিলেড মাঠে ভারত প্রমাণ করে দিলো, বিশ্বকাপে আসলেই পাকিস্তান তাদের বিপক্ষে পারে না। তারা ৭৬ রানে হারালো পাকিস্তানকে। টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩০০ রান করেছিলো ভারত। জবাবে, ৪৭ ওভারে ২২৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।কোহলির সেঞ্চুরি আর রায়না ও ধাওয়ানের ফিফটি ভারতের ইনিংসের সারাংশ। সেই সাথে আছে সোহেল খানের শেষটায় জ্বলে ওঠা। ৫ উইকেট শিকার। তারপর ৩০১ রানের টার্গেটে ছুটতে গি...
ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সহজ জয়

ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সহজ জয়

খেলাধুলা, খেলার মাঠ
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ৩৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২৩১রানেই অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করে জেমস টেইলর (৯৮*)।এদিকে বিশ্বকাপ একাদশতম আসরের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টিভেন ফিন। ইনিংসের শেষ ৩ বলে তিনি এ কৃর্তী গড়েন।এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটে ৩৪২ রান করে অস্ট্রেলিয়া। অসি ওপেনার অ্যারন ফিঞ্চ সেঞ্চুরি করেন। ৩৭তম ওভারের তৃতীয় বলে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের সরাসরি থ্রোতে রানআউট হন তিনি। এরপর ৩৯তম ওভারের প্রথম বলে ইংলিশ পেসার স্টিভেন ফিন বোল আউট করেন অজি অধিন‍ায়ক জর্জ বেইলিকে।উদ্বোধনী ব্যাটসম্যান ফিঞ্চ ও অধিনায়ক জর্জ বেইলির দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের মজবুত ভিত তৈরি করে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে ২০০ রান যোগ করতে অজিরা খেলেন ৩৫ ও...
অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আলো ঝলমলে উদ্বোধন

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আলো ঝলমলে উদ্বোধন

খেলাধুলা, খেলার মাঠ
  বিশ্বকাপের আলো ঝলমলে উদ্বোধন হলো মেলবোর্নে। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠান যেখানে শেষ হলো, সেখান থেকেই বুঝি অস্ট্রেলিয়ায় শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান। আলো ঝলমলে এই অনুষ্ঠানে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের একটি করে গানের সাথে উঠে আসে সেই দেশের নাচ আর গানের সংস্কৃতি। বাংলাদেশের নাচিয়েরা নেচেছেন "চলো বাংলাদেশ" শীর্ষক একটি বিজ্ঞাপন সংগীতের সাথে। ভারতীয়রা ভারতের, অস্ট্রেলিয়ানরা অস্ট্রেলিয়ার, ক্যারিবিয়ানরা ক্যারিবিয়ার মতো করে তাদের ঐতিহ্য তুলে ধরেছে। অস্ট্রেলিয়ার আয়োজকদের চ্যালেঞ্জ ছিল এই আয়োজনটা নিখুঁতভাবে তুলে আনার। আর তাতে তারা সফলই বলতে হবে।একের পর এক গান আর নাচে সময়ের ঘোড়া ছুটেছে দ্রুত। কখন যে সব দেশের গান শেষ হলো তাই বোঝা যায়নি। তবে মাঠজুড়ে হাজারো ভিন্ন ভিন্ন সংস্কৃতির দর্শকরা এরপর আরেকবার আনন্দের উপলক্ষ পেয়েছেন। প্রত্যেক দেশের অধিনায়ক, মানে অস্ট্রেলিয়ায় যারা আছ...
পাকিস্তানকে জেতালেন মিসবাহ

পাকিস্তানকে জেতালেন মিসবাহ

খেলাধুলা, খেলার মাঠ
  পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হকের ৯১ রানের অসাধারণ এক ইনিংসে ভর করে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দিবা রাতের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ২৫১ রানের টার্গেট চার উইকেট ও ৭ বল হাতে রেখেই অতিক্রম করে পাকিস্তান।২৫১ রানের টার্গেট খুব বড় ছিল না পাকিস্তানের জন্য। তবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭৮ রানে চার উইকেট খুঁইয়ে সেই লক্ষ্যটাকে কঠিন করে তোলে পাকিস্তান। ততক্ষনে ম্যাচের ২২ ওভার পেরিয়ে গেছে। পাক ব্যাটসম্যানদের চেপে ধরে ব্রড-অ্যান্ডারসন-ক্রিস জর্ডানরা। তবে ম্যাচের চিত্রনাট্য বদলে দেয় পাকিস্তানের পঞ্চম উইকেট জুটি। মিসবাহ-আকমলের ছন্দময় ব্যাটিং তান্ডবে জয়ের কক্ষপথে হাঁটা শুরু করে পাকিস্তান। এ জুটি থেকে আসে ১৩৩ রান। দলীয় ২১১ রানে ৬৫ রান করে উমর আকমল বিদায় নিলেও রান থামেনি মিসবাহর ব্যাটে। মিসবাহর সাথে শেষ দিকে ব্যাটিং ঝড় তোলেন শোয়েব মাকসু...
গাজীর বোলিং অ্যাকশন বৈধ

গাজীর বোলিং অ্যাকশন বৈধ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
সোহাগ গাজী এখন মুক্ত। তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়েছে। ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে নিজের বোলিং শুদ্ধিকরণের পরীক্ষা দিয়েছিলেন এই অফ-স্পিনার। শনিবার আইসিসি জানিয়ে দিল, সোহাগ গাজীর বোলিং অ্যাকশনে আর কোনো ত্র“টি নেই। বিশ্বকাপের আগে রায় পেয়ে গাজীর আফসোস হয়তো খানিকটা বেড়ে গেল। তিনি মনে করছেন, তার শরীর থেকে যেন ৫০০ কেজি ওজনের বোঝা নেমে গেছে।আইসিসি এদিন পাকিস্তানের অফ-স্পিনার সাঈদ আজমলকেও ছাড়পত্র দিয়েছে। গাজী ও আজমলকে আন্তর্জাতিক ক্রিকেটে ফের বোলিং করার অনুমতি দিয়েছে আইসিসি। বোলিং পরীক্ষায় পাস করার পর কাল সোহাগ বলেন, ‘আমি খুবই খুশি।’ তিনি বলেন, ‘আমার যে কী খুশি লাগছে, তা বলে বোঝাতে পারব না। আমার শরীর থেকে যেন ৫০০ কেজি ওজনের বোঝা নেমে গেছে। ভাগ্য আমার সঙ্গে রয়েছে। এই পরীক্ষায় যদি ফেল করতাম, তাহলে আমাকে এক বছর পেছনে চলে যেত হতো।’ আইসিসি গাজীকে গত বছর ৮ অক্টোবর অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ...
ফাইনালে বাংলাদেশ

ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
চাইনিজ তাইপের রেফারি ইয়ুং মিং সুং শেষ বাঁশি বাজালেন। সঙ্গে সঙ্গে চিৎকারে ফেটে পড়ল পুরো স্টেডিয়াম। দর্শকদের আনন্দে ভাসিয়ে মাঠে উল্লাসে মেতে ওঠেন লাল-সবুজের গৌরবগাঁথা ফুটবলাররা। পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। এমন উৎসবের আবহ শেষ কবে দেশের ফুটবলে এসেছিল তা হয়তো অনেকেরই অজানা। আনন্দের আতিশয্যে উপমন্ত্রী আরিফ খান জয়ের কোলে ওঠে গেলেন অধিনায়ক মামুনুল।কথা রাখলেন মামুনুলরা। প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে খেলছে বাংলাদেশ। এখন শিরোপা স্বপ্ন পূরণের আরও কাছে লাল-সবুজরা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ভাগ্যনির্ধারণী একমাত্র গোলটি করেন ডিফেন্ডার মোহাম্মদ নাসির উদ্দিন। রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।দুই যুগেরও বেশি সময় পর কোনো আন্তর্জাতিক ফুটবল আসরের ...