সারাদেশে ক্রিকেট ভক্তদের পতাকা শোভাযাত্রা
বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে আগামীকাল বিকাল ৪টায় টিএসসি থেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পতাকা শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি’ নামের একটি সংগঠন। ১৯ মার্চ ভারতের বিপক্ষে কোয়ার্টারফাইনাল খেলায় টাইগারদের শুভকামনা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানায় তারা। ইতোমধ্যে এই কর্মসূচি সফল করতে ফেসবুকে একাউন্টও খোলা হয়েছে। প্রচারণা চলছে বেশ জোরেশোরেই। এছাড়া সকাল ১১টা থেকেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্য, স্বোপার্জিত স্বাধীনতাসহ টিএসসি এলাকায় অবস্থান নিয়ে গান-বাজনায় মুখরিত রাখার ঘোষণা দিয়েছেন।আজ বিকালে এই কর্মসূচি ঘোষণা করে তারা বলেন, ‘আমরা দেখেছি ফুটবল বিশ্বকাপের সময় বিভিন্ন দেশকে সমর্থন জানিয়ে পতাকায় সারা দেশ ভরে যায়, শোভাযাত্রা হয়, তাহলে যখন বাংলাদেশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলছে তখন আমরা ঘরে বসে থাকি কি করে? তাই আমর...






