Tuesday, October 27Welcome khabarica24 Online

খেলাধুলা

ভারতের হারে ঢাবি শিক্ষার্থীদের উল্লাস, ভারতবিরোধী মিছিল

ভারতের হারে ঢাবি শিক্ষার্থীদের উল্লাস, ভারতবিরোধী মিছিল

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান ভারতের পরাজয়ে আনন্দ উল্লাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাজে আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশের পরাজয় হয়। এ কারণে আজ বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের অধিকাংশ দর্শকই ছিল টিম অস্ট্রেলিয়ার সার্পোটার।সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভারতের পরাজয়ের পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বাংলাদেশি অস্ট্রেলিয়ার সার্পোটাররা ভারত বিরোধী মিছিল বের করে। এসব খন্ড খন্ড মিছিল জড়ো হয় টিএসসির রাজু ভাস্কর্যে। পরে জুতো প্রদর্শন করে ভারতের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা। এ সময় ভারত ভূয়া বলে স্লোগান দিতে থাকে তারা। অনেকে মাথায় বাঁধেন বাংলাদেশের জাতীয় পতাকা। মিছিলে সামিল হওয়া শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশকে ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে ভারত ও আইসিসি। যার শিক্ষা আজ...
ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ পরিসংখ্যান

ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ পরিসংখ্যান

খেলাধুলা, খেলার মাঠ
  আগামীকাল আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আসন্ন এই গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে দল দু’টি কিছু ম্যাচ পরিসংখ্যান নিচে দেয়া হল। সার্বিক পরিসংখ্যান : দুই দলের অংশ নেয়া ম্যাচ সংখ্যা ১১৭টি। অস্ট্রেলিয়ার জয় ৬৭টিতে, ভারতের জয় ৪০টিতে। কোন ফলাফল আসেনি ১০টিতে। দল দু’টি প্রথম মুখোমুখি হয় ১৯৮০ সালের ৬ ডিসেম্বর মেলবোর্নে। ম্যাচে ৬৬ রানে জয়লাভ করে ভারত। দল দু’টির সর্বশেষ ১০ ম্যাচের ফলাফল : ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে ১১০ রানে জয়লাভ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত অনুষ্ঠিত ম্যাচে ৮৭ রানে জয় পায় অস্ট্রেলিয়া। ২০১৩ সালের ১৩ অক্টোবর ভারতের পুনেতে অনুষ্ঠিত ম্যাচে ৭২ রানে জয় পায় সফরকারী অস্ট্রেলিয়া। ২০১৩ সালের ১৬ অক্টো...
অধিনায়ক হিসেবে তৃতীয়স্থানে থাকলেন ডি ভিলিয়ার্স

অধিনায়ক হিসেবে তৃতীয়স্থানে থাকলেন ডি ভিলিয়ার্স

খেলাধুলা, খেলার মাঠ
  বিশ্বকাপের এক আসরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহের ক্ষেত্রে শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে পিছনে ফেলতে পারলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ২০০৭ বিশ্বকাপে ৫৪৮ রান করে এই তালিকার শীর্ষে রয়েছেন জয়াবর্ধনে। দ্বিতীয়স্থানটি দখল করে আছেন পন্টিং। ২০০৭ আসরেই ৫৩৯ রান করছিলেন পন্টিং। আর চলতি আসরে ৪৮৫ রান করলেন ডি ভিলিয়ার্স। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রথম পাঁচ অধিনায়ক : খেলোয়াড় ম্যাচ ইনিংস অপরাজিত রান গড় মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা, ২০০৭ বিশ্বকাপ) ১১ ১১ ২ ৫৪৮ ৬০.৮৮ রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, ২০০৭ বিশ্বকাপ) ১১ ৯ ১ ৫৩৯ ৬৭.৩৭ এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা, ২০১৫ বিশ্বকাপ) ৮ ৭ ২ ৪৮২ ৯৬.৪০ সৌরভ গাঙ্গুলী (ভারত, ২০০৩ বিশ্বকাপ) ১১ ১১ ৩ ৪৬৫ ৫৮.১২ কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা, ২০১১ বিশ্বকাপ) ৯ ৮ ৩ ৪৬৫ ৯৩.০০...
রোববার আসছেন মাশরাফিরা: রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি

রোববার আসছেন মাশরাফিরা: রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিশ্বকাপ কোয়াটার ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও বুক উঁচু করেই দেশে আসছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ওই ম্যাচে তারা হারেনি। আইসিসির ষড়যন্ত্রে তাদেরকে হারানো হয়েছে। এটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে। সে কারণে হেরেও গর্বে বুক উঁচু করেই দেশে ফিরছেন মাশরাফিরা। এদিকে বাংলাদেশ দলকে রাজকীয় সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে।শনিবার বাংলাদেশ সময় দুপুরে মেলবোর্ন থেকে বিমানে ওঠে টিম বাংলাদেশ। এর আগে সকাল সাড়ে ৯টায় হোটেল ছাড়েন তারা।জানা গেছে, মেলবোর্ন থেকে যে ফ্লাইটে করে বাংলাদেশের ক্রিকেটাররা আসার কথা রয়েছে সেটি যাত্রা বিরতি করবে দুবাইতে। সেখান থেকে রোববার সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার কথা মাশরাফিদের।বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, এমিরেটস ইকে-৪৪১ ফ্লাইট যোগে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ দল। সেখান থেকে দুবাই হয়ে বিকেলে বাং...
সেমিফাইনালে অষ্ট্রেলিয়া: বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

সেমিফাইনালে অষ্ট্রেলিয়া: বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

খেলাধুলা, খেলার মাঠ
  পাকিস্তানকে ৬উইকেটে হারিয়ে তৃতীয় দেশ হিসেবে  বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠলো অষ্ট্রেলিয়া। অন্যদিকে এশিয়ার তৃতীয় দেশ পাকিস্তানও ছিটকে পড়লো বিশ্বকাপ ক্রিকেট থেকে।শুক্রবার পাকিস্তানের দেয়া ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪টি উইকেট হারিয়ে ২১৬ রান করে জয় তুলে নেয় অসিরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে স্মিথ-ওয়াটসন জুটিতে স্বস্তি পেয়েছে অস্ট্রেলিয়া।ওয়াটসন হাফ সেঞ্চুরি পূর্ন করে  দাপটের সাথে ব্যাট করে দলকে সেমিফাইনালে উন্নীত করেন। অন্যদিকে খেলায় পাক দলের বোলিং বা ব্যাটিং এর দৈন্যতা ছিলো স্পষ্ট।সকালে ব্যাট করতে নেমে ২১৩ রানের টার্গেট দেয় পাকিস্তান। পাকিস্তানের দেয়া ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথমে  ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে মূল্যবান ৮৯ রান করে স্মিথ-ওয়াটসন দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন।শুক্রবার অ্যাডিলেড ওভালে টসে জিতে ব্য...
আম্পায়ারের কুশপুত্তলিকা দাহ

আম্পায়ারের কুশপুত্তলিকা দাহ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার জন্য আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তকে দায়ী করে তাদের কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষুব্ধ টাইগার সমর্থকরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আলিম দার ও ইয়ান গৌল্ডের কুশপুত্তলিকা দাহ করেছে টাইগারভক্তরা। এ সময় তারা আম্পায়ারদের উদ্দেশ্য করে নানা রকম স্লোগান দেন। এখানে মিলিত হওয়া সকলের অভিযোগ একই, ‘আম্পায়ররাই হারিয়েছে বাংলাদেশকে। ওরা (আম্পায়ার) আসলে ভারতের দালাল। বাজে আম্পায়ারিংয়ের জন্য আইসিসির কাছে লিখিত অভিযোগ জানানো উচিত বাংলাদেশের।’ বিতর্কের শুরু হয় ভারতীয় ব্যাটিংয়ের সূচনা থেকে। রুবেল হোসেনের একটি ফুলটস ডেলিভারি রোহিত শর্মা ফুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ইমরুল কায়েসের হাতে ধরা পড়ে। কিন্তু আউটের সিদ্ধান্ত না দিয়ে পাকিস্তানি আম্পায়ার আলিম দারের ইঙ্গিতে অস্ট্রেলিয়ান আম্পায়ার ইয়ান গৌল্ড ‘নো’ বল ডে...
মাশরাফি এক ম্যাচ নিষিদ্ধ

মাশরাফি এক ম্যাচ নিষিদ্ধ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দল নির্ধারিত সময়ের মধ্যে ৫০ ওভার শেষ করতে না পারায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। ম্যাচটি ১০৯ রানে হেরেছে বাংলাদেশ।আজ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের পর আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সময়ের বাইরে ২ ওভার বল করেছে বাংলাদেশের বোলাররা। ১২ মাসের মধ্যে মাশরাফির অধীনে বাংলাদেশ দল দ্বিতীয়বার একই অপরাধ করায় পরবর্তী ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন না অধিনায়ক। এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি অধিনায়ক মাশরাফির ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর বাংলাদেশ দলের অন্যান্য সদস্যদের তাদের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়।বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দ্বিতীয় কোয়ার্টার-ফাইনাল শেষে ম্যাচ রেফারি রোশান মহানামা 'স্লো ওভার রেটের' কারণে মাশরাফি ও তার দলকে এই শাস্তি দেয়।...
‘অদ্ভুত’ নো বলে উইকেট-বঞ্চিত রুবেল!

‘অদ্ভুত’ নো বলে উইকেট-বঞ্চিত রুবেল!

খেলাধুলা
সুরেশ রায়নার বিপক্ষে এলবিডব্লুর সিদ্ধান্তটি ঠিকই ছিল। কিন্তু বাংলাদেশের জন্য বিপদ হয়ে ওঠা রোহিত শর্মাকে ৯০ রানেই ফেরাতে পারত বাংলাদেশ। ফেরানো উচিতই ছিল। রুবেল হোসেনের বলে ডিপ মিডউইকেটে ক্যাচটা লুফে নিয়েছিলেন ইমরুল কায়েস। কিন্তু আম্পায়ার ইয়ান গৌল্ড ‘নো’ বল ডেকে বসেন। অপরাধ, কোমরের ওপরের উচ্চতায় বল ছোড়া।কিন্তু বলটা কি আসলেই কোমরের ওপরের উচ্চতায় ছিল? রিপ্লে দেখে মনে হয়েছে, বলটা কোমরের নিচেই থাকত। রোহিত খানিকটা নিচে নেমে খেলেছেন। বলটা তখন ছিল নিন্মমুখী। ভাষ্যকার শেন ওয়ার্ন তো বলেই বসলেন, ‘এটা নো বল ছিল না। খুবই বাজে সিদ্ধান্ত।’ ক্রিকেট বিশ্বের অনেক সাবেক তারকাও আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। টুইট করছেন। এমনকি ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণও টুইট করেছেন, ‘গৌল্ডের সিদ্ধান্তটা একদমই বাজে। বলটা নিশ্চিতভাবেই কোমরের ওপরে ছিল না। রোহিত সৌভাগ্যক্রমে আরেকটা জীব...