সাব্বিরের সেঞ্চুরিতে পাকিস্তানের বিরুদ্ধে বিসিবির জয়
সাব্বির রহমানের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে এক উইকেটে হারিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) একাদশ। পাকিস্তানের দেয়া ২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে ৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুমিনুল বাহিনী। দলের পক্ষে ৯৯ বলে ১২৩ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে জয়ে অনবদ্য ভূমিকা পালন করেন।সকালে ফতুল্লা স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তান ৫০ ওভারে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে। পাকিস্তানের পক্ষে হাফিজ ৭৯ বলে ৮৫ রানের ঝলমলে ইনিংস খেলেন। এছাড়াও ফাওয়াদ আলম ৬৭ ও অধিনায়ক আজহার আলী ২৭ রান করেন। বাংলাদেশর পক্ষে শুভাগত হোম ৩টি উইকেট শিকার করেন। এছাড়া সোহাগ গাজী, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মুক্তার আলী, মোহাম্মদ শহিদ ১টি করে উইকেট নেন।২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় মাত্র ৯ রানেই বিদায় নেন দুই ওপেনার তামিম ও রনি তালুকদার। এক পর্যায়ে পাক বোলারদের তোপের মুখে বিসিবি ৮৪ রানেই ৪ উইকেট হ...






