Saturday, October 24Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

২০১৩ সালে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে, চীনকে নিয়ে উদ্বেগ

২০১৩ সালে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে, চীনকে নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক
  বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়েছে। গত বছর কমপক্ষে ৭৭৮টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যেখানে ২০১২ সালে ৬৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর তালিকায় রয়েছে ইরান, ইরাক, চীন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের নাম। ২০১৩ সালে ২২টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ২০১২ সালে ২১টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য দিয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে হাজার হাজার নাগরিক মৃত্যুদণ্ডের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যা সারা বিশ্বে কার্যকর করা সম্মিলিত মৃত্যুদণ্ডের সংখ্যার চেয়ে অনেক বেশি। কিন্তু, দেশটির সরকার মৃত্যুদণ্ডের প্রকৃত সংখ্যা গোপন রাখায় পরিসংখ্যানে তা স্থান পায়নি। মাত্র ৫৫টি মৃত্যুদণ্ড কার্যকরের কথা স্বীকার করেছে চীন। অন্যদিকে, গত বছর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড ক...
নিখোঁজ বিমান রহস্য: স্যাটেলাইট চিত্রে ১২২টি ‘সম্ভাব্য বস্তু’

নিখোঁজ বিমান রহস্য: স্যাটেলাইট চিত্রে ১২২টি ‘সম্ভাব্য বস্তু’

আন্তর্জাতিক
  ২৩৯ আরোহী নিয়ে গত ৮ই মার্চ নিখোঁজ বোয়িং-৭৭৭ বিমানের অবস্থান এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে ভারত মহাসাগরের একটি অঞ্চল থেকে ধারণকৃত নতুন স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রে ১২২টি ‘সম্ভাব্য বস্তু’ পাওয়া গেছে। ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস সংস্থার স্যাটেলাইটে ভারত মহাসাগরের ৪০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে সম্ভাব্য বস্তুগুলোর ছবি শনাক্ত করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে এ বস্তুগুলো নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ কিনা, সে সম্পর্কে নিশ্চিত নয় কর্তৃপক্ষ। ওই বস্তুগুলোর সঙ্গে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের কোন সাদৃশ্য রয়েছে কিনা, তা জানতে বস্তুগুলোর সুনির্দিষ্ট অবস্থান শনাক্তের পর সেগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।...
কেজরিওয়ালের মুখে পচা ডিম, কালির ছিটা

কেজরিওয়ালের মুখে পচা ডিম, কালির ছিটা

আন্তর্জাতিক
বেশ ভালো রকম আত্মপ্রত্যয় নিয়ে হিন্দুদের পবিত্রভূমি বারাণসীতে নির্বাচনী প্রচার চালাতে গিয়েছিলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তার উদ্দেশ্য মোদির বিপক্ষে এই আসনে ভোটে দাঁড়ানো। কপালে চন্দনের ফোঁটা আর মুখে মোলায়েম হাসি নিয়ে বেনারস পৌঁছানো মাত্রই মোদির সমর্থকদের পচা ডিমের তোপ এসে লাগল তার ওপর। আচমকা আক্রমণে হতবাক হয়ে গেলেন এএপি প্রধান। তারপর কাশীর বিখ্যাত বিশ্বনাথ মন্দির থেকে পূজা অর্চনা শেষে ফেরার পথে উপরি হিসেবে আবার তার ওপর হামলা হল। এবার ডিম নয় কালিতে লেপটে গেল এএপি প্রধানের সহাস্য মুখ। দুই দলেরই পতন চান কেজরিওয়াল : মঙ্গলবার বারাণসীতে নির্বাচনী প্রচারে গিয়ে এএপি প্রধান বলেন, বারাণসীর মানুষ চাইলে ভারতীয় জনতা দলের (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এখানে কেজরিওয়াল বলেন, দেশে দুটি প্রধান রাজনৈতিক দল আছে যারা এনডিএ জোট ও ইউপিএ জোটে...
আফগান প্রেসিডেন্ট প্রার্থীর বাসভবনের কাছে বোমা হামলা

আফগান প্রেসিডেন্ট প্রার্থীর বাসভবনের কাছে বোমা হামলা

আন্তর্জাতিক
আফগানিস্তানের প্রেসিডেন্ট পদপ্রার্থী আশরাফ ঘানির বাসভবনের কাছে কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানী কাবুলের দারুল আমান অঞ্চলে এ ঘটনা ঘটে। এদিকে অন্য কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, দারুল আমানে আশরাফের কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। বোমা হামলার পরিবর্তে তারা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে বলে প্রকাশ করা হয়েছে এসব প্রতিবেদনে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। আগামী ৫ই এপ্রিল আফগানিস্তানে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে আজ একটি সমাবেশে আশরাফ ঘানির বক্তৃতা দেয়ার কথা ছিল বলে জানা গেছে। ওই সমাবেশ অনুষ্ঠিত হবে কিনা, তা জানা যায়নি। এদিকে আফগান তালেবানরা নির্বাচন বানচালের হুমকি দিয়ে চলেছে। এরই মধ্যে আফগানিস্তানে হামলার সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়েছে।...
মিশরে মুরসির ৫২৯ সমর্থককে মৃত্যুদণ্ড

মিশরে মুরসির ৫২৯ সমর্থককে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক
মিশরের একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৫২৯ জন সমর্থককে মৃত্যুদণ্ড প্রদান করে রায় ঘোষণা করেছে। হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে এ রায় দেয় আদালত। মিশরে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সদস্য তারা। ১ হাজার ২০০ জনেরও বেশি মুরসি সমর্থকের বিরুদ্ধে যে মামলা চলছে, তার একটি অংশের রায় ঘোষণা করা হলো আজ। ৫২৯ সমর্থককে মৃত্যুদণ্ড প্রদানের ঘটনায় প্রাথমিকভাবে এর বেশি কিছু জানা যায়নি।এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত জুলাই মাসে মুরসিকে ক্ষমতা থেকে উৎখাতের সময় থেকে মিশরীয় কর্তৃপক্ষ মুরসি সমর্থক ইসলামপন্থীদের ওপর নির্দয়ভাবে চড়াও হয়। একটানা চলতে থাকে দমন-পীড়ন। হাজার হাজার সমর্থককে গ্রেপ্তার করা হয় এবং শ’ শ’ সমর্থক প্রাণ হারান।...
নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে

নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
  নিখোঁজ মালয়েশিয়ান বিমানটির আরোহীরা কেউ বেঁচে নেই। নিখোঁজ ফ্লাইট এমএইচ-৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। দুঃখভারাক্রান্ত হৃদয়ে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি বলেন, স্যাটেলাইটে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ফলাফল নির্ণয় করা হয়েছে। মালয়েশিয়া এয়ারলাইন্স বিমানের ২৩৯ জন আরোহীর পরিবারের কাছে সমবেদনা প্রকাশপূর্বক খবরটি জানিয়েছে। এর আগে এয়ারলাইন্সটির পক্ষ থেকে নিখোঁজ ফ্লাইট এমএইচ-৩৭০’র আরোহীদের পরিবারবর্গের কাছে একটি টেক্সট বার্তা পাঠানো হয়। গভীর দুঃখ প্রকাশ করে এতে বলা হয়েছে, নিখোঁজ বিমানটির আরোহীদের কেউই আর জীবিত নেই। এ খবর দিয়েছে বিবিসি। নতুন তথ্যের ভিত্তিতে দক্ষিণ ভারত মহাসাগরে আন্তর্জাতিক অনুসন্ধানের পঞ্চম দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবারই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। রাজাক বলেন, বৃটেনের এয়ার এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এবং ইনমারস্যাটের স্যাটেলাই...
কুয়েতে হেরোইন সহ বাংলাদেশি আটক

কুয়েতে হেরোইন সহ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক
কুয়েতে ১০০ গ্রাম হেরোইন সহ এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির সহযোগিতায় কারাগারের অভ্যন্তরে নেশাজাত দ্রব্য ঢোকানোর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় আল-আনবা ডেইলির বরাত দিয়ে এ সংবাদ দিয়েছে আরব টাইমস। সন্দেহভাজন ও তার সহযোগীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।   উৎস- মানবজমিন...
রাশিয়ার সাথে ফিলিস্তিন জোড়ার প্রস্তাব

রাশিয়ার সাথে ফিলিস্তিন জোড়ার প্রস্তাব

আন্তর্জাতিক, বিশেষখবর
রাশিয়ার সাথে ফিলিস্তিনকে যুক্ত করতে গণভোটের প্রস্তাব করেছে ফিলিস্তিনে অবস্থানকারী রুশপন্থী একটি গ্রুপ। ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার নামের একটি প্রতিষ্ঠান কর্তৃক রুশ ভাষায় লিখিত এক প্রতিবেদনে এ প্রস্তাবের কথা বলা হয়। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে বৃহস্পতিবার রেডিও ভয়েস অব রাশিয়া জানায়, গ্রুপটির প্রস্তাবে বলা হয়েছে, তারা ফিলিস্তিনের গাজায় বাড়ি তৈরি করে রুশ নাগরিকদের সেখানে অন্তর্ভুক্ত করতে চায়। গ্রুপটিতে বেশির ভাগই নারী। ৫০ হাজার নারী সদস্য রয়েছে গ্রুপটিতে। তারা ইতোমধ্যে স্থানীয় ফিলিস্তিনি পুরুষদের বিয়ে করে সেখানেই বসবাস করছেন। কিন্তু তাদের কাছে রয়েছে রাশিয়ার পাসপোর্ট। গ্রুপটির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, “মস্কো কর্তৃপক্ষ বলেছে, রাশিয়ার নাগরিকরা বিশ্বের যেখানেই থাকুক তাদের রক্ষা করবে রাশিয়া।” গ্রুপটির দেয়া প্রস্তাবে বলা হয়, “আমরা যেখানে বসবাস করছি, সেখানে ইসরাইল আমাদের জীবন এবং আমাদের শিশুদের জী...