Saturday, October 24Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

ভারতে লোকসভা নির্বাচন শুরু আজ

ভারতে লোকসভা নির্বাচন শুরু আজ

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
ভারতে দীর্ঘ ৪০ দিনের লোকসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। ৯ দফার ভোট গ্রহণের প্রথম দফায় ভোট হচ্ছে বাংলাদেশ ঘেঁষা ত্রিপুরা এবং আসামের মোট ছয়টি লোকসভা কেন্দ্রে। ভোট শুরু হবে সকাল সাতটায়, চলবে পাঁচটা পর্যন্ত। এ আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করা ৬৪ জনের ভাগ্য নির্ধারণ করবেন ৭৬ লাখ ৮৮ হাজার ৪৩২ জন ভোটার। আসামের লাখিমপুর, ডিব্র“গর, কালিয়াবোর, জোরহাট ও তেজপুর এবং ত্রিপুরার ত্রিপুরা পশ্চিম কেন্দ্রে ভোট হচ্ছে আজ। প্রায় তিনশ কোম্পানি রাজ্য এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছেন ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে। আজ উলফার প্রতিষ্ঠাবার্ষিকী। যদিও বিচ্ছিন্নতাবাদী প্রভাবিত এই আসামে ভোট বয়কটের কোনো হুমকি এখনও আসেনি। তবুও নির্বাচন কমিশন কোনো ঝুঁকি নিতে চাইছে না। আসাম ও ত্রিপুরা রাজ্য পুলিশ ভোট কেন্দ্রের দুশ গজের বাইরের আইনি বিষয়টি নিশ্চিত করলেও ভোট কেন্দ্রের দুশ গজের মধ্যে পুরো নিয়ন্ত্রণ থাকছে ...
কাল শুরু লোকসভা নির্বাচন

কাল শুরু লোকসভা নির্বাচন

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
  ভারতজুড়ে এখন নির্বাচনী উত্তাপ। লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বিজ্ঞাপনে স্লোগান- ‘সময় এসেছে পরিবর্তনের, সময় এখন মোদির।’ বিজ্ঞাপনের ধ্বনিই যেন প্রতিধ্বনিত হয়ে আসছে জনমত জরিপগুলোতে। গতকাল শনিবার পর্যন্ত প্রকাশ পাওয়া প্রায় সব জরিপেরই ফল এক। ক্ষমতায় আসছে বিজেপি আর প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি।গুজরাট দাঙ্গার কালি যদিও মোদির আস্তিন থেকে এখনো মুছে যায়নি; তবে ক্রমেই দুর্বল হতে থাকা অর্থনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরাপত্তা সংকট, পানি-বিদ্যুতের অব্যবস্থা, সর্বোপরি দুর্নীতিজর্জর ক্ষমতাসীন কংগ্রেস রয়েছে বেসামাল অবস্থায়। নির্বাচন বিশ্লেষকদের আশঙ্কা, কংগ্রেস ১৫০টি আসন পাবে কি না- তা নিয়েই সন্দেহ রয়েছে।  ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শুরু হবে আগামীকাল সোমবার। ৫৪৩ আসনে ৯ ধাপে এই ভো...
যুদ্ধের মধ্যেও বাণিজ্যিক এয়ারলাইন চালুর পরিকল্পনা সিরিয়ার

যুদ্ধের মধ্যেও বাণিজ্যিক এয়ারলাইন চালুর পরিকল্পনা সিরিয়ার

আন্তর্জাতিক
  যুদ্ধ সত্ত্বেও সিরিয়ার নতুন একটি বাণিজ্যিক এয়ারলাইন কয়েকটি আরব শহরে আগামী মাস থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। নতুন এয়ারলাইন কিন্দার চেয়ারম্যান নাইম আল জারা বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে বলেন, মে মাসের মাঝামাঝি আমরা প্রথম ফ্লাইটটি চালু করতে পারবো বলে আশা করি। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি।দামেস্ক-ভিত্তিক এয়ারলাইন্স কিন্দা তিন বছর আগে প্রতিষ্ঠিত হয়। এটি ২০১৩ সালে লাইসেন্স পায়। ইতিমধ্যে এটি রাজধানী ও ভূমধ্যসাগরীয় বন্দর নগরী লাটাকিয়া থেকে কয়েকটি আরব শহরে যাওয়ার অনুমতি পেয়েছে। শহরগুলো হলো বাগদাদ, আম্মান ও কুয়েতসিটি। তবে এয়ারলাইন্সটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও লেবানন যাওয়ার অনুমতির অপেক্ষায় রয়েছে।এদিকে, কিন্দা জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স থেকে চারটি এয়ারবাস ভাড়া নিয়েছে। এ ছাড়া জরুরি পরিস্থিতির জন্য আরো একটি এয়ারবাস মজুদ রাখা হয়েছে।জারা জানান, আভ্যন্তরীণ ফ্...
সৌদি আরবে নতুন আইনে নাস্তিকদের সন্ত্রাসী ঘোষণা

সৌদি আরবে নতুন আইনে নাস্তিকদের সন্ত্রাসী ঘোষণা

আন্তর্জাতিক
সৌদি আরব এক নতুন আইনে নাস্তিকদের সন্ত্রাসী ঘোষণা করেছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডাব্লিউ) এক প্রতিবেদনের বরাত দিয়ে যুক্তরাজ্যের দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের খবরে এ তথ্য জানানো হয়।এইচআরডাব্লিউ জানায়, নতুন রাজকীয় ডিক্রিগুলো জারি করা হয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলায়। এর মাধ্যমে সৌদি বাদশাহ বল প্রয়োগ করে সব ধরনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও প্রতিবাদ বন্ধ করতে চাইছেন। মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, নতুন সিরিজ আইনে সিরিয়ায় গৃহযুদ্ধে অংশগ্রহণকারী সৌদি নাগরিকদের (যারা রাজতন্ত্র উচ্ছেদের প্রশিক্ষণ নিয়েছে) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিশদ বিধান রাখা হয়েছে। বাদশাহ আবদুল্লাহর জারি করা ৪৪ নম্বর ডিক্রিতে 'সৌদি আরবের বাইরে কোনো শত্রুতায়' অংশগ্রহণ করলে তিন থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।নতুন জারি করা একটি বিধানের এক অনুচ্ছেদে বলা হয়েছে, কোনোভাবে নাস্তিক্যবাদী চিন্তা প্রকাশ ক...
থাইল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর বন্দুক হামলা : একজন নিহত

থাইল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর বন্দুক হামলা : একজন নিহত

আন্তর্জাতিক
থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভকারীদের একটি যান হামলার শিকার হলে এক বিক্ষোভকারী গুলিতে নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানায়।কয়েক সপ্তাহ ধরে শান্ত থাকার পর এ ঘটনায় ব্যাংককের রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠার আশঙ্কা দেখা দিয়েছে। হতাহতরা সরকার বিরোধী আন্দোলনকারীদের একটি অংশের সঙ্গে যুক্ত। তারা রাজধানীর উত্তরাংশে একটি সরকার বিরোধী সমাবেশ থেকে ফিরছিল। এমন সময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাদের যানটির ওপর হামলা চালায়। রাজধানীর এরাওয়ান জরুরি সেবা কেন্দ্রের তথ্য মতে এ হামলায় ৫২ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও অপর চারজন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার নিরাপত্তা উপদষ্টো পারাদর্ন-পাত্তানাতাবুত বলেন, 'আমাদের প্রাথমিক গোয়েন্দা তথ্য মতে এতে নিশ্চিতভাবে রাজনীতি জড়িত।' তিনি বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন।' তিনি বলেন, কট্টরপন্থীরা গভীর রাজনৈতিক সংকটে জড়িয়ে পড়েছে।...
রাষ্ট্রদ্রোহ মামলায় মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন

রাষ্ট্রদ্রোহ মামলায় মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন

আন্তর্জাতিক
  পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় আজ সোমবার অভিযোগ গঠন করেছেন দেশটির একটি বিশেষ আদালত। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মোশাররফের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মোশাররফ দাবি করেন, তিনি সেই সময় দেশের ভালোর জন্যই জরুরি অবস্থার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সময় জরুরি না করলে দেশের অনেক ক্ষতি হয়ে যেত। পাশাপাশি, নিজের চিকিৎসা এবং মায়ের অসুস্থতার জন্য দেশের বাইরে যেতে ইতিমধ্যেই আদালতে আবেদন করেছেন মোশাররফ। আজ সেই আবেদন নিয়েও সিদ্ধান্ত নেবে আদালত। অবৈধভাবে সংবিধান স্থগিত এবং ২০০৭ সালে জরুরি অবস্থা জারির ঘটনায় মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ওই মামলার প্রেক্ষিতে মোশাররফের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হলো। দোষী সাব্যস্ত হলে তাঁর মৃত্যুদণ্ডাদেশ হতে পারে। উল্লেখ্য, ১৯৯৯ সাল...

কাবুলে নির্বাচন কমিশন ভবনে তালেবানের হামলা

আন্তর্জাতিক
  আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে বিদ্রোহীরা রাজধানী কাবুলে নির্বাচন কমিশনের সদর দফতরে আক্রমণ চালিয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসির কাছে নিশ্চিত করেছেন যে তারাই এ আক্রমণ চালিয়েছেন।আক্রমণকারীরা সংখ্যায় ছিল চার জন এবং তাদের সবাই পুলিশের হাতে নিহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ বলেছে, আক্রমণকারীদের দমন করতে বিশেষ বাহিনী ওই ভবনটির ভেতরে ঢোকে এবং প্রথম দফা পাল্টা আক্রমণে তিন জনকে তারা গুলি করে হত্যা করা হয়। বাকি একজনের সাথে মোকাবিলা আরো কিছুক্ষণ ধরে চলে। তবে শেষ পর্যন্ত চারজনই নিহত হয়।বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র নিয়ে মহিলাদের বোরকা পরে আসা জঙ্গীরা নির্বাচন কমিশনের কাছাকাছি একটি তিনতলা ভবনে ঢুকে পড়ে। সেটিকে তারা উচ্চ-নিরাপত্তাব্যবস্থা সম্বলিত নির্বাচন কমিশন ভবনের ওপর আক্রমণ চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করে। জঙ্গীরা এর পর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে কমিশন ভব...
মাউন্ট এভারেস্ট আরোহণে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে নেপাল সরকার

মাউন্ট এভারেস্ট আরোহণে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে নেপাল সরকার

আন্তর্জাতিক, বিশেষখবর
  অচিরেই হয়ত বিদেশী পর্বতারোহীরা আর মাউন্ট এভারেস্টে একা আরোহণ করতে পারবেন না। নেপাল সরকার শীঘ্রই এ মর্মে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। নিষেধাজ্ঞা জারি হলে বিদেশী পর্বতারোহীদের বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছতে গেলে স্থানীয় গাইড নিতে বাধ্য করা হবে। এমনটাই জানিয়েছেন নেপালের পর্বতারোহন সংস্থার সভাপতি।তিনি আরও জানান, হিমালয়ের বুকে দুর্ঘটনা রুখতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে নেপাল সরকারের এই প্রস্তাবে ক্ষুব্ধ হয়েছেন ভিন দেশের একক পর্বতারোহীরা। তাদের দাবি, এর ফলে এভারেস্ট অভিযানের চ্যালেঞ্জটা অনেকটাই ফিকে হয়ে যাবে। সূত্র :জিনিউজ ডট ইন্ডিয়া...