Saturday, October 24Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

নিখোঁজ বিমান রহস্য ঘনীভূত

নিখোঁজ বিমান রহস্য ঘনীভূত

আন্তর্জাতিক, স্লাইড
মালয়েশিয়ার নিখোঁজ বিমানের কোনো যোগাযোগব্যবস্থা অকেজো হওয়ার আগেই ফ্লাইটের ককপিট থেকে কেউ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে শেষ কথা বলেন বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। বার্তা সংস্থা এপি অনলাইনের খবরের জানানো হয়, গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা এমন দাবি করেন। এতে বিমান নিখোঁজের রহস্য আরও ঘনীভূত হলো। এর এক দিন আগে গত রোববার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসামউদ্দিন হুসাইন প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে দাবি করেন, বিমানের যোগাযোগ ব্যবস্থাগুলোর মধ্যে একটি বন্ধ হওয়ার পর ফ্লাইটের ককপিট থেকে কেউ একজন শান্তভাবে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে শেষ কথা বলেন। ‘ঠিক আছে, শুভরাত্রি’—এ কথা বলা হয়েছিল এয়ারক্র্যাফট অ্যান্ড কমিউনিকেশনস অ্যাড্রেসিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম (এসিএআরএস) অকেজো হওয়ার পর। তবে গতকাল সোমবার মালয়েশিয়া এয়ারলাইনসের প্রধান নির্বাহী আহমাদ জাওহারি ইয়াহিয়া দাবি করেন, যোগাযোগব্যবস...
যাত্রীদের ফোন বেজেছে কেন- প্রশ্ন স্বজনদের

যাত্রীদের ফোন বেজেছে কেন- প্রশ্ন স্বজনদের

আন্তর্জাতিক, স্লাইড
বিমান নিখোঁজ হওয়ার পরও সেই যাত্রীদের ফোনে রিং হয়েছে। নিখোঁজ বিমানের স্বজনদের এমন দাবির বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।মালয়েশিয়ার বিমান নিখোঁজের পাঁচদিনের মাথায় যাত্রীদের স্বজনের সঙ্গে দেখা করে এ কথা বলেন চীনে নিযুক্ত মালয়েশীয় রাষ্ট্রদূত ও এয়ারলাইনসটির প্রতিনিধি।চীনের বেইজিংয়ের একটি হোটেলে প্রথমবারের মতো ওই প্রতিনিধি এ কথা বলেন।নিখোঁজ বিমানে থাকা স্বজনদের খবর জানতে ওই হোটেলে ৩০০ জনের মতো স্বজন দীর্ঘ অপেক্ষায় ছিলেন। মালয়েশিয়ার প্রতিনিধিদের পেয়ে এক স্বজন জানতে চাইলেন, নিখোঁজ ফ্লাইটের পাইলটদের কাছ থেকে শোনা সর্বশেষ কী খবর ছিল? জবাবে জানানো হয়, বিমানটি তখন মালয়েশিয়া ও ভিয়েতনামের মধ্যবর্তী আকাশসীমায় দক্ষিণ চীন সাগরের ওপরে ছিল। বিমানটি চলার পথ বাতলে দেয়ার দায়িত্ব মালয়েশিয়ার নিয়ন্ত্রণ কক্ষ থেকে তখন ভিয়েতনামের নিয়ন্ত্রণ কক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। এ বিষয়টি পাইলটদের জানানো হলে তারা উ...
খোঁজ মিলেছে মালয়েশীয় বিমানটির!

খোঁজ মিলেছে মালয়েশীয় বিমানটির!

আন্তর্জাতিক, স্লাইড
গত শুক্রবার কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটির সন্ধান পাওয়ার কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করছে দেশটির সেনাবাহিনী। মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চল যেখান থেকে বিমানটির সঙ্গে শেষ যোগাযোগ হয়েছিল সেখান থেকেও অনেক দূরে মালাক্কা প্রণালীর আশেপাশে কোথাও এটি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে,মঙ্গলবার মালয়েশিয়া সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।মালয়েশিয়া সেনাবাহিনী বলছে, তাদের ধারণা, বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরও এক ঘণ্টা আকাশে ছিল। তখন বিমানটিএর গতিপথ পরিবর্তন করে পশ্চিমে মালাক্কা প্রণালীর উপর উড়েছে।সেনাবাহিনীর এক জ্যোষ্ঠ কর্মকর্তা এ দাবি করলেও শেষ পর্যন্ত বিমানটি ঠিক কোন জায়গায় ভূপাতিত হয়েছে, সেটি বিধ্বস্ত হয়েছে কি না সে ব্যাপারে কিছু বলতে পারেননি। উল্লেখ্য, গত ৮ ম...
গুপ্তধন পেলেন দম্পতি

গুপ্তধন পেলেন দম্পতি

আন্তর্জাতিক
খবরিকা ডেস্ক : ছোটবেলায় গুপ্তধনের গল্প কে না পড়েছি। পড়তে পড়তে ভেবেছি, আহা যদি আমিও মাটি খুঁড়ে পেয়ে যেতাম রাশিরাশি সোনার মুদ্রা। হয়ে যেতাম রাতারাতি ধনী! কিন্তু গল্প নয়, বাস্তবেই রাশিরাশি স্বর্ণমুদ্রা খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক দম্পতি। আর সেই গুপ্তধন ছিল তাদেরই অধিকারে থাকা জমিতে। ২০১৩ সালে পাওয়া ওই সোনার মুদ্রাগুলোর বর্তমান মূল্য আনুমানিক ১ কোটি মার্কিন ডলার। বিরলমুদ্রা বিক্রেতাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। ১৮৪৭ থেকে ১৮৯৪ সালের মধ্যে তৈরি ১৪২৭ টি সোনার মুদ্রা যা কখনো ব্যবহৃত হয়নি এবং একদম নতুন অবস্থায় রয়েছে। অজ্ঞাতনামা ওই দম্পতি ২০১৩ সালের এপ্রিলে হাঁটতে গিয়ে একটি গাছের নিচে ধাবত পাত্রের ভেতর মুদ্রাগুলোর খোঁজ পান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই সম্ভবত মাটির নিচ থেকে পাওয়া সর্ববৃহৎ গুপ্তধন। মুদ্রাবিশেষজ্ঞ ডেভিড ম্যাকার্থি বলেন, “জাহাজের ধ্বংসাবশেষ থেকে অনেক বেশি ...
ইউক্রেনে আগাম নির্বাচনের ঘোষণা

ইউক্রেনে আগাম নির্বাচনের ঘোষণা

আন্তর্জাতিক, স্লাইড
বিরোধীদের দাবি মেনে আগাম নির্বাচন দিতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ। ইউরোপীয় কূটনীতিকদের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার রাতভর বিরোধীদলীয় নেতাদের সঙ্গে আলোচনার পর গতকাল শুক্রবার তিনি এ ঘোষণা দিয়েছেন। দুই পক্ষের মধ্যে গতকালই একটি প্রাথমিক শান্তিচুক্তি সইয়ের কথা ছিল। গত মঙ্গলবার থেকে রাজধানী কিয়েভে ব্যাপক সহিংসতায় প্রায় ১০০ জনের প্রাণহানির পর বিরোধীদের সঙ্গে সমঝোতা করেন ইয়ানুকোভিচ। তবে গতকাল আবারও কিয়েভে সংঘাতের খবর পাওয়া গেছে। এদিকে সহিংসতায় যুক্ত থাকার অভিযোগে ইউক্রেনের মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের ওপর অবরোধ আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউয়ের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ পদক্ষেপ নেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেনকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার থেকে ব্যাপক সহিংসতা চলছে কিয়েভে। পুলিশের সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ...
যুক্তরাজ্যের পর্যটন শিল্পে মন্দাভাবের আশঙ্কা

যুক্তরাজ্যের পর্যটন শিল্পে মন্দাভাবের আশঙ্কা

আন্তর্জাতিক
  সপ্তাহজুড়ে চলা বন্যায় স্থবির হয়ে পড়েছে যুক্তরাজ্যে জনজীবন। এতে ভ্রমণসূচি রদবদল করতে বাধ্য হচ্ছেন পর্যটকরা। চলমান খারাপ আবহাওয়ার কারণে, পর্যটন শিল্পে মন্দাভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আর এই খবর জানিয়ে শেষ করবো এখনকার সংবাদ।যুক্তরাজ্যে এখন পর্যটন মৌসুম। স্কুলগুলিতে চলছে বার্ষিক ছুটি। তবে, জানুয়ারি থেকে চলা ভারী বৃষ্টিতে টেমস নদীর দুকূলজুড়ে বন্যায় থিতু হয়ে পড়ছে পর্যটন শিল্প।সেন্ট্রাল লন্ডনের উইন্ডসর বরাবরই থাকে পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। টেমস তীরবর্তী এই শহরে জলোচ্ছ্বাস আঁচড় না কাটলেও, পর্যটকরা ভাবছে, বিপদ তো আর বলে-কয়ে আসবে না। একজন নাগরিক বলেন,”যখন আমরা পর্যটকদের বলছি, হ্যাঁ, আমরা নিরাপদেই আছি, এবং হোটেলটির ভিত্তিও যথেষ্ট উঁচু। তখন তারা বলছে, ‘বন্যা বা জলোচ্ছ্বাসে হোটেল ভেসে যাবে না, আপনি এটার গ্যারান্টি কীভাবে দিচ্ছেন।” তবে ব্যবসার এই ধীরগতিতে শঙ্কিত নন...
পাকিস্তানে ট্রেনে বোমা হামলায় নিহত ৫, আহত ৩০

পাকিস্তানে ট্রেনে বোমা হামলায় নিহত ৫, আহত ৩০

আন্তর্জাতিক
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে রবিবার একটি যাত্রীবাহী ট্রেনে এক বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও ৩০ জনের বেশি লোক আহত হয়েছে। করাচি থেকে ৪৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত উনার রেলস্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।স্থানীয় ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা সর্দার জামালি এএফপিকে বলেন, করাচি থেকে পেশোয়ার যাওয়ার পথে খুশাল খান খাটক এক্সপ্রেস ট্রেনটিতে এ বিস্ফোরণ ঘটে। এতে তিন শিশুসহ পাঁচজন নিহত ও ৩০ জনের বেশি লোক আহত হয়েছে।...
৫০০ নারী আত্মঘাতী প্রস্তুত : তালেবান

৫০০ নারী আত্মঘাতী প্রস্তুত : তালেবান

আন্তর্জাতিক
পাকিস্তান সরকারের সঙ্গে চলমান সংলাপ ব্যর্থ হলে সারা দেশে হামলা চালানোর জন্য ৫০০ নারী আÍঘাতী হামলাকারী প্রস্তুত রয়েছে বলে হুমকি দিয়েছে তালেবানরা। সোমবার সরকারের সঙ্গে আলোচনায় তালেবান প্রতিনিধি ও ইসলামাবাদের লাল মসজিদের ইমাম মওলানা আবদুল আজিজ এ হুমকি দেন। তিনি সোমবার সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ‘আপনাদের জানা উচিত, এই মুহূর্তে ওয়াজিরিস্তান ও অন্যান্য উপজাতীয় এলাকায় ৪০০ থেকে ৫০০ নারী বোমা হামলাকারী তৈরি আছে। কাজেই পরিস্থিতি উপলব্ধির পাশাপাশি সরকারের উচিত তাদের দাবি মেনে নেয়া।’ মওলানা আবদুল আজিজ দাবি করেন, নওয়াজ শরিফ সরকারের সঙ্গে আলোচনায় একটি সমঝোতায় পৌঁছার জন্য তেহরিক-ই তালেবান পাকিস্তান বা টিটিপির কোনো তাড়াহুড়া নেই। তালেবানের প্রধান আলোচক এমন সময় এ হুমকি দিলেন যখন নওয়াজ শরিফ সরকারের সঙ্গে আলোচনায় তালেবানের পক্ষ থেকে কঠিন শর্ত আরোপ করার কারণে এ সংলাপ ব্যর্থ হতে পারে বলে আশংকা করা হচ্ছে।তালে...