মীরসরাইয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
নিজস্ব প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সহ্রাধিক রোগীকে এই সেবা দেওয়া হয়।
এসময় চিকিৎসা সেবা প্রদান করেন হৃদরোগ, মেডিসিন ও বাতজ্বর বিশেষজ্ঞ ডাঃ মোঃ শওকত আলী; নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আনোয়ারুল আজিম; গাইনী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ জেসমিন আক্তার; চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মামুনুর রশীদ চৌধুরী; সার্জারী বিশেষজ্ঞ ডাঃ প্রদীপ কুমার নাথ। জেনারেল ফার্মাসিউটিক্যালস লিঃ এর সৌজন্যে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা পরিদর্শন করেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাঃ মোঃ ইসমাঈল খান। সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়া...







