Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

ভাত দাও, কাজ দাও’ স্লোগানে খালেদার অফিস ঘেরাও

ভাত দাও, কাজ দাও’ স্লোগানে খালেদার অফিস ঘেরাও

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  অবরোধ ও হরতাল তুলে নেওয়ার দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুইদিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত ১০টি সংগঠন গুলশান-২ এর গোল চত্ত্বরে অবস্থান নিয়ে বেগম জিয়াকে কার্যালয় থেকে উচ্ছেদ করারও হুমকি দিয়েছে। অবিলম্বে তাকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। ‘ভাত দে, কাপড় দে’, ‘পেটে লাথি মেরো না, তুলে নাও অবরোধ’, ‘আমার বাবাকে পুড়িয়ে মারা হলো কেন?’ ‘অবরোধ মানি না মানব না’—ইত্যাদি স্লোগান দিয়ে তারা খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাওয়ের চেষ্টাও করেন। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অনেককে শুয়ে বিক্ষোভ করতেও দেখা যায়। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের বাধায় গুলশান-২ এর গোলচত্ত্বরে সংগঠনগুলো আল্টিমেটাম দিয়ে ফিরে যায়। অবশ্য খেটে খাওয়া নগরবাসী ও কাচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যানারে দুটি সংগঠন কার্যালয়মুখী ৮৬ নম্বর সড়কে বেশকিছু সময় অবস্থান নেয়। এ সময় খাওয়া নগরবাসীর কয়েকজন কর্মী খালেদা ...
নাশকতা বন্ধে কঠোর হওয়ার ওপর জোর দিয়েছেন স্পিকার

নাশকতা বন্ধে কঠোর হওয়ার ওপর জোর দিয়েছেন স্পিকার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে নাশকতায় অগ্নিদগ্ধদের দেখে ক্ষোভ প্রকাশ করে এই ধরনের কার্যকলাপ বন্ধে কঠোর হওয়ার ওপর জোর দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, “কারণ যাই থাকুক, তার জন্য পেট্রোল বোমা মারবে কেন? সমাধানের আর কি পথ নেই?”আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ মানুষের খোঁজ-খবর নিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।এ সময় স্পিকারের সঙ্গে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ ও সংসদ সদস্য আবদুল মতিন খসরু ছিলেন।শিরীন শারমিন বলেন, “এরা সবাই নিরীহ। জীবিকার তাগিদে তারা বের হয়েছিলেন। নিরীহ মানুষের ওপর এ ধরনের আক্রমণ বন্ধ হোক।”কিভাবে বন্ধ করা যাবে- জানতে চাইলে তিনি বলেন, সমগ্র দেশের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে, উদ্যোগ নিতে হবে।৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করেই এই অবরোধ আহ্বানের কথা বলা হলে স্পিকার নাশকতার ঘটনার দিকে ইঙ...
খালেদার গ্রেফতারের দাবিতে ওয়াক আউট

খালেদার গ্রেফতারের দাবিতে ওয়াক আউট

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার না করার প্রতিবাদে সংসদে ওয়াক আউট করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী, যিনি নিক্সন চৌধুরী নামে পরিচিত।আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে দশম সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্পূরক প্রশ্ন রেখেই তিনি ওয়াক আউট করেন।স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে নিক্সন বলেন, ‘সারাদেশে যে সহিংসতা চলছে, এর হুকুমদাতা হিসেবে খালেদা জিয়াকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমি খালেদা জিয়ার গ্রেফতার না করার প্রতিবাদে ওয়াকআউট করছি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই ও বোনের ছেলে নিক্সন দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহকে হারিয়ে বিজয়ী হন।অবরোধে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে গ্রেপ্তারের জন্য শেখ ফজলুল করিম সেলিমসহ আওয়ামী লীগ সংসদ সদস্যরা দ...
খালেদাকে ‘হকুমের আসামি’ বললেন প্রধানমন্ত্রী

খালেদাকে ‘হকুমের আসামি’ বললেন প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
  অবরোধে সাধারণ মানুষ নিহতের ঘটনায় হুকুমের আসামি হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আইনের আওতায় আনা যুক্তিযুক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাবেক মন্ত্রী এ বি তাজুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৪ সালের মতো আবারও মানুষ হত্যায় মেতে উঠেছেন। যখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, ঠিক তখনই হঠাৎ কোনো ইস্যু ছাড়াই মানুষ খুন করছে বিএনপি। বিএনপি নেত্রী তার ঘরবাড়ি ছেড়ে অফিসে বসে হুকুম দিচ্ছেন। তার হুকুমেই মানুষ পুড়ে মারা যাচ্ছে। তাই ‘হুকুমের আসামি হিসেবে তাকে আইনের আওতায় আনাই যুক্তিযুক্ত।তিনি আরও বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। হুকুমের আসামি হিসেবে কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখবে আইন-শৃঙ্খলা বাহিনী। তারাই ব্যবস্থা নেবে...
বাড়লো স্বর্ণের দাম

বাড়লো স্বর্ণের দাম

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  কয়েক দফা টানা কমার পর এবার বাড়লো স্বর্ণের দাম। এতে প্রতি ভরি সনাতনী স্বর্ণে ১ হাজার ৪শ’ ৫৮ টাকা ও অন্য ক্যারেটের স্বর্ণে এক হাজার ৪শ’ ৯৩ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে ক্রেতাদের। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৬ হাজার ১৪ টাকা দরে। গত ৭ নভেম্বর থেকে মঙ্গলবার  পর্যন্ত এ মানের স্বর্ণের বিক্রিমূল্য ছিল ৪৪ হাজার ৫২১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪২ হাজার ৪২১ টাকার বদলে ৪৩ হাজার ৯১৫ টাকা দরে বিক্রি হবে।১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৭ হাজার ২৬৬ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৩৫ হাজার ৭৭৩ টাকা।আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ ২৪ হাজার ৮৬ টাকার বদলে এখন তা ২৫ হাজার ৫৪৪ ...
নাশকতাকারীদের ধরিয়ে দিলেই লাখ টাকা

নাশকতাকারীদের ধরিয়ে দিলেই লাখ টাকা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  নাশকতাকারীকে ধরিয়ে দিলে একলাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এ কথা জানান তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার সচিবালয়ে বিএনপির অবরোধ সহিংসতার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, নাশকতাকারীকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে। তবে কত টাকা পুরস্কার দেওয়া হবে তা জানাননি। শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভাল আছে। রাস্তায় দূরপাল্লার গাড়ি চলাচল করছে ৩০ থেকে ৫০ হাজার। গত কয়েকদিনে নাশকতার আশঙ্কায় সারাদেশ...
বাংলাদেশ থেকে শ্রমিক নেবে সৌদি

বাংলাদেশ থেকে শ্রমিক নেবে সৌদি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার।শ্রমমন্ত্রী আবদেল ফকিহকে উদ্ধৃত করে আরব নিউজ আজ বুধবার এ খবর প্রকাশ করে।পত্রিকাটি লিখেছে, রবিবার রিয়াদে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন সৌদি মন্ত্রী। ওই বৈঠকের পর দুই দেশের সম্পর্কের উন্নতির কথা তুলে ধরে আবদেল ফকিহ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।...
প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।বুধবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মাগরিবের বিরতির পরে ৪৫ মিনিটব্যাপী এ বৈঠক প্রধানমন্ত্রীর সংসদ অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বৈঠকে চলমান রাজনৈতিক সহিংসতা ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সাবেক এই রাষ্ট্রপতি চলমান সহিংসতা নিরসনে প্রধানমন্ত্রীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানা যায়।তবে বৈঠকে শেষে জিয়াউদ্দিন বাবলু বলেন, স্যার প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তিনি তো সাক্ষাৎ করতেই পারেন। তবে এটা সৌজন্য সাক্ষাৎ। এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।...