Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

পরমাণু চুক্তি সই করলেন মোদি–ওবামা

পরমাণু চুক্তি সই করলেন মোদি–ওবামা

আন্তর্জাতিক, বিশেষখবর
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পরমাণু চুক্তি সই হয়েছে। রোববার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ চুক্তিতে সই করেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়েছে।ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউস গার্ডেনে বেলা সোয়া তিনটার দিকে ওবামা ও মোদির দ্বিপক্ষীয় বৈঠকের মধ্যে ২০০৮ বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি (টু থাউজেন্ড এইট সিভিল নিউক্লিয়ার কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট) সই করেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আজ সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারত পৌঁছান বারাক ওবামা। প্রেসিডেন্ট ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে এসময় স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ সফরকে কেন্দ্র করে ভারতজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।ওবামা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ-দমন বিষয়ে আল...
প্রধানমন্ত্রী আসবেন, বিএনপির সিনিয়র নেতারা জানতেন না

প্রধানমন্ত্রী আসবেন, বিএনপির সিনিয়র নেতারা জানতেন না

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোকে মুহ্যমান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন, তা জানতো না দলটির সিনিয়র নেতারা।শনিবার রাত ৮টার পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।মওদুদ আহমদ বলেন, ‘দেশনেত্রী ব্যাপারটি অজ্ঞাত ছিলেন। তিনি সে সময় প্রায় অজ্ঞানের মতো ছিলেন। আমরা কেউ তার সঙ্গে দেখা করার সুযোগ পায়নি। দরজা বন্ধ থাকায় প্রধানমন্ত্রী আশার খবরও তাকে জানানো সম্ভব হয়নি।’তিনি আরও বলেন, ‘শনিবার গুলশান কার্যালয়ে উপস্থিত নেতৃবৃন্দসহ আমরা কেউই জানতাম না মূল গেটে তালা লাগানো ছিল। সিনিয়র নেতৃবৃন্দের মতামতের বাইরে মূল গেটে আগে থেকেই তালা ছিল। আমাদের অনেকেই তা জানা ছিল না।...
শাহবাগে বাস উল্টে নিহত ২

শাহবাগে বাস উল্টে নিহত ২

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ওভারটেকিং করার সময় রাজধানীর শাহবাগে একটি যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহত ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।রবিবার রাত সাড়ে ৯টার দিকে শাহবাগের রমনা পার্কের পশ্চিম পাশের ‘অস্তাচল’ গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।রমনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, মিরপুর চিড়িয়াখানা থেকে সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করার সময় এ দুর্ঘটনা ঘটে ।নিহত দুইজন হলেন—ফরিদপুরের বোয়ালমারী থানার জয়পাশা গ্রামের সাহেব আলীর ছেলে মোশারফ হোসেন বিল্টু (৩৫) ও একই গ্রামের সালাম মীরের ছেলে আসাদ মীর (৪৫)। আহতরা হলেন রিজন (২৬), আসলাম (৩৩), অলিউল্লাহ (৫০), ইস্রাফিল হোসেন (৩৪) ও মো. আসলাম (৪৫)।...
প্রধানমন্ত্রীকে দেখা করতে না দেয়ায় সংসদে ক্ষোভ

প্রধানমন্ত্রীকে দেখা করতে না দেয়ায় সংসদে ক্ষোভ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখা করতে না দেয়া ও গেট তালা বন্ধ করে রাখায় রোববার সংসদের ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদরা। একইসঙ্গে তারা এ ঘটনাকে শিষ্টাচার বহির্ভূত আখ্যা দিয়েছেন।সংসদে রওশন এরশাদ বলেন, 'প্রধানমন্ত্রীর যাওয়ার খবরে পুরো জাতি আশান্বিত হয়েছিল। সবাই টেলিভিশনের সামনে ছিলো। বিএনপি নেত্রী হয়ত অসুস্থ ছিলেন। কিন্তু সেখানে বিএনপির সিনিয়র অন্য নেতারা উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীকে ভেতরে নিয়ে বসাতে পারতো। এতটুকু শিষ্টাচার যদি না মানা হয়- তবে কিভাবে রাজনীতি করবো।'বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, 'আমরা সেখানে গিয়ে দেখলাম, গেট বন্ধ। জানানো হল- খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। দেখা করা সম্ভব নয়। এই আচরণকে মানুষ ভালোভাবে নেয়নি।' সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অপাত্রে ঘৃত দান করতে নেই। অপাত্রে দান করা অনেক সময় বিপদজ্জনক হয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী রাষ্ট্রধ...
শীতলক্ষ্যায় ট্রলারডুবিতে দুজন নিহত

শীতলক্ষ্যায় ট্রলারডুবিতে দুজন নিহত

বিশেষখবর
  গাজীপুরের শ্রীপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে দুই ট্রলারের সংঘর্ষের পর নদী থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান জানান, শুক্রবার দুপুরে ওই দুর্ঘটনার পর আরও অন্তত দুজন নিখোঁজ রয়েছেন। মৃত দুজন হলেন : ময়মনসিংহের পাগলা থানার সুতারতাপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আসমা বেগম (৩২) এবং স্থানীয় কাওরাইদ এলাকার আশরাফ উদ্দিন শেখের ৮ মাস বয়সী মেয়ে সাদিকুন্নাহার। উদ্ধার কাজ চালাতে ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসছে বলে জানান ইউএনও।   কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জসিম উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুর উপজেলার বরমী থেকে ত্রিমোহনীগামী একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে পাতলাশী থেকে বরমীগামী আরেকটি ট্রালারের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বরমীগামী ট্রলারটি শীতলক্ষ্যায় তলিয়ে যায়। আরোহীদের অনেকেই তীরে উঠতে পারলেও ...
সৌদি বাদশাহর মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

সৌদি বাদশাহর মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের মৃত্যুতে আগামীকাল শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।সূত্র জানায়, সৌদি বাদশাহের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে শনিবার সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।শুক্রবার ভোররাতে ৯০ বছর বয়সী আব্দুল্লাহ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এদিকে, সৌদি আরবের নতুন বাদশাহ হিসেবে শুক্রবার রাতে শপথ নেবেন প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর ভাই সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ (৭৯)।...
খালদাকে গ্রেফতার হবে সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া

খালদাকে গ্রেফতার হবে সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া

জাতীয়, স্লাইড
  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পরিণত হবে সরকারের জন্য রাজনৈতিক অন্ত্যেষ্টিক্রিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।আজ শুক্রবার দলীয় প্যাডে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, “কথিত বন্দুকযুদ্ধ ও ক্রসফায়ারের পরও আন্দোলন, হরতাল-অবরোধ যখন অগ্রগামী তখন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পরিণত হবে অবৈধ সরকারের জন্য রাজনৈতিক অন্ত্যেষ্টিক্রিয়া।”সংসদে সরকার ও বিরোধী দল থেকে খালেদা জিয়াকে গ্রেফতারের দাবির সমালোচনায় রিজভী বলেন, “এখন একদলীয় রাষ্ট্র, একদলীয় নির্বাচন, একদলীয় জনপ্রশাসন ও একদলীয় বিচার ব্যবস্থা বিরাজমান। এই ব্যবস্থায় আইনি প্রক্রিয়ার অর্থ হচ্ছে- প্রধানমন্ত্রীর জারিকৃত ফরমানের ধারাবাহিক বাস্তবায়ন।”খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে বিএনপির আন্দোলনে ভাটা পড়বে বলে ক্ষমতাসীনরা মনে করলে- তা ভুল হবে বলেও মন্তব্য করে দলের এই যুগ্...
যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা, দগ্ধ ২৮

যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা, দগ্ধ ২৮

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের কমপক্ষে ২৮ জন যাত্রী দগ্ধসহ মোট ৪৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।দগ্ধরা হলেন, জয়নাল আবেদিন মোল্লা (৩০), ইশতিয়াক বাবর (২৫), সালাউদ্দিন পলাশ (৩৫), তাগবিরি ইসলাম (২৮), সালমান (২০), নাজমুল (২৭), মো. শরিফ (৪৮), উসমান গণি (২৮), ইয়াসিন আরাফাত (৪০) ও তার স্ত্রী শাহিদা (৩০), মোশারফ হোসেন (৪০) ও তার ভাতিজা (৩০), হৃদয় (২০), রাশেদ (২০), মোমেন (২৫), খোকন (৩০), নুর আলম (৩০) এবং হারিস (৩২)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের কট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদ হোসেন বলেন, দুর্ঘটনার খব...