Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

মনজুরকে চট্টগ্রাম ২০ দলের সমর্থন

মনজুরকে চট্টগ্রাম ২০ দলের সমর্থন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের ২০ দলীয় জোট।শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদিবাগের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।বৈঠকে মেয়র পদপ্রার্থী মনজুর আলম, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম ও আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চট্টগ্রামের প্রধান নূর মোহাম্মদসহ ২০ দলের নেতারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের ২০ দলীয় জোটের প্রায় দুই হাজার নেতা-কর্মী জেলে আছেন। হাজার হাজার নেতা-কর্মী মামলার হুলিয়া নিয়ে পলাতক অবস্থায়। এ অবস্থায় ...
বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে

বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের আন্দোলন ব্যর্থ হয়েছে। আন্দোলনের ৮১ দিন আজ। আক্কেল থাকলে বিএনপির নেত্রীর আক্কেলে পানি পড়ত। তিনি ৮১ দিনে পারেননি। আর পারবেনও না।তিনি আজ বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন।খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, 'আন্দোলন চালাতে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার বৃত্ত থেকে তিনি আর বের হয়ে আসতে পারবেন না। উনি যাদের ভরসায় বসে আছেন, সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।' তিনি আরো বলেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান আমরা হতে দেবো না। আমার ওপর আঘাত আসবে জানি। কারণ, আমি ন্যায় ও সত্যের পথে।...
বিমানটি ধ্বংস করতে চেয়েছিলেন কো-পাইলট

বিমানটি ধ্বংস করতে চেয়েছিলেন কো-পাইলট

আন্তর্জাতিক, বিশেষখবর
ফ্রান্সের আল্পসে মঙ্গলবার বিধ্বস্ত হওয়া জার্মান বিমানের কো-পাইলটই বিমানটি বিধ্বস্ত করতে চেয়েছিলেন। ফরাসি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ফ্রান্সে মার্সাইয়ে শহরের কৌঁসুলি বিরিস হোবা বিমানটির ‘ব্ল্যাকবক্স’ ভয়েস রেকর্ডারের তথ্য তুলে ধরে বলেন, কো-পাইলট ককপিটে ছিলেন একা।বিমানের ককপিট থেকে পাইলট বেরিয়ে যাওয়ার পর কো-পাইলট ইচ্ছাকৃতভাবেই বিমান নিচের দিকে নামাতে থাকেন। তিনি পাইলটকে ভেতরেও ঢুকতে দেননি। পাইলটকে বাইরে রেখে কো-পাইলট একটি সুইচ টিপে বিমানের পতন ঘটান।টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওই কৌঁসুলি। তিনি বলেন, পাইলট ভেতরে ঢোকার আপ্রাণ চেষ্টা করেছিলেন। ককপিটে তখন ছিল পিনপতন নিস্তব্ধতা। ২৮ বছর বয়সী কো-পাইলট আন্দ্রিয়াজ লুবিজ বিমান ধ্বংস হওয়ার আগ পর্যন্ত জীবিত ছিলেন। সাংবাদিকদের কৌঁসুলি হোবা বলেন, ‘আমরা পাইলটকে বিমানের নিয়ন্ত্রণ নেয়ার জন্য কো-পাইলটকে অনুরোধ জানাতে শুনেছি।আ...
এক রশিতে দুই বোনের আত্মহত্যা

এক রশিতে দুই বোনের আত্মহত্যা

বিশেষখবর
জেলার পাটগ্রাম পৌর এলাকায় এক রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দুই বোন আত্মহত্যা করেছে। অষ্টম শ্রেণি পড়ুয়া রুমানা আক্তার (১৬) ও তার মামাতো বোন সপ্তম শ্রেণির ছাত্রী নাসরিন আক্তার নার্গিস (১৩) শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটায়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ৭ নং ওয়ার্ডের তাত্রারপাড় কলাবেচাটারী এলাকার সফিকুল ইসলামের মেয়ে রুমানা আক্তার ও তার মামাতো বোন মিন্টু মিয়ার মেয়ে নাসরিন আক্তার নার্গিস বাড়ির পাশে একটি আমগাছের ডালে আত্মহত্যা করেছে। একাজে তারা একটি দড়িই ব্যবহার করে।তারা দুজনই পাটগ্রাম এপি সিনিয়ার মাদ্রসার ছাত্রী। পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।...
ঢাকা দক্ষিণের মনোনয়নপত্র নিলেন আব্বাস-রিপন

ঢাকা দক্ষিণের মনোনয়নপত্র নিলেন আব্বাস-রিপন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ঢাকা দক্ষিণের মেয়র পদে নির্বাচনে লড়তে এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহবায়ক মির্জা আব্বাস। শুক্রবার মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আত্মগোপনে থাকা এই বিএনপি নেতা পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট একে এম শাহজাহান, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ, অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট জয়নাল আবেদিন তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।আবদুস সালাম আজাদ বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মির্জা আব্বাসের পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি।এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। ত...
মেয়র পদ থেকে মঞ্জুরের পদত্যাগ, মনোনয়নপত্র সংগ্রহ

মেয়র পদ থেকে মঞ্জুরের পদত্যাগ, মনোনয়নপত্র সংগ্রহ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম মঞ্জুর আলম মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন।শুক্রবার বিকেলে তিনি পদত্যাগ করেন। চট্টগ্রাম সিটি নির্বাচনে তিনি আবারও মেয়র পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তিনি। তার সমর্থনে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে বিএনপি। নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণে বৃহস্পতিবার বিকেলে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে প্রায় দুই ঘন্টা বৈঠক করেছে দলের শীর্ষস্থানীয় নোতারা।এই বৈঠকে দলের উচ্চ পর্যায়ের অনেক নেতাই উপস্থিত ছিলেন।বিএনপির সমর্থন পাওয়ার পরই মেয়র পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।এদিকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন।...
ভারতের হারে ঢাবি শিক্ষার্থীদের উল্লাস, ভারতবিরোধী মিছিল

ভারতের হারে ঢাবি শিক্ষার্থীদের উল্লাস, ভারতবিরোধী মিছিল

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান ভারতের পরাজয়ে আনন্দ উল্লাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাজে আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশের পরাজয় হয়। এ কারণে আজ বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের অধিকাংশ দর্শকই ছিল টিম অস্ট্রেলিয়ার সার্পোটার।সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভারতের পরাজয়ের পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বাংলাদেশি অস্ট্রেলিয়ার সার্পোটাররা ভারত বিরোধী মিছিল বের করে। এসব খন্ড খন্ড মিছিল জড়ো হয় টিএসসির রাজু ভাস্কর্যে। পরে জুতো প্রদর্শন করে ভারতের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা। এ সময় ভারত ভূয়া বলে স্লোগান দিতে থাকে তারা। অনেকে মাথায় বাঁধেন বাংলাদেশের জাতীয় পতাকা। মিছিলে সামিল হওয়া শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশকে ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে ভারত ও আইসিসি। যার শিক্ষা আজ...
জার্মান বিমান ধ্বংসে কো পাইলটকে সন্দেহ!

জার্মান বিমান ধ্বংসে কো পাইলটকে সন্দেহ!

আন্তর্জাতিক
  ফ্রান্সের আল্পসে গত মঙ্গলবার বিধ্বস্ত হওয়া  জার্মান বিমানের কো-পাইলটই বিমানটি বিধ্বস্ত করতে চেয়েছিলেন। এমন ধারণাই করা হচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের কর্মকর্তারা।বিমানটির ‘ব্ল্যাকবক্স’ ভয়েস রেকর্ডারের তথ্য তুলে ধরে এক কৌঁসুলি বলেন, কো-পাইলট ককপিটে ছিলেন একা। বিমানের ককপিট থেকে পাইলট বেরিয়ে যাওয়ার পর কো পাইলট ইচ্ছাকৃতভাবেই বিমান নিচের দিকে নামাতে থাকেন। পাইলট পুনরায় ফিরে আসার সময় ককপিটের দরজায় বেশ কয়েকবার জোরে আঘাত করলেও তিনি ঢুকতে পেরেছিলেন কি না তা জানা যায়নি। বিমানটির ব্ল্যাকবক্স থেকে গুরুত্বপূর্ণ বেশকিছু তথ্য উদ্ধার করা গেলেও বিধ্বস্ত হওয়ার কারণ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্সের সন্ধানে এখনো তৎপরতা চালানো হচ্ছে।...